

Buy মানুষের সম্ভাব্য বিবর্তন ও তার মনোবিজ্ঞান Online in Bangladesh
লেখক: পি. ডি. উস্পেন্স্কি
- Author: পি. ডি. উস্পেন্স্কি
- Publisher: রোদেলা প্রকাশনী
- Isbn: 9789849170259
- Number Of Pages: 111
- Language: বাংলা
- Edition: Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
“মানুষের সম্ভাব্য বিবর্তন ও তার মনোবিজ্ঞান" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ আমরা সব সময় শুনে আসছি যে নিজেকে জানাে, কিন্তু কেউ বলেনা কীভাবে নিজেকে জানতে হয় । তাই নিজেকে জানা নিয়ে আমাদের প্রায় সকলের মাঝেই একটা ভুল ধারণা রয়ে গেছে। অথচ এই নিজেকে জানার মধ্যেই মানুষের মনুষ্যত্বের বিকাশ নির্ভর করে। আর এই নিজেকে জানার ক্ষেত্রে মানুষের মাঝে অসংখ্য প্রতিবন্ধকতা রয়েছে। তাই যদি মানুষ নিজেকে জানতে চায় তবে তাকে এই প্রতিবন্ধকতাসমূহকে জানতে হবে এবং সেগুলাে প্রতিকারের উপায় জানতে হবে। কিন্তু কী সেই প্রতিবন্ধকতা এবং মানুষের অন্তর্গত সম্ভাবনা? সে সব জানতে উপেনস্কির এই বইটি পড়তে পারেন কারাে কথায় বিশ্বাস না করে, নিজের জীবনে ফেলে, এই জীবনটাকে একটা পরীক্ষাগার বানিয়ে । আশাকরি আপনি নিজেই পরীক্ষা করে নিতে পারবেন সেটা কতটুকু প্রযােজ্য মানুষের ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
লালন সাঁইজির গানের কথা -" আত্মতত্ত্ব যে জেনেছে/দিব্যজ্ঞানী সেই হয়েছে / কু-বৃক্ষে সু ফল পেয়েছে / আমার মনের ঘোর গেল না"। বইটিতি পাশ্চাত্য ঘরানায় আত্মতত্ত্ব বা নিজে নিজকে জানার সে স্তরগুলির বিবরণ দেয়া হয়েছে কিন্তু পথের সুলুক আর দেয়া হয়নি। মনে হবে যে বইটি হঠাৎই শেষ হয়ে গেলে।যারা বিদ্যুৎ মিত্রের(কাজী আনোয়ার হোসেন ) আত্মসম্মোহন বইটি বা মহাজাতকের কোয়ান্টাম মেথড বইটি পড়েছেন সেই একই ঘরানার বই এটি। বিষয়টি একান্ত গুরুর কাছে অনুশীলনের মাধ্যমে শেখার একটি বিষয়। ভূমিকায় সুফি ঘরানার সদর উদ্দিন চিশতির প্রসঙ্গ আনা হয়েছে। তিনি এখন প্রয়াত। তাঁর লেখা কোরান দর্শন সহ অন্য বইগুলো অবশ্য ভাবুক ও চিন্তাশীলদের অবশ্য পঠনীয়।জনাব হিলালুজ্জামান হেলাল বইটির জ্ঞানবাহী প্রাকভূমিকা লিখেছেন। তিনি ধন্যবাদার্হ। অনুবাদক তোরিফা নাজমিনা মণি মূল বইটির চমৎকার বাংলা অনুবাদ করেছেন। এই ধরণের বইয়ের পাঠক সংখ্যা কম হয়ে থাকে। ভাবনা-অগ্রসর পাঠক বইটি কিনতে পারেন।

অনুবাদের মান তেমন ভালো না
"Have just finished reading. This is a translation of five lectures of P. D. Ouspensky on "The Psychology of Man's Possible Evolution". A less explored topic is attempted to translate. Reading the translation, I feel the essence of the original texts well kept intact. A careful workmaship in translation is observed all over. It is smooth reading for the translator used comprehensive language. This book is all about the levels of wakefulness and sleeping that we live within in our daily waking lives. When I read this book I was relieved that it had been well expressed. In this book, the psyche is “the soul or spirit” and psychology the means of human evolution to a higher level of awareness and being. This is not what is being taught in schools, as Ouspensky points out. He postulates that there is a “true self” one must get to know. However, we will not advance until we acknowledge that we are machines. We must undo our machine-like ways before we can become free. This freeing from the hard-wiring of our natures is possible through inherent abilities to not only comprehend and envision, but to turn these into action." -Raj Mondol























