উপন্যাস সমগ্র ৪
বই কালেকশন

Buy উপন্যাস সমগ্র ৪ Online in Bangladesh

লেখক: শীর্ষেন্দু মুখোপাধ্যায়

5.00
(0 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: শীর্ষেন্দু মুখোপাধ্যায়
  • Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
  • Isbn: 9788177568073
  • Number Of Pages: 817
  • Language: বাংলা
  • Edition: 1st Edition, 2009
৳ 3500৳ 3500
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"উপন্যাস সমগ্র ৪" বইয়ের ফ্ল্যাপের লেখা: একালের এক অগ্রগণ্য সমালােচক যথার্থই লিখেছেন: “নদীর কোনও ভান নেই- শীর্ষেন্দু মুখােপাধ্যায়ের ঔপন্যাসিক সত্তাতেও কোনও ভণিতা নেই। এক প্রাণবন্ত শৈশবস্মৃতি, এক যন্ত্রণাময় অভিজ্ঞান-সংকট এবং শান্ত নিরাসক্ত অবলােকন সবার উপরে এক সর্বতােসুভদ্র আস্তিক্য তাঁর লেখক-জীবনকে গড়ে তুলেছে।” বাংলা কথাসাহিত্যের বিরল লেখকদের অন্যতম শীর্ষেন্দুর প্রধান শক্তি তার এই আস্তিক্যবােধ। জীবনের সকল সংশয়ের মধ্যেও তিনি এক অসংশয়িত উত্তরণের কথা উচ্চারণ করেন অপার সাহসে। চারপাশের অন্তহীন দিশাহীনতার মাঝখানে দাড়িয়েও তিনি সাহসী। এখানে তিনি এক অনন্যস্রষ্টা। শীর্ষেন্দুর যে-কোনও কাহিনীতে দেখি চতুর্দিকের সমস্ত বিপন্নতা সত্ত্বেও, মনুষ্যত্বের জন্য মানুষের মানবিক উৎকণ্ঠা দুর্মর। এই মুহুর্তে এক সংক্ষুব্ধ সময়ের মধ্যে দিয়ে জীবনের পারাপার। তবু তারই মধ্যে মানুষের পবিত্র স্বরূপকে তিনি খোঁজেন পরম মমতায়। তিনি বিশ্বাস করেন, কোথাও একটা আশ্রয় আছে, ফেরার জায়গা আছে। আস্তিক্যবােধের সঙ্গে এই ‘প্রেমিক অথচ বৈরাগী’ লেখকের সমগ্র সৃষ্টিতে লগ্ন হয়ে আছে ‘এক অবােধ প্রবল ভালবাসার আকুলতা’। তাঁর নিজের কথায়, “এই আকুলতাকে আমি নানাভাবে প্রকাশ করার চেষ্টা করেছি আমার লেখায়। তবু মনে হয়, আমার প্রকাশভঙ্গির ব্যর্থতায় আজও বুঝি সবাইকে আমার ভিতরকার ভালবাসার কথাটা বােঝাতেই পারিনি।... আমার অকথিত ভালবাসার কথা কি বােঝে, বুঝতে পারে এই পৃথিবী, এই কলকাতা, এই দেশ? ভাষা দিয়ে সব কি প্রকাশ করা যায়?” লেখকের আপন সংশয় সত্ত্বেও তার সৃষ্ট চরিত্ররা বহন করছে। ‘সেই ভালবাসার তরঙ্গ। উপন্যাসের শৈলী ও নির্মিতিতে শীর্ষেন্দুর আত্মস্থ অথচ অনাসক্ত ভঙ্গি এবং বীক্ষণ বাংলা কথাসাহিত্যে অন্যমাত্রা সংযােজন করেছে। তার লেখা সমস্ত উপন্যাস এবার খণ্ডে খণ্ডে প্রকাশের আয়ােজন করা হয়েছে। এই চতুর্থ খণ্ডে আছে স্মরণীয় চারটি উপন্যাস: আক্রান্ত, জাল, দূরবীন, আদম ইভ ও অন্ধকার।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(0 টি কাস্টমার রিভিউ)
5
0%
4
0%
3
0%
2
0%
1
0%
এই পণ্যটির জন্য এখনো কোনো রিভিউ দেওয়া হয়নি।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

Game of Thrones

Game of Thrones

৳ 1398৳ 1398
4.08(4)
কিনুন
দৌড়

দৌড়

৳ 500৳ 500
5.00(0)
কিনুন
The Bluest Eye

The Bluest Eye

৳ 1100৳ 1100
5.00(0)
কিনুন