

Buy সূরা আসর : সফলতার মাপকাঠি Online in Bangladesh
লেখক: ডা. ইসরার আহমাদ রাহিমাহুল্লাহ
- Author: ডা. ইসরার আহমাদ রাহিমাহুল্লাহ
- Publisher: মাকতাবাতুন নূর
- Number Of Pages: 64
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
ক্ষতি। এই নামটাকে সবাই ভয় পায়। দুনিয়ার কোনো মানুষই ক্ষতিগ্রস্ত হতে চায় না। পক্ষান্তরে সফলতা এবং মুক্তি- এই দুটি নামকে আপন করতে চায় না, এমন মানুষ খুঁজে পাওয়া দায়। প্রতিটি মানুষের জীবনভর দৌড়ঝাঁপ থাকে সফলতা আর মুক্তির কামনায়। কিন্তু অধিকাংশ মানুষই জানে না সফলতার মাপকাঠি কী। চিনে না তাদের মুক্তির পথকে। ফলে মুক্তির নেশায় তারা ছুটে চলছে ক্ষতির দিকে। নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তবে...... তবে কারা ক্ষতিগ্রস্ত নয় এবং সফলতার মাপকাঠি কী, কোন পথে রয়েছে মানবজাতির মুক্তি- অতি জীবনঘনিষ্ট এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন আমাদের রব। সূরা আসরে। আর এই সূরারই তাদাব্বুর এবং তাযাক্কুর হল বক্ষমান বইটি।
রিভিউ ও রেটিং (Review & Rating)

রিভিউ - ১২ বই : সূরা আসর- সফলতার মাপকাঠি আপনি জানতে চান আপনার জীবনের উদ্দেশ্য কী? কেন আপনাকে সৃষ্টি করা হয়েছে। কিভাবে আপনি সফল হবেন সূরা আসরের শিক্ষা আয়ত্ত করতে পারলে এই দুনিয়ার মায়া থেকে সহজেই নিজেকে ছাডানো সম্ভবত... আল্লাহ তায়া’লা বলেন কিয়ামতের দিন যে ব্যাক্তি নাজাত পানে সেই সফল সব জ্ঞান এক বইয়ে নেই, কিন্তু প্রতিটা বইতেই কিছু না কিছু আলো আছে, এই বই পডার পর আপনার উদ্দেশ্য হবে একমাএ রবের সন্তুষ্টি প্রকাশনায়: Maktabatun Nur - মাকতাবাতুন নূর Review ~ Řãshëďuļ îsľâm ( Me§§age বার্তা )
আমরা অনেক সময় সফলতাকে কেবল অর্থ, পদমর্যাদা বা বাহ্যিক অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখি, কিন্তু লেখক এই বইটির মাধ্যমে তুলে ধরেছেন আসল সফলতা আসলে কী এবং তা অর্জনের মূল মাপকাঠি কী হওয়া উচিত।বইটির শুরুতেই সফলতার ইসলামী সংজ্ঞা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। এরপর ধাপে ধাপে আলোচনা করা হয়েছে আল্লাহর সন্তুষ্টি,তাকওয়া,ইখলাস,সময়ের সঠিক ব্যবহার, আমলের প্রতি মনোযোগ এসবই একজন মুমিনের সফলতার আসল চাবিকাঠি।লেখক খুব সহজ ভাষায় বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বিষয়গুলো ব্যাখ্যা করেছেন,যা বুঝতে ও মনে রাখতে সুবিধা হয়। সবচেয়ে ভালো লেগেছে পাঠককে বাস্তবে নিজের জীবনকে ইসলামী দৃষ্টিকোণ থেকে মূল্যায়নের সুযোগ দেয় এটি আমাকে নিজের দৈনন্দিন কাজ ও উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করেছে। আমি মনে করি,এই বইটি বিশেষ করে তরুণ সমাজ, ছাত্রছাত্রী ও যারা জীবনকে আল্লাহর পথে সাজাতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।এতে কেবল দুনিয়ার নয়,আখিরাতের সফলতার পথও দেখানো হয়েছে। আমার পরামর্শ হলো এই বইটি শুধু একবার পড়ে তারপর টেবিলে সাজিয়ে না রেখে,বারবার পড়ে জীবনের সাথে মিলিয়ে দেখা উচিত এবং অন্যদেরকেও পড়তে দেওয়া উচিৎ যাতে তারাও সফলতার আসল মানে টা বুঝতে পারে। ইনশাআল্লাহ,এতে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের পাশাপাশি আমলেও ইতিবাচক পরিবর্তন আসবে। বই:সফলতার মাফকাঠি প্রকাশনায়: Maktabatun Nur - মাকতাবাতুন নূর
সূরা আসর মূলভাব: বইয়ের নাম থেকেই বোঝা যায়, বইটি সূরা আসর, এর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে লেখা হয়েছে বইটি। তাফসির ছাড়াও এই সূরায় আলোকপাতের মত বহুবিধ বিষয় আছে, যা সাধারণ মানুষের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আড়ালে থেকে যায়। বইটিতে সূরা আসরের তিন আয়াতের মাধ্যমে ইসলামী জীবনের পূর্ণ দিকনির্দেশনা ব্যাখ্যা করা হয়েছে—ঈমান, সৎকর্ম, সত্য প্রচার ও ধৈর্য। তাছাড়া সূরায় কিছু বিশেষ শব্দের ব্যাখ্যা, এই সূরার আলোকে মুক্তির পথ, কুরআন উপলব্ধির চার স্তর ছাড়াও কিছু বিশেষ শর্তের ব্যাপারে বলা হয়েছে। পর্যালোচনা: লেখক গভীর তাফসিরি দৃষ্টিকোণ থেকে সূরাটির প্রতিটি শব্দ বিশ্লেষণ করেছেন, তবুও ভাষা সহজ ও বোধগম্য। ছোট বই হলেও এতে জীবনদর্শনের সারাংশ নিহিত। তাহলে বোঝাই যাচ্ছে শুধু সূরা ও তার অর্থ কিংবা শানে নূযুলের বাইরেও জানার আছে অনেক কিছু। কার জন্য উপযোগী: যারা কুরআন বুঝে জীবন গড়তে চান, তাদের জন্য এটি সংক্ষিপ্ত অথচ গভীর চিন্তার উৎস। সবাই উপকৃত হবেন এমন একটি সুন্দর বই।

🌿 বই রিভিউ ৩🌿 সূরা আসর সফলতার মাপকাঠি লেখক: ডা. ইসরার আহমাদ প্রকাশনী : Maktabatun Nur - মাকতাবাতুন নূর "মহাকালের শপথ! নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তুু তারা নয় যারা ঈমান আনে ও সৎ কাজ করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধর্য্য ধারনে পরস্পরকে উদ্বুদ্ধ করে" (সূরা আসর) 📖এই সূরা থেকে বাহ্যিকভাবে যে সত্যটি স্বতঃই প্রতিভাত ও উদ্ভাসিত হয় তা হলো_ এ সূরাটিতে মানুষের প্রকৃত সাফল্য ও ব্যর্থতার মানদন্ড পেশ করা হয়েছে। আমরা জাগতিক টাকা -পয়সা, ধন-দৌলত, গাড়ি- বাড়ি, শক্তি, সম্মান, ইজ্জত, মর্যাদা এসব পেলেই তাকে সাফল্য ভাবি। কিন্তুু সূরা আসরে অধ্যায়নের মাধ্যমে আমরা জানতে পারি যে _ _ মানুষের সাফল্য না টাকা- পয়সাতে, না ধন-দৌলতে, না জায়গা-জমিতে, না অবস্থান আর পজিশনে বরং সাফল্যের জন্য সব চাইতে গুরুত্বপূর্ণ সর্ত্ত হলো ইমান, এর পরে নেক আমল, তারপর তাওয়াসি বিল হাক, তারপর তাওয়াসি বিস সবর। এ চার শর্ত না থাকলে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত। জাগতিক ধন-দৌলত তার কোনো কাজে আসবে না। অপর দিকে যার কাছে এ চারটি শর্ত রয়েছে তার কাছে জগতিক ধন-সম্পদ কিছুই না থাকুক সেই সফল,বিজয়ী ও মুক্তিপাপ্ত। ইমাম শাফেয়ী রহিমাহুল্লাহ বলেছেন, " যদি মানুষ কেবল এই সূরার ( সূরা আসর) দিকেই গভীর অন্তর্দৃষ্টিদেয় তবে তা তাদের হেদায়েতের জন্য যথেষ্ট হবে" 👉হেদায়েত ও মুক্তির জন্য পথ চলার অনুপ্রেরণা, সাহস ও একটি সামগ্রিক দিক নির্দেশনা দানে এই একটি সূরাই যথেষ্ট। যদি মানুষ সূরাটি গভীর ভাবে অনুধাবন করতে সক্ষম হয়। আমাদের সকলেরই উচিত "সূরা আসর সফলতার মাপকাঠি" বইটি পড়া এবং জাগতিক লোভ-লালসা , মন্দকাজ ছেড়ে হেদায়েতের পথে পিরে এসে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ✍️ AyeSha ছবি: সংগ্রহিত
বই রিভিউ ১০: সূরা আসর: সফলতার মাপকাঠি Maktabatun Nur - মাকতাবাতুন নূর মাকতাবাতুন নূরের “সূরা আসর: সফলতার মাপকাঠি” বইটি খুবই প্রেরণাদায়ক। বইটিতে মানুষের জীবনের মূল লক্ষ্য ও সফলতার সঠিক মানদণ্ড নিয়ে আলোকপাত করেছে। লেখক সূরা আসরের প্রতিটি আয়াতের অর্থ ও প্রাসঙ্গিক ব্যাখ্যা সহজভাবে উপস্থাপন করেছেন। বইটি মনে করিয়ে দেয় সময়ের গুরুত্ব এবং সদুপযোগী জীবনযাপন করার প্রয়োজনীয়তা। প্রতিদিনের কর্মকাণ্ডে সততা, ধৈর্য ও পরিশ্রমকে কতটা গুরুত্বপূর্ণ তা স্পষ্টভাবে বোঝানো হয়েছে। বইটি মুসলিম জীবনের নৈতিক ও আধ্যাত্মিক গুণাবলীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে। এটি শুধুমাত্র তাত্ত্বিক নয়, বরং দৈনন্দিন জীবনে প্রয়োগযোগ্য দিকনির্দেশনা দেয়। বইটি ছোট হলেও বিষয়বস্তু গভীর এবং হৃদয়স্পর্শী। পাঠক সহজে অনুপ্রাণিত হয় এবং জীবনকে সঠিক পথে পরিচালনার অনুপ্রেরণা পায়। এটি তরুণ ও বৃদ্ধ—সব বয়সের মুসলিমদের জন্য উপযোগী। বইটি পড়ে আত্মমূল্যায়ন এবং সময়ের সদ্ব্যবহার করার গুরুত্ব আরও পরিষ্কার হয় ।
















-Hakimul_ummat_Maolana_Ashraf_Ali_Thanvi_-7cc34-85211.jpg)






