

Buy দ্য লাস্ট বাও অব - শার্লক হোমস-১ Online in Bangladesh
লেখক: স্যার আর্থার কোনান ডয়েল
- Author: স্যার আর্থার কোনান ডয়েল
- Publisher: পাঞ্জেরী পাবলিকেশন্স
- Isbn: 9789849146094
- Number Of Pages: 64
- Language: বাংলা
- Edition: 1st Published, 2016
পণ্য সারসংক্ষেপ (Summary)
"দ্য লাস্ট বাও অব শার্লক হোমস-১" বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ অদ্ভুত এক রহস্য নিয়ে শার্লক হােমসের কাছে এসেছেন জাবেজ উইলসন। তাঁর লাল চুলের কারণে তিনি লাল মাথা সংঘে ভাল বেতনে চাকরি পেয়েছেন। অথচ কোন কারণ ছাড়াই এই সংঘ বন্ধ হয়ে গেল! এর পেছনে কী। রহস্য আছে অনুসন্ধানে নামল হােমস। খ্যাতিমান গেয়েন্দা শার্লক হােমস আর তার বন্ধু ডা, জন এইচ ওয়াটসনের অসাধারণ চারটি গােয়েন্দা অভিযানের সংকলন 'দ্য লাস্ট বাও অব লক হােমস-১'।
রিভিউ ও রেটিং (Review & Rating)
Good

💓💓

নন-ফিকশন পড়তে পড়তে একঘেয়েমি চলে এসেছিল। চাই রিফ্রেশমেন্ট। কিন্তু যেন-তেন বই দিয়ে তা হবে না। মনে পড়লো অনেকদিন কোনো গোয়েন্দাকাহিনি পড়া হয় না। হোমসের সব গল্প,উপন্যাস আমি পড়িনি। খোঁজ নিয়ে জানলাম শার্লক হোমসের সবচেয়ে বিখ্যাত গল্পগ্রন্থ 'হিজ লাস্ট বাউ' পড়া হয়নি। মোট ৭টি কাহিনি নিয়ে কনান ডোয়েল সাজিয়েছেন তাঁর 'হিজ লাস্ট বাউ'। শার্লক হোমস এই বইতে শুধুই মাথা খাটান নি। খানিকটা মারদাঙ্গাও করেছেন । সবচেয়ে ভালো লেগেছ 'শয়তানের পা'। দু'ভাই, এক বোন মিলে রাতে গল্প করছিল নিজেদের সুন্দর সাজানো-গোছানো লজে। সকালে দেখা গেল বোনটা ভয়ে,আতঙ্কে মরে গেছে। দু'ভাই উন্মাদ বনে গেছে। কী এমন দেখেছিল তারা সে এমন শোচনীয় পরিস্থিতি হলো? হোমস শারীরিকভাবে অসুস্থ। ওয়াটসন তাকে নিয়ে গিয়েছিল স্বাস্থ্য উদ্ধারে। জড়িয়ে পড়লো এই অদ্ভুত কেসে। লাটিন আমেরিকার এক কুখ্যাত স্বৈরশাসক পালিয়ে আশ্রয় নিয়েছিল ইংল্যান্ডে। খুনি এই স্বৈরাচারকে জব্দ করার কেচ্ছাও ভালো লেগেছে। এক মাফিয়া ডনের অন্তিম পরিণতির সাক্ষী হলো হোমস। এই ঘটনা নিয়েই লেখা 'রক্তবৃত্তের রক্তান্ত কাহিনি'। শার্লক হোমস পড়ার কোনো বয়স নেই। সময় নেই। হোমস হলো সার্বজনীন। সেই সার্বজনীন হোমসের দারুণ কীর্তি নিয়েই আর্থার কনান ডোয়েলের 'হিজ লাস্ট বাউ'।
good























