

Buy তোমাকে দেখার অসুখ Online in Bangladesh
লেখক: সাদাত হোসাইন
- Author: সাদাত হোসাইন
- Publisher: অন্যধারা
- Isbn: 9789849431916
- Number Of Pages: 80
- Language: বাংলা
- Edition: 8st Published, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
বইয়ের ভূমিকা পাঠকের একটি প্রশ্ন আমি অসংখ্যবার শুনেছি। প্রশ্নটা হলো, ‘আমি কখন লেখি?’ দিনের কোন ভাগে? রাতের কোন ভাগে? এই প্রশ্নের উত্তর অনেক খুঁজেছি। খুঁজে উত্তর যা পেলাম, তা হলো- আমি আসলে দিনরাতের কোনো ভাগেই আলাদা সময় নির্দিষ্ট করে লেখিনা। আমি লেখি মূলত প্রবল মন খারাপ বা মন ভালো থাকলে। অর্থাৎ আমার চারপাশের কোনো ঘটনা যখন আমাকে প্রবলভাবে আন্দোলিত করে, উদ্দীপ্ত করে, তখন। আমি যেহেতু প্রচুর লেখি, তার মানে কী এই যে সারাক্ষণই আমার মন ‘প্রবল’ খারাপ কিংবা ভালো থাকে! আর এ কারণেই আমি যখন তখন লিখতেই থাকি? কথা সত্য। মানুষ হিসেবে আমি প্রচন্ড সংবেদনশীল। ফলে আপাতদৃষ্টিতে ‘উপেক্ষা-যোগ্য’, এমন অনেক ছোটখাট বিষয়েও আমি বিচলিত হই। উপেক্ষা করতে পারি না। হয়তো এ কারণেই সারাক্ষণ সেই অনুভবগুলোকে আমি প্রকাশ করতে চাই। আজকাল মোবাইল ফোনের কল্যাণে সুবিধা হয়েছে। যেখানে সেখানে যখন তখন লিখে ফেলা যায়। সেই লেখা ফেসবুকের পাতায় রোজ রোজ প্রকাশও করা যায়। অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমার এমন অনেক লেখাই পাঠক তুমুল আগ্রহ নিয়ে পড়েন। তারা তাদের নিজেদের মতো সংগ্রহ ও সংরক্ষণ করেন। ছড়িয়ে দেয়ার চেষ্টা করেন। কিন্তু এ কারণে যেটি হয়, লেখাগুলো কোথাও একত্রে সংরক্ষিত থাকে না। বিচ্ছিন্নভাবে নানা নামে, নানা পরিচয়ে ছড়িয়ে ছিটিয়ে যায়। হঠাৎ করেই একদিন আমার মনে হলো, সেই লেখাগুলোকে একত্রে সংরক্ষিত করে রাখা দরকার। সেই ইচ্ছে থেকেই ফেসবুকে বিভিন্ন সময়ে লেখা আমার পংক্তিমালার এই চতুর্থ সংকলন। বিচ্ছিন্নভাবে লেখা পংক্তিগুলোকে মলাটবদ্ধ করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে সামান্য অসুবিধা হয়েছে। ফলে কোথাও কোথাও দুয়েকটি লেখার পুনরাবৃত্তিও থাকতে পারে। আশা করি সেটি পাঠককে ভালো লাগার অনুভ‚তিই দিবে। কারণ এই পংক্তিগুলোকে আমি বলি অনুভ‚তির আঁখরে লেখা শব্দ ও নৈঃশব্দ্যের গল্প। সেই গল্প ছুঁয়ে যাক মন ও মানুষ। সাদাত হোসাইন
রিভিউ ও রেটিং (Review & Rating)
প্রচ্ছদটাই বলে দেয় ভেতরের গল্প। পুরো বই জুড়ে আছে ভালোলাগার কিছু কাব্য...
আসসালামু আলাইকুম। বইটার নামটা যতটা ইন্টারেস্টিং বইয়ের লেখা গুলোও ততটাই রোমাঞ্চকর, বাস্তবতা মুখি।

যতটুকু দেখো, ততটুকু আছি ভালো কে দেখে বুকের ভেতর, কতটা অগোছালো! কবিতাগুলো খুব ভাল লেগেছে।
#রকমারি_সাদাত_হোসাইন_বুক_রিভিউ_প্রতিযোগিতা বইঃ তোমাকে দেখার অসুখ লেখকঃ সাদাত হোসাইন রিভিউঃ নাসরীন সুলতানা চৌধুরী "এই যে হাঁটছি, হাঁটতে হাঁটতে পেরিয়ে যাচ্ছি আলোকবর্ষ পথ পেরিয়ে যাচ্ছি মাঠের পরে মাঠ, নদীর ওপার পাহাড়চূড়ার সারি। ওইখানে এক ঘর থাকবে ভেবে, আর ক' কদম হাঁটি। পৌঁছে দেখি পথ থামে না কোথাও, পথের অনেক বাকি।" এটুকু পঙক্তি মালা যেন এক সমুদ্র আবেগ।জীবনের অদ্ভুত সুন্দর কাহন।আমরা অবিরত হেঁটেই চলেছি জীবনের মেঠো পথে অজানা গন্তব্যের পানে। "একদিন বলে দেবো, কোথাও যাবো না আর, ছেড়ে যাক শেষ ট্রেনও, দূরের দেশে আবার। তার চোখও কারো হোক, কাজলের রেখাটুক, এইখানে থেকে যাক, 'প্রিয় ভুল শেখা'টুক।" কি সুন্দর আবেগের বহিঃপ্রকাশ। কি এক অদ্ভুত ভালোলাগা প্রতিটি শব্দ জুড়ে।যেন পুরো একটা গল্প জানা হলো। 'রোদের ভিতর ছায়া, নাকি ছায়ার ভেতর রোদ, এক জীবনে সকল হিসেব, এমনই অদ্ভুত!" "একা আয়নায়, ভুল বায়নায়, মুখ দেখা যায়— দুঃখী দ্রষ্টার তবু দিনমান, ভুলে অভিমান, হয় দেয়ালের— সুখী পোস্টার! " এই পঙক্তিগুলো যেন আমার, আমাদের জীবনেরই গল্প।কি সুনিপুণ শব্দের গাঁধুনী।অদ্ভুত মায়াময় শব্দ চয়ন।বিষন্নতার জলছবিতেও যেন শুভ্র মেঘের ভেলা।যেন হাকফিনের মতো নিঝুম রাতে মিসিসিপি নদীতে ভেলায় ভেসে নিঃশব্দে একা একা আকাশের নক্ষত্র দেখা।নদীর জলে দূরের বন্দরের আলোর ঝিলিমিলির প্রতিচ্ছবি। জীবনের যে ভগ্নাংশের হিসেব মেলে না সেই সব প্রাপ্তি অপ্রাপ্তির খেরোখাতায় এই শব্দগুলো যেন বিবর্ণ পান্ডুলিপি জুড়ে অক্ষরের কলহাস্য,প্রজাপতির পাখায় ওড়াওড়ি। সাদাত হোসাইনের কবিতা মানেই অল্প ক'লাইনে এক আকাশ গল্প।উনার লেখা সবসময়ই অসাধারণ!! আমি উনার লেখার গুণমুগ্ধ পাঠক।উনার প্রতিটি লেখা উনার নিজস্বী ধরণ,ঘরানাকে ছাড়িয়ে যাচ্ছে দিনকে দিন।এই বইয়ের কবিতাগুলো এক অনুপম আবেগের ইজেলে আঁকা হাসি,কান্না,বাস্তবতা,কল্পনার বিমূর্ত চিত্র যেন। কিছু কিছু লেখা পড়ে মনে হয় এতো আমারই মনের কথা!আমারই মনের কথা কিংবা উপলব্দি যা কখনো প্রকাশ হয় নি সেই ছবি শব্দের রঙতুলিতে কবি কি করে আঁকলেন!সাদাত হোসাইনের সাবলীল লেখা,আবেগ অনুভবের অনুপম মেলবন্ধন অক্ষরের ক্যানভাসে যে জলছবি ফুটে উঠে সেই বিমূর্ত চিত্র হৃদয় গভীরে ছুঁয়ে যায়।উনার লেখার রিভিউ লিখতে গেলে ভাষা খুঁজে পাই না।প্রতিটি শব্দ যেন হৃদমাঝারে কড়া নেড়ে যায় পরম মমতায়। উনার লেখায় যে কল্পলোকের পেঁজা তুলোর মতো মেঘের সন্ধান পাই সে মেঘের ভেলায় আমি,আমাদের নিত্যি ভেসে চলা।আমার লেখালেখিতে জীবনানন্দ,আকাশলীনা সুপ্তি এবং সাদাত হোসাইন এর লেখা সবসময়ই অনুপ্রেরণা যোগায়।মাঝে মাঝে ভাবি এতো সুন্দর করে উনি লিখেন কি করে।কেমন করে বিনি সুতোয় শব্দের অনুপম মালা গাঁথেন।সেই মালার সুরভিতে হৃদমাঝারে অনুপম রাগিনী বেজে ওঠে যেন দখিনা বাতায়নে হাওয়ার স্পর্শে উইন্ড চাইমের টুং টাং মধুর শব্দ।সময়ের ধারাপাতে প্রেম,অপ্রেম,হাসি,কান্না,আনন্দ,উচ্ছ্বাস,বিষন্নতা,একাকীত্বের, মায়ার, ভালোবাসার আমাদের এইসব দিনরাত্রি জুড়ে যে অনুপম আবেগ অনুভব সেই সবকিছুই শব্দের অবয়বে বাক্যের ভাস্কর্য জুড়ে কি সুনিপূণ শিল্পীর তুলির আঁচড় যেন সাদাত হোসাইনের প্রতিটি লেখা।সাদাত হোসাইনের লেখা এতো ভালোলাগে তাই আমার সব ছবি,সব স্ট্যাটাসে সাদাত হোসাইনের কবিতার পঙক্তি মালা সংযোজিত থাকে।উনার কবিতার পঙক্তি ছাড়া যেন সব লেখাই অপূর্ণ। জীবনানন্দের পর সাদাত হোসাইনের লেখাই হৃদয় ছুঁয়ে যায় বারবার।বারবার পড়ি তবুও মুগ্ধতার রেশ কাটতেই চায় না। সাদাত হোসাইনের লেখার প্যাটার্ণটা ভীষণ সাবলীল ও প্রাঞ্জল।এই রুচি,মননের দুর্ভিক্ষের মাঝে সুরুচির কলম চলুক অবিরত।এই মূক,বধির,অন্ধ সময়ের ধারাপাতে সেই কলমে অক্ষর, শব্দ,বাক্যের রেনেসাঁসের নবজন্ম হোক।প্রিয় লেখককে জানাই অনেক অনেক শুভ কামনা।প্রিয় লেখকের লেখাগুলো জাম আর জামরুলের পাতার ফাঁকের লাজুক রোদ্দুরের মতো আমাদের হৃদয়ের দেউড়ি জুড়ে ঝলমল করুক অবিরত,মনের জানালা এই আলোয় আলোকিত হোক।





যতটুকু দেখো, ততটুকু আছি ভালো, কে দেখে বুকের ভেতর, কতটা অগোছালো!
প্রশ্ন ও উত্তর (Q/A)
koto page boi tar?
প্রিয় গ্রাহক, বইটির মোট 80 পৃষ্ঠা, ধন্যবাদ।
বইটির উপরে কি রকমারির ছাপ বা চিহ্ন থাকবে?
প্রিয় গ্রাহক, না, বইটির উপরে রকমারির চিহ্ন থাকবেনা।
book ke pepper cover
প্রিয় গ্রাহক, বইটি হার্ডকভার।
boi abr kokon stock e ashbe?
প্রিয় গ্রাহক, বইটি এভেইলেবল। অর্ডার করলে প্রকাশনী থেকে সংগ্রহ করে দেওয়া হবে। ধন্যবাদ।























