ঠিক সন্ধ্যে নামার পরে
বই কালেকশন

Buy ঠিক সন্ধ্যে নামার পরে Online in Bangladesh

লেখক: নাবিলা তাসনিম

4.75
(9 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: নাবিলা তাসনিম
  • Publisher: গ্রন্থরাজ্য
  • Number Of Pages: 128
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 219৳ 30027% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ঠিক সন্ধ্যে নামার পরে আলো আর আঁধারের সীমানায় এসে পৃথিবী যখন থমকে দাঁড়ায়, তখন বিষন্নতারা জেগে ওঠে। তারা নিঃশব্দে মনের গহীনে ডানা মেলে দেয়। দিনের আলোয় যে শূন্যতাগুলো লুকিয়ে ছিল, তখন তারাও বিষন্নতার সেই আকাশে ছড়িয়ে পড়ে। হৃদয়ের যে কথাগুলো বলব ভেবেও বলা হয় নি, সেগুলোও চেপে ধরা কান্নার মতন গলার কাছে এসে হাজির হয়। বাতাসে গুন গুন করে ভেসে বেড়ায় মন ভার করা এক অদৃশ্য সুর। যে সুরের অর্থ শহরের প্রতিটা ইটের দেয়াল, প্রতিটা গাছ, প্রতিটা দূর নক্ষত্র বোঝে। শুধু যাকে বোঝাতে চাই, সে-ই বোঝে না।মূলত, বিষন্নতা এখানে এক গল্পকার। যার ভাষা নীরব, সুর চেনার মাঝেও ভীষণ অচেনা। যে শোনায় হারানো প্রেমের গল্প, পূরণ না হওয়া স্বপ্নের কথা। যে বলে যায় সেই মানুষের কথা, যাদের আমরা বিদায় দিয়েছি অথচ হৃদয়ের কোনো এক কোণে আজও রয়ে গেছে।কী মন ভার করা অসহায়ত্ব!মানুষ মূলত অসহায়ই; তবে সন্ধ্যা নামার পরে আরো একটু বেশি অসহায়ত্ব তাকে ঘিরে ধরে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.75
(9 টি কাস্টমার রিভিউ)
5
89%
4
11%
3
0%
2
0%
1
0%
samina
samina ভেরিফাইড
27 Apr 2026

#রিভিউ ❝মানুষ মূলত অসহায়ই; তবে সন্ধ্যা নামার পরে আরো একটু বেশি অসহায়ত্ব তাকে ঘিরে ধরে।❞ দিনের আলো শেষ হয়ে যখন গোধূলির আভা মিলিয়ে যায়, ঠিক তখনই মানুষের মনের লুকানো বিষাদগুলো ডানা মেলতে শুরু করে। লেখিকা নাবিলা তাসনিম এর প্রথম কাব্যগ্রন্থ 'ঠিক সন্ধ্যা নামার পরে' মূলত সেই মুহূর্তগুলোকে ধারণ করে। ▪️পাঠ-প্রতিক্রিয়া :- বইটা পড়ে শেষ করেছি অনেক সময় নিয়ে। একটা কবিতা একবার, দুইবার করে বহুবার পড়া হয়েছে। পড়তে পড়তে মনে হয়েছে লেখিকা যেন আমার মনের অব্যক্ত কথাগুলোই পাতায় পাতায় সাজিয়ে রেখেছেন। যেন বইটির একেকটা কবিতা একেকটা অনুভূতির প্রতিচ্ছবি! মন-খারাপ, অভিমান, আত্নচিৎকার, প্রেম-ভালোবাসা আর স্মৃতির অতল গহ্বরে হারিয়ে যাওয়া কি দারুণভাবে এখানে ফুটে উঠেছে। এছাড়া বইটিতে কবিতার পাশাপাশি রয়েছে হৃদয়ে দাগ কাঁটা কিছু কথোপকথন আর মায়াময় একটি চিঠি। আর আঞ্চলিক ভাষায় লিখা কবিতা দুটো, ওগুলো আমার ভীষণ ভালো লেগেছে। একদম আপন আপন। লেখিকার লেখনীও বেশ ঝরঝরে এবং সাবলীল। কবিতার শব্দবুননে কোনো ধরণের কৃত্রিমতা নেই। সবমিলিয়ে, বইটা আমার কাছে দারুণ লেগেছে। পড়া শেষ হলেও এর রেশ বেশ অনেকক্ষণ ধরে মনে থেকে যায়। পার্সোনাল রেটিং : ৪/৫ ▪️বই পরিচিতি বই : ঠিক সন্ধ্যে নামার পরে লেখক: নাবিলা তাসনিম জনরা : কাব্যগ্রন্থ প্রকাশনী: গ্রন্থরাজ্য

Review Upload 1
Review Upload 2
Taaj
Taaj ভেরিফাইড
19 Jan 2026

লেখাগুলোকে কবিতা বলার থেকে মনের কথা বলা ঢের বেশি যুক্তিযুক্ত! 😌

Md. Moin
Md. Moin ভেরিফাইড
19 Jan 2026

অসাধারণ একটা বই। সবগুলো লেখা যেন মনের না কথাগুলোকে গভীরভাবে নাড়া দেয়।

Mir Zubayer Rahman
Mir Zubayer Rahman ভেরিফাইড
11 Jan 2026

অসাধারণ একটি বই। 📖

880****337
880****337 ভেরিফাইড
08 Dec 2025

এককথায় অসাধারণ বইটি !

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)