

Buy ভূমেন্দ্র গুহর শ্রেষ্ঠ কবিতা Online in Bangladesh
লেখক: ভূমেন্দ্র গুহ
- Author: ভূমেন্দ্র গুহ
- Publisher: দে’জ পাবলিশিং (ভারত)
- Isbn: 8129504251
- Number Of Pages: 160
- Language: বাংলা
- Edition: 1st Published, 2005
পণ্য সারসংক্ষেপ (Summary)
ভূমিকা-কবিতা টেবিলে কলম রাখলে দপ ক'রে গোল আলো জ্বলে। কাচগুলি টুকরো-টুকরো হয়। সুদূর অরণ্য জাগে শৈশবের পল্বলে প্রাঙ্গণে। কাঠ, তবু প্রথমতা সব মনে পড়ে। হুটোপুটি মাটিমাখা ঝড়ের আঘাতে ছিটকে জলে গিয়ে পড়া। পাখিরা কেমন উষ্ণে ডিমের উপর বসেছিল। শুরুতেই হামা হাম সরাগে সংরক্তে প্রাপ্য ছিল। লিঙ্গত্বক স'রে গেলে যে-রকম ভয় এসে আহ্লাদে বিস্ময়ে সব সম্ভাবনা উপ্ত করেছিল। সে-সব উর্বর মাটি, অতএব হতাশ্বাস, সেই সব প্রায়-বেঁচে-ওঠা টেবিলে কলম রাখলে পাখা মেলে কোথায় উড়েছে। বালক সন্ধ্যার কোলে শীত ঘন হয়ে এলে খালি খাঁচাটিকে নিয়ে সবিশেষ বিমূঢ় থেকেছে। শিশিরে ভিজেছে পথ, বালকের লাল শালু শিশিরে ভিজেছে। আলো এসে পড়েছে কাগজে। কাচ গেছে গেথে নখে নখে। অক্ষরেও রক্তপাত হয়। কেননা প্রগাঢ় রাত্রি সেই কবে নম্র হয়ে পৃথিবী হয়েছে। মাঠে-মাঠে রমণীরা আহত যোনির রক্তে গোধূম ধুয়েছে। মাতামহী সেই রাত্রি হাত বাড়ালেই হাতে সিক্ত এসে লাগে। আঙুল নড়ে না। তেমন অক্ষর পেলে টেবিলে যেমন থাকি অরণ্যেও থাকি, ঝড় উঠলে জলে গিয়ে পড়ি, ডুবন্ত সাঁতারে যাই মাংসল শরীরে, ঘুমে গ'লে যেতে-যেতে আয়ু বুজে আসে। রক্ত ঝ'রে পড়ে ব'লে শরশয্যা ক্রমান্বয়ে কাচগুলি শরীরে সাজায়। শুকনো কাঠে ঘাম জ’মে ওঠে।






















