সূরা ইউসুফ
বই কালেকশন

Buy সূরা ইউসুফ Online in Bangladesh

লেখক: শাইখ আলী জাবির আল-ফাইফি

4.42
(5 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: শাইখ আলী জাবির আল-ফাইফি
  • Publisher: সমকালীন প্রকাশন
  • Number Of Pages: 128
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2021
৳ 140৳ 18625% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

“দ্য ওয়াণ্ডারার’স নেকলেস" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ* এ বইটিতে ইউসুফ আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া সব আলােচিত ঘটনা এবং তা থেকে প্রাপ্ত শিক্ষা চমৎকারভাবে ফুটিয়ে তােলা হয়েছে৷* কঠিন বিপদের মুহূর্তে কীভাবে সবর করবেন এবং অন্যায়-অনাচার। থেকে কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, তার দুর্দান্ত কিছু কৌশল রয়েছে এখানে।* হিংসুকের হিংসা এবং শত্রুদের অনিষ্ট থেকে বেঁচে থাকতে এ বইয়ের কোনাে বিকল্প নেই।* সন্তানের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে এবং পারস্পরিক সৌহার্দ, সম্প্রীতি ও শ্রদ্ধাবােধ বজায় রাখতে এ বইটি হতে পারে আপনার নিত্যদিনের সঙ্গী।* দ্বীনের পথে চলতে গিয়ে প্রতিনিয়ত আমরা যেসব বাধা-বিপত্তির সম্মুখীন হই, সেগুলাে পাশ কাটিয়ে কীভাবে সফল হতে হবে, তার দিকনির্দেশনা মিলবে এ বইটিতে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.42
(5 টি কাস্টমার রিভিউ)
5
80%
4
0%
3
0%
2
20%
1
0%
Zahedul Islam
Zahedul Islam ভেরিফাইড
03 Mar 2026

খুব সুন্দর।

amd****com
amd****com ভেরিফাইড
30 May 2025

বইয়ের কোয়ালিটি মোটামুটি ভালই ছিল এবং পরেও ভালো অভিজ্ঞতা হয়েছে। ধন্যবাদ।

Brothers online Tv
Brothers online Tv ভেরিফাইড
15 Jun 2021

#Rokomari_Book_Club_Review_Competition বইয়ের নামঃ সুরা ইউসুফ (পবিত্র এক মানবের গল্প) লেখকঃ শাইখ আলি জাবির আল-ফাইফি। রিভিউঃ মোঃ রবিন ইসলাম ছাব্বির। পোস্ট নংঃ০৩ সকল প্রশংসা এক মাত্র আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার জন্য, যাবতীয় দরুদ ও সালাম প্রিয় নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তার পরিবার-পরিজন এবং সাহাবিদের প্রতি। প্রবিত্র কেরআনে বিভিন্ন নবীর বিবরণ পাওয়া যাই, তার ভিতর সবচেয়ে হৃদয়গ্রাহী বিবরণ হলো ইউসুফ (আঃ) এর ঘটনা টি। নবী ইউসুফ (আঃ) এর জীবনবৃত্তান্ত একটি সূরায় নিরবচ্ছিন্ন ভাবে বর্ণিত হয়েছে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা এই সূরাটিকে কুরআনের সুন্দরতম কাহিনি হিসেবে আখ্যা দিয়েছেন। সুরা ইউসুফ সমকালীন প্রকাশন থেকে প্রকাশিত একটি বই। বইটি প্রবিত্র কোরআনের মাত্র একটি সূরা কে কেন্দ্র করে রচিত। মূল গ্রন্থের শুরুতে সূরা ইউসুফ (আঃ) এর সংক্ষিপ্ত জীবন কথা উল্লেখ করা হয়েছে, যাতে সকল শ্রেণির পাঠকেরা খুব সহজেই ঘটনার বিবরণ ধারা বুঝতে সক্ষম হন। সূরা ইউসুফের রুকুভিত্তিক অধ্যয় আকারে বিন্যস্ত এবং শিক্ষানিয় বিষয়গুলো অল্পকথায়,সাবলীল ভাষায় তুলে ধরা হয়েছে, সূরা ইউসুফ আল-কোরআনের মনোমুগ্ধকর,শিক্ষণীয় এবং চমকপ্রদ একটি সূরা। নবী ইউসুফ (আঃ) কে নিয়ে অনেক বই বের হয়েছে তার মধ্যে একটি বই সূরা ইউসুফ প্রবিত্র এক মানবের গল্প। অল্প কিছু পেজের মধ্যেই লেখক সুন্দর ভাবে পুরো বিষয়বস্তু তুলে ধরেছে, বইটি পড়লে সহজেই সূরা ইউসুফ এর মর্মার্থ অনুধাবন এবং এ থেকে জীবনের পাথে অনেক বড় একটা শিক্ষা অর্জন করা সম্ভব। এর প্রতিটি পাতা জুড়ে রয়েছে জ্ঞান মূলক কথামালার সুবিন্যস্ত আয়োজন। বার,বার বইটি পড়লে ও মনের তৃষ্ণা মিটবে না। বার,বার মনে হবে এখন ও অনেক কিছু শেখার বাকি রয়ে গেছে। সূরা ইউসুফ থেকে সবর,তাকওয়া এবং হিকমাহর সবক নিয়ে জীবনের গতীপথ আর ও সুন্দর করা সম্ভব হবে ইনশা আল্লাহ। অন্যান্য নবীদের ক্ষেত্রে প্রধানত তাদের উম্মতের জীবনঘনিষ্ঠ বিধান, অবাধ্যতা ও শাস্তির বর্ণনা স্থান পেয়েছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের কাহিনি জুড়ে রয়েছে জীবনের তিক্ত এক বাস্তবতা। হিংসার গহিন অনল প্ররোচনার বিষাক্ত ছোবল। পাঠক পাঠ করলে বুঝতে পারবে জীবনে নানা রকম অধ্যায়,জীবনের ধারাপাত সুখ দুঃখের উৎস। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার উপর ভরসার প্রকৃত রূপ। এবং সেই সাথে লাভ হবে সত্যের পথে অবিচল থাকার মূল্য। নিজের জীবন কে কোন পথে চালাতে হবে তার শিক্ষা। ★এই বইটিতে ইউসুফ আলাইহিস সালামের জীবনের ঘটে যাওয়া সব আলোচিত ঘটনা এবং তা থেকে প্রাপ্ত শিক্ষা সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে ★কঠিন বিপদের মুহূর্তে কিভাবে সবর করবেন এবং অন্যায় অনাচার থেকে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন তার কিছু কৌশল রয়েছে এখানে ★হিংসুকের হিংসা এবং শত্রুদের অনিষ্ট থেকে বেঁচে থাকতে বইয়ের কোন বিকল্প নেই। ★সন্তানের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে এবং সৌহার্দ্য সম্প্রীতি ও শ্রদ্ধাবোধ বজায় রাখতে বইটি হতে পারে আপনার নিত্যদিনের সঙ্গী ★দ্বীনের পথে চলতে গিয়ে প্রতিনি

Shamima Akhter
Shamima Akhter ভেরিফাইড
09 Apr 2021

মাশাআল্লাহ!

আলাইসা আনআম
আলাইসা আনআম ভেরিফাইড
08 Apr 2021

ছেলে হারানোর শোক আজও কাটিয়ে উঠতে পারেননি ইয়াকুব আলাইহিস সালাম। বহু বছরের পুরোনো ক্ষত এখনো যেন আগের মতোই অক্ষত! পুত্র ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে তিনি হারিয়েছেন দৃষ্টিশক্তি। পাহাড়সম কষ্টের বোঝা বয়ে চলছেন দিনের পর দিন। . সেই তিনিই যখন আজ শুনলেন তার ছোট ছেলেকে আটকে রাখা হয়েছে পাত্র চুরির দায়ে, তখন মৃতপ্রায় কষ্টগুলো নতুন করে জেগে উঠল, ধৈর্যের বাঁধ ভেঙে যেতে চাইছে যেন। এত কষ্ট তিনি যে আর সইতে পারছেন না। দু-ফোঁটা চোখের পানি ফেলে মহান রবের কাছে ফরিয়াদ জানালেন, ‘আমি আমার সকল দুঃখ-কষ্ট আর সীমাহীন অস্থিরতা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর নিকট সমর্পণ করছি।’ প্রার্থনা শেষে তিনি ছেলেদের ডেকে বললেন, ‘তোমরা মিশর ফিরে যাও। আমার ছেলেকে ফিরিয়ে আনো।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)