

Buy সুলতান জালালুদ্দিন খাওয়ারিজমশাহ Online in Bangladesh
লেখক: মাওলানা ইসমাইল রেহান
- Author: মাওলানা ইসমাইল রেহান
- Publisher: কালান্তর প্রকাশনী (সিলেট)
- Isbn: 9789849047278
- Number Of Pages: 248
- Language: বাংলা
- Edition: ২য় প্রকাশ, জুন ২০২২
পণ্য সারসংক্ষেপ (Summary)
ইতিহাস বিজয়ী আর বিজয়কেই ফলাও করে; পরাজয় আর পরাজিতকে ঢেকে রাখে বিস্মৃতির আড়ালে; কিন্তু কোনো কোনো পরাজয় ও পরাজিত পক্ষ এতই মহিয়ান হয়, তা গৌরবের দিক দিয়ে অনেক বিজয়কে ছাড়িয়ে যায়—দূর বহু দূর। ইতিহাসের তেমনই পরাজিত এক মহানায়ক সুলতান জালালুদ্দিন খাওয়ারিজমশাহ। জালালুদ্দিন ছিলেন খাওয়ারিজম সাম্রাজ্যের শেষ সুলতান। তিনিই তাতারদের প্রথম প্রতিরোধকারী। গ্রন্থটি তাঁকে নিয়েই রচিত। তবে খাওয়ারিজম সাম্রাজের ইতিহাসও সংক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে গ্রন্থটিতে। তাতারঝড়ে যখন গোটা মুসলিমবিশ্ব লন্ডভন্ড, ঠিক সে মুহূর্তে ধুমকেতু হয়ে আবির্ভূত হন মুসলিমবিশ্বের ত্রাতা হিসেবে। তাতারদের মোকাবিলায় তাঁর প্রতিরোধযুদ্ধ অসফল হলেও ব্যর্থ ছিল না মোটেও। অন্তত সাত-আটটি বছর তিনি আটকে রাখেন তাদের বিজয়ের স্রোত। দৌড়ের ওপর রাখতে সক্ষম হন সেই বিশ্বত্রাস শক্তিকে। এই রক্তপিপাসুদের নিজের সঙ্গে ব্যস্ত রেখে দিয়ে গেছেন বাগদাদের খিলাফত, হারামাইন, মুসলিমবিশ্বসহ মানবসভ্যতার সুরক্ষা। সিন্ধু নদের তীরে বীরত্বের যে মহাকাব্য রচনা করেছিলেন এই অমর বীর, তা চিরকাল মুজাহিদদের জন্য হয়ে থাকবে প্রেরণার উৎস। ইতিহাসের মাজলুম সেই মহান সুলতানের জীবনালেখ্যই ফুটে উঠেছে এই গ্রন্থে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

সুলতান জালালুদ্দিন খাওয়ারিজমশাহ: এক বীরত্বের করুণ উপাখ্যান মাওলানা ইসমাইল রেহানের লেখা সুলতান জালালুদ্দিন খাওয়ারিজমশাহ বইটি হাতে নিতেই মনে হলো, আমি যেন এক হারিয়ে যাওয়া বীরের জীবনের গল্পে প্রবেশ করছি। এটি কেবল একটি ঐতিহাসিক গ্রন্থ নয়, বরং এক বীর যোদ্ধার উত্থান, পতন এবং তার অসম সাহসিকতার এক করুণ উপাখ্যান। বইটি পড়ার সময় আমি যেন শত বছর পেছনের সেই ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ে চলে গিয়েছিলাম, যেখানে জালালুদ্দিন একাই মোঙ্গল সাম্রাজ্যের সামনে প্রাচীরের মতো দাঁড়িয়েছিলেন। বইটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ঐতিহাসিক নির্ভুলতা এবং লেখকের সাবলীল বর্ণনাভঙ্গি। মাওলানা ইসমাইল রেহান অত্যন্ত যত্নের সঙ্গে জালালুদ্দিনের জীবনের প্রতিটি দিক তুলে ধরেছেন। তার শৈশব থেকে শুরু করে সিংহাসনে আরোহণ, মোঙ্গলদের বিরুদ্ধে একের পর এক যুদ্ধ এবং শেষ পর্যন্ত তার নিঃসঙ্গ পরিণতি—সবকিছুই এত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে, পাঠক তার সঙ্গে একাত্ম হয়ে যায়। জালালুদ্দিনের অসাধারণ রণকৌশল, তার দেশপ্রেম এবং ঈমানের দৃঢ়তা আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে। আমি মনে করি, এই বইটি শুধুমাত্র ইতিহাসের ছাত্র-ছাত্রীদের জন্য নয়, বরং সকল পাঠকের জন্য অবশ্যপাঠ্য। এটি আমাদের শেখায়, কিভাবে অসম শক্তির বিরুদ্ধেও লড়াই চালিয়ে যেতে হয়, কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও ধৈর্য ধারণ করতে হয় এবং কিভাবে নিজেদের আদর্শে অটল থাকতে হয়। জালালুদ্দিনের জীবনের প্রতিটি অধ্যায়ই এক একটি অনুপ্রেরণার উৎস। সব মিলিয়ে, বইটি আমাকে ইতিহাসের এক অসাধারণ অধ্যায়ের সাক্ষী করেছে। এটি শুধু একটি বই নয়, বরং এমন এক জীবন্ত দলিল যা আমাদেরকে বীরত্ব, সাহস এবং আত্মত্যাগের গুরুত্ব সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়। আমি নিশ্চিত, এই বইটি পড়ার পর আপনার মনে জালালুদ্দিনের প্রতি গভীর শ্রদ্ধা তৈরি হবে এবং আপনি তার মতো বীরের জীবন থেকে অনেক কিছু শিখতে পারবেন।
অসাধারণ

সুলতান আলাউদ্দিন আর তাঁর পুত্র জালালুদ্দিন খাওয়ারিজমশাহ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। কিন্তু এদের দুজনকে পড়ে তাতারদের সম্পর্কে আরো বিস্তারিত জানার আগ্রহ জন্মালো। নোট: সুলতানা জালালুদ্দিন খাওয়ারিজমশাহ | কালান্তর প্রকাশনী
সুলতান জালালুদ্দিন খাওয়ারিজম শাহ ইতিহাস পাঠক ব্যতিত তার সম্পর্ক হয়তো কম মানুষই জানে।তিনি ছিলেন তাতারদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধকারী। বইটি তাতারদের বিরুদ্ধে তার বিভিন্ন অভিযান তুলে ধরে হয়েছ।কিছু জয়ী হয়েছেন কিছু পরাজেয় হয়েছে।বইটি প্রথমদিকে খাওয়ারিজম সাম্রাজ্য ও শাহ পরিচয় নিয়ে অল্প আলোচনা হয়েছে। চিঙ্গাস খানের উত্থান, তাদের নৃশংসতা তুলে ধরা হয়েছে।তাদের বিরুদ্ধে সুলতান জালালুদ্দিন খাওয়ারিজমশাহ এর অভিযান গুলো এসেছে।সর্বশেষ বইটিততে সুলতান জালালুদ্দিন খাওয়ারিজম শাহ এর উপর আরোপিত অভিযোগ নিয়ে সমালোচনা-পর্যালোচনা করা হয়েছে,তার ব্যার্থার কারণ উল্লেখ করা হয়েছ,তাকে নিয়ে ইতিহাসবিদদের মতামত তুলে ধরা হয়েছে।
সুলতান জালালুদ্দিন খাওয়ারিজম শাহ~ যে সময়ে তাতার বাহিনীরা মুসলিম সাম্রাজ্যের উপর হামলে পড়তে শুরু করেছিলো সে সময়ে শক্ত হাতে তা প্রতিরোধের যিনি সর্বপ্রথম যুদ্ধ ঘোষণ করেন তিনি হলেন সুলতান জালালুদ্দিন খাওয়ারিজম শাহ। খাওয়ারিজম সাম্রাজ্যের শেষ সুলতান যদিও যুদ্ধে বিজয় লাভ করতে পারেন নাই, তবুও তিনি বেশ কিছু বছর তাতারদের যুদ্ধের গতি পরিবর্তন করে দিতে সম্ভব হয়৷ এই যুদ্ধের কাহিনী নিয়েই মূলত এই বইটি রচিত। যারা এর আদ্যোপান্ত জানতে আগ্রহী তাদের জন্যই এই বইটি।























