

Buy ভালবাসতে শিখুন Online in Bangladesh
লেখক: শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
- Author: শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ , شيخ الاسلام ابن تيمية (শাইখুল ইসলাম তাকিউদ্দিন ইবনে তাইমিয়া)
- Publisher: পথিক প্রকাশন
- Number Of Pages: 80
- Language: বাংলা
- Edition: 1st Published, 2019
পণ্য সারসংক্ষেপ (Summary)
"ভালবাসতে শিখুন" বইয়ের পিছনের কভারের লেখা: জগতের সবচে' দামী ও শক্তিশালী শব্দ হচ্ছে ভালােবাসা। আবার সবচে’ দুর্বল শব্দও হচ্ছে ভালােবাসা। আমরা ভালােবাসার জন্য সব করে থাকি। ভালােবাসা চিরন্তন। মায়ের জন্য ভালােবাসা, প্রিয়জনের জন্য ভালােবাসা, বন্ধুর জন্য ভালােবাসা। ভালােবাসার রূপ বিভিন্ন ধরনের। ভালােবাসার চেয়ে গুরুত্বপূর্ণ কোনাে বিষয় নেই মানবজীবনে। কিন্তু মাঝে মাঝে আমরা আসল ভালােবাসাকে ভুলে যাই, তা হলাে আল্লাহ তায়ালাকে ভালােবাসা। আল্লাহকে ভালােবাসা আমাদের জন্য ফরজ। মুমিনরা কখনও আল্লাহকে ভালােবাসতে ভুলেনা। এই ক্ষুদ্র প্রয়াসে আমরা প্রত্যাশা করি প্রতিটি মুমিন ভাইয়ের হৃদয়াকাশে আল্লাহপ্রেমের পতাকা উড়ক। হৃদয়জমিনে আল্লাহর সত্যিকার ভালােবাসার ফুল ফুটুক। আল্লাহ তায়ালা বলেন- “যে আল্লাহর সাথে সাক্ষাতের কামনা করবে, সেই নির্ধারিত সময় অবশ্যই আসবে।” (সুরা আনকাবুত- ৫) রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন- “যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতকে পছন্দ করে, আল্লাহও তার সাক্ষাতকে পছন্দ করেন। আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতকে অপছন্দ করেন আল্লাহও তার। সাক্ষাতকে অপছন্দ করেন।” (সহিহ বুখারি- ৬৫০৭; সহিহ মুসলিম- ২৬৮৩)
রিভিউ ও রেটিং (Review & Rating)

খুব ভালো একটি বই।

সুন্দর বই

মাশা আল্লাহ অনেক সুন্দর একটা বই।
ভালবাসা সবার ভিতর আছে| ভালবাসা মানুষকে মানসিক ও শারিরীক প্রশান্তি দেয়
"ইশক বা প্রেম একটি মানসিক ব্যাধি। আর যখন তা প্রকট আকার ধারণ করে, তা শরীরকেও প্রভাবিত করে। সে হিসেবে তা শরীরের পক্ষেও ব্যাধি। মস্তিষ্কের জন্যও তা ব্যাধি। এজন্যই বলা হয়েছে, এটা একটা হৃদয়জাত ব্যাধি। শরীরের ক্ষেত্রে এ ব্যাধির প্রকাশ ঘটে দুর্বলতা ও শরীর শুকিয়ে যাওয়ার মাধ্যমে।" - মাজমু' আল -ফাতাওয়া- ১০/১২৯ -- শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ। তিনি আরো বলেন, "পরনারীর প্রেমে এমন সব ফাসাদ রয়েছে যা আল্লাহ সুবহানুহু ওয়া তা'আলা ছাড়া অন্য কেউ গণনা করে শেষ করতে পারবে না। এটা এমন একটি ব্যাধি, যা মানুষের দ্বীনকে নষ্ট করে দেয়। মানুষের বুদ্ধি-বিবেচনাকে অচল করে দেয়, অতঃপর তা শরীরকেও ধ্বংস করে ফেলে।" - মাজমু' আল ফাতাওয়া- ১০/১৩২ ...... বই: ভালোবাসতে শিখুন লেখক: ইমাম ইবনু তাইমিয়্যা রহ. ও শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ অনুবাদ : মুফতি সাইফুল্লাহ আল মাহমুদ প্রকাশনায় : পথিক প্রকাশন মুদ্রিত মূল্য : ১৬০ টাকা























