সর্বাঙ্গে তোমার গুঞ্জন
বই কালেকশন

Buy সর্বাঙ্গে তোমার গুঞ্জন Online in Bangladesh

লেখক: মহাদেব সাহা

3.88
(6 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মহাদেব সাহা
  • Publisher: বিভাস
  • Isbn: 9789849028543
  • Number Of Pages: 48
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2013
৳ 88৳ 12530% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ফ্ল্যাপে লিখা কথা কোনো কোনো কবিতা হয়তো মনের মধ্যে রচিত হয় বহুদিন ধরে, কোনো-কোনোটি আবার মুহূর্তের বিদুৎঝলকের মতো অকস্মাৎ, কিন্তু এই দুই রকম লেখাই তৈরি হয় অবচেতনের আচ্ছন্নতায়, কোনো বিষয় বা বোধ, কোনো বিশেষ বা অনির্দিষ্ট , যা-ই হোক না কেন, তা-ই যখন মূর্তি পায়, হয়ে ওঠে শরীর, তখন তার মধ্যেই খুঁজতে হয় কবিতার আত্ম; কীভাবে মনের ভেতর এই সৃষ্টি প্রক্রিয়ার উদ্ভব হয়, নেমে আসে এই জলপ্রপাত, তা সম্পূর্ণরূপে স্পষ্ট করার উপায় নেই, শুধু এটুকু বলা যায়, এই কবিতাগুলোর মধ্যে অনুভব করতে পারি সেই অবগাহনের গন্ধ ও শিহরন, বোঝা যায়, একটি নতুনতর বোধ ও আলোড়ন তাড়িত করে কবিকে, এই জীবন চতুস্পাশ্র্ব, সমাজ, তার অভিঘাত, দ্বন্দ্ব, জীবনসংগ্রাম ও বিচ্ছিন্নতার পাশাপাশি আরও একটি সত্য উদঘাটনে মনোযোগী হতে দেখি, নিশ্চিতভাবেই অনুধাবন করেন কামও জীবনের এক গভীর সত্য, যদিও এটিই প্রাণীজগতের আদি প্রেরণা, তবুও কবিতাগুলোতে স্বাভাবিকভাবেই যুক্ত হয় নতুন মাত্রা, যেন এক মাতাল আহ্বান, শরীর ও শরীরহীনতার গন্ধে, কামে, প্রেমে, আধ্যাত্মিকতায় যেন আরও পরিশুদ্ধ ও পবিত্র, যেখানে নিজেকেই আরও উন্মেচিত করার প্রয়াস, পরিণত আবেগে ভিন্নভাবে উপলব্ধি করার আকুতি, এ যেন ক্রমাগত নিজেকে ছাড়িয়ে যাওয়ার একটি নির্জন, নিঃশব্দ প্রচেষ্টা, যেখা প্রেম আরও শরীরী হয়ে ওঠে, শরীর আরও শরীরহীনতার সৌরভে পূর্ণ ও প্রস্ফুটিত হয়। সূচিপত্র * তোমার চলে যাওয়ার পর * ঘুম আর স্বপ্নের মহড়া * কষ্ট হয় * তুমি দরজা নাও খুলতে পারো * প্রকৃতিরহস্য * চুক্তিপত্র * আমি কাকে বলবো * চে, তোমার জন্য ভালোবাসা * কোথাও থাকবো না * তোমাকে ছাড়বো না * ভালোবাসার মেঘবৃষ্টি * কোনো আঘাতই কেউ বেশিদিন মনে রাখে না * এই অক্ষর-অরণ্যে * বাড়ি * ভূ-বিজ্ঞান * তোমাকে একবার চুম্বনের জন্য এই দীর্ঘ * প্রস্তুতি * প্রেমসূত্র * পতন * অধরা * আমার জন্মদিন * আমার গল্প * কবির দুপুর * বৈশাখ এই বাংলার হৃদয়ে-ফোটা চৈত্রের ফুল * আমার এতো বর্ষা * শাদা মেঘের হাতের লেখা * বার্মিংহামে বৃষ্টি * শ্রুতি * সেই কাহিনী * হেমন্তের ছয় ছত্র * তোমার কাছে বর্ষা চেয়ে কী হবে * তোমরা যখন কারো ভাতের থালা উপুড় করে ফেলো * আমার সব কথা মিথ্যা * হাত ছেড়ে দাও সঙ্গে যাবো * টেমসের উন্মাদিনী * শর্ত * দস্তখত * সবাই তোমাকে মিথ্যা বলেছে

রিভিউ ও রেটিং (Review & Rating)

3.88
(6 টি কাস্টমার রিভিউ)
5
50%
4
17%
3
33%
2
0%
1
0%
আমীন-আল শহীদুল্লাহ্ সুমন
আমীন-আল শহীদুল্লাহ্ সুমন ভেরিফাইড
14 May 2021

ভালো ছিলো

Md. Najmul Islam Nayeem
Md. Najmul Islam Nayeem ভেরিফাইড
27 Apr 2021

পড়ে ভালো লেগেছে কিন্তু পৃষ্ঠা এবং কভারের কোয়ালিটি একদম বাজে, এর চেয়ে ভালো দেওয়া উচিৎ ছিলো!

Ashish Kumar Das
Ashish Kumar Das ভেরিফাইড
27 Dec 2019

অসাধারণ কবিতা।

Dr. Asif Shufian Arnab
Dr. Asif Shufian Arnab ভেরিফাইড
14 Dec 2019

এরকম অসাধারণ স্বাদের প্রতিটি কবিতা পাঠকমনের কবিত্বকে উদ্বেলিত করবে। প্রণয়ের বাসনা জাগ্রত করবে, অনুভূতি ব্যক্ত করার দু-চারটি ভাষা শিখিয়ে যাবে। তাই বইটি সকল কবিতা প্রেমীরা পড়তে পারেন।

Sultan
Sultan ভেরিফাইড
27 Oct 2019

আমরা সকলেই কবি। কোন না কোন সময় কারো না কারো জন্য আমাদের মনে কবিত্ব জেগে উঠে। সেই কবিত্ব থেকেই আমাদের মনে শিহরণের সঞ্চার হয়, একটা দুটো সহজ কথাগুলোই তখন সুরের মত বাজে! কিন্তু সেই কবিসত্তার সম্পূর্ণ বিকাশ হবার সুযোগ সকলে পায়না বলেই হয়তো অভিব্যক্তি ভিন্ন হয়। এই ভিন্নতার জন্যই কবির সকল কবিতা পাঠককে মনে করায়, এ যেন তার হৃদয়ের গুঞ্জন...কাউকে ভালোবাসার অনুভূতি থেকেই সর্বাঙ্গে তার গুঞ্জন অনুভূত হয়- কবি সাধারণের মনের সুপ্ত বাসনাকে যেন ভাষায় রূপ দিয়েছেন! . 'সর্বাঙ্গে তোমার গুঞ্জন'- বইটির নাম থেকেই ধারণা করা যায় এটি একটি প্রেমের কবিতার বই। অল্পসল্প লাইন দিয়ে একটি গভীর মর্মার্থ উপস্থাপন করার ক্ষমতা কেবল কবিতারই আছে। অবলীলায় এই প্রেমের কবিতাকে হয়তো সবাই ধারণ করে হৃদয়ে, একে ভাষায় রূপ দেয় যিনি, তিনিই তো কবি। কবি তার কবিতায় আনে অবগাহনের গন্ধ, নতুনত্ব, জীবনবোধ, অভিঘাত, প্রেম-কাম, বিরহ। মহাদেব সাহার এই বইটিও এমন অসাধারণের স্বাদ এনে দেয় পাঠকের মনে। . আটত্রিশটি কবিতা সংবলিত এই বইটির প্রতিটিতে রয়েছে আবেগের সুন্দর বহিঃপ্রকাশ। যেন একেকটি কবিতায় কত আকুতি, কত বিচ্ছেদের বিরহ, কত সুপ্ত আকাঙ্খা! . একটা সময় যার সঙ্গে ছিলো প্রণয়ের সূত্র, সে যখন চলে যায় পুরনো বাড়িটি ছেড়ে, প্রেমিক হৃদয় তখন শূন্য বাড়ীময় তার মিছে উপস্থিতির আভাস খুঁজে বেড়ায়- এমনই গভীর অনুভূতি প্রকাশ করবে এই বইয়ের প্রথম কবিতা 'তোমার চলে যাওয়ার পর।' . আমরা কতরকম কাজ নিয়ে নিজেকে বেষ্টিত করে রাখি। কাজগুলো আমাদের সমাজে চলার জন্য আবশ্যক বটে, কিন্তু এই খাওয়া, পড়া, পরীক্ষা-কাজের ব্যস্ততার ফাঁকে একটু সময় কি সেই মানুষটার জন্য বরাদ্দ করা যায় না..যেই মানুষটা হয়তো একটি গোলাপ নিয়ে বিবশ চোখে অপেক্ষা করে শূন্য রাস্তাটার পানে তাকিয়ে; কত মানুষ আসে যায়, কই! তার কাঙ্খিত মানুষটা তো আসেনা, কষ্ট হয়না বুঝি! হয়...আর সেই কষ্টের উপাখ্যান জানায় 'কষ্ট হয়' কবিতাটি। . ভালোবাসায় আমরা কতজন কতরকম শর্ত জুড়ে দিই। কখনো ভুলে যেও না, চিঠি দিয়ো..ভালোবাসার স্রোতে ভাসিয়ে নিয়ো..এমন কতকিছুই, তাই তো? কিন্তু কবিমন চায় ভিন্ন কিছু। কবি চায় না ভালোবাসার নিম্নচাপ হয়ে কাউকে ভাসিয়ে দিতে, অথবা কারো উপর নিজেকে অর্পিত করে দিতে। এরচেয়ে বরং সে নাহয় ভুলেই যাক, সে বরং একটি ভুলে যাওয়া পাখি হয়েই থাকুক! হয়তো এই ভুলে যাওয়া থেকেই কখনো তাকে কেউ মনে করে তীব্রভাবে..! চাওয়াটা কি আদতে ভুল? এই স্পর্শকাতর প্রেমের জানান দেয় 'শর্ত' কবিতাটি। . এরকম অসাধারণ স্বাদের প্রতিটি কবিতা পাঠকমনের কবিত্বকে উদ্বেলিত করবে। প্রণয়ের বাসনা জাগ্রত করবে, অনুভূতি ব্যক্ত করার দু-চারটি ভাষা শিখিয়ে যাবে। তাই বইটি সকল কবিতা প্রেমীরা পড়তে পারেন।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)