

Buy দ্য মোস্ট ডেঞ্জারাস গেম Online in Bangladesh
লেখক: অন্বয় আকিব
- Author: অন্বয় আকিব
- Publisher: শিরোনাম প্রকাশন
- Isbn: 9789849415329
- Number Of Pages: 328
- Language: বাংলা
- Edition: ৪র্থ সংস্করণ, ২০২৪
পণ্য সারসংক্ষেপ (Summary)
বাংলাদেশের নরপিশাচ সিরিয়াল কিলার এখনো কারাগারে বন্দী, জানেন? পাকিস্তানের কুখ্যাত এক সিরিয়াল কিলার খুনের সেঞ্চুরি করেছিলেন, জানতেন? মনস্টার অফ আন্দিজের গল্প শুনেছেন? কিংবা সেই জার্মান সিরিয়াল কিলার যে কি না বাজারে মাংসের দাম বেশি থাকায় মানুষের মাংস কেটে খেত, তার কথা? চকলেট শুধু আনন্দের নয়, প্রাণ হরণের কারণও হতে পারে, সেই ক্যান্ডিম্যানের ঘটনা শুনেছেন কখনো? অথবা বাস্তবের কিলার ক্লাউন, যে কিনা দিনে সমাজসেবী রাতে প্রাণঘাতী হয়ে উঠতো? জ্যাক দ্য রিপারের নাম সবাই শুনেছি, কিন্তু জ্যাক দ্য স্ট্রীপারের নাম কি শুনেছেন? সাংবাদিক একের পর এক খুন করে সেসব খুনের ঘটনা পত্রিকায় ছাপিয়ে নাম কামিয়েছে, সেই সাংঘাতিক থুড়ি সাংবাদিক সিরিয়াল কিলার সম্পর্কে পড়েছেন কখনো? টাকার লোভে নিজের স্বামী, সন্তান, প্রেমিককে খুন করা সেই ব্ল্যাক উইডোকে চেনেন? রোস্তভ রিপার, মৃত্যুর ডাক্তার বা ব্রুকলিনের ভ্যাম্পায়ারদের সম্পর্কে জানেন? নায়কোচিত দেখতে অথচ কাজেকর্মে পিশাচও লজ্জা পেয়ে যাবে, আন্দাজ করতে পারেন কার কথা বলছি? সন অফ স্যাম, এডমুন্ড কেম্পার বা দক্ষিণ আফ্রিকার টেড বান্ডি ওরফে মোজেস সিথোলের সম্পর্কে জানতেন? মুভির থেকে বাস্তব অনেক বেশি ভয়ংকর তার প্রমাণ এসব ভয়ংকর সিরিয়াল কিলারদের আখ্যান পড়লেই বোঝা যায়। ২১ জন সিরিয়াল কিলারের বাস্তব ঘটনা আপনার মনের শান্তি চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। পাঠক, সাহস আছে চ্যালেঞ্জ নেয়ার? নরম, কোমল এবং দুর্বল হৃদয়ের মানুষের জন্য এই বই নয়। বিঃদ্রঃ বইয়ে ১০০ ছবি থাকবে। বেশ কিছু বইয়ের রেফারেন্স থাকবে আগ্রহীদের জন্য।
রিভিউ ও রেটিং (Review & Rating)
informational book
মাথা নষ্ট করা একটা বই। কাহিনী গুলো পড়ার পর যখন একবার ভাববেন কাহিনীটি আসল জীবনের তখন সেটা যেমন উত্তেজনার সৃষ্টি করে তেমনি মনের ভিতরে ভীতির সৃষ্টি হয়। একবার হলেও পড়ে দেখার মত বই একটা। আর এমনি বইয়ের পুরো রিভিউ উপরে অন্যরা দিয়ে দিয়েছে।

Interesting News.

এই বইটি খুবই চমৎকার সিরিয়াল কিলারদের ইতিহাস তাদের ডেলিভারিও খুব ফাস্ট আপনারা চাইলে নিতে পারেন

বিশ্বাস করেন টাকা দিয়ে কিনলে ঠকবেন না।অনেক সুন্দর একটা বই।
প্রশ্ন ও উত্তর (Q/A)
Ei book ta kkn available hbe?
প্রিয় গ্রাহক, দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে; তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে। ধন্যবাদ।
eo product ta ki available?
প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।
এটা কি হার্ড কভার??
প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
পেজ সংখ্যা কত?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৩২৮। ধন্যবাদ।























