সময়ের সীমা পেরিয়ে
বই কালেকশন

Buy সময়ের সীমা পেরিয়ে Online in Bangladesh

লেখক: শিহাব আহমেদ তুহিন

4.88
(5 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: শিহাব আহমেদ তুহিন
  • Publisher: রাইয়ান প্রকাশন
  • Number Of Pages: 208
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 203৳ 27025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

প্রায় আটশো বছর আগে জন্ম নেয়া উর্দু ভাষাকে অতিক্রম করতে হয়েছে মানবজীবনের মতোই চড়াই-উতরাই। যদিও রাজনৈতিক ও ঐতিহাসিক কারণে এ ভাষাটা আজ অনেকটাই অপাঙ্‌ক্তেয়, তবুও হিন্দুস্তানের আনাচে-কানাচে আজও যে ভাষার সবচে' বেশি প্রভাব রয়ে গেছে, তার নাম উর্দু। কারণ, কিছু ব্যাপার আছে যা সময়ও বদলাতে পারে না। তারা টিকে থাকে সময়ের সীমা পেরিয়ে।বইটিতে ত্রয়োদশ শতাব্দিতে জন্ম নেয়া উর্দু কবিতার বিভিন্ন কবিদের বিভিন্ন কবিতাকে সামনে আনা হয়েছে। এখানে যেমন আমির খসরুর কবিতা আছে, মির্জা গালিব কিংবা দাগ দেহলভির মতো ক্লাসিক্যাল কবিদের কবিতাও আছে, আহমেদ ফারাজ কিংবা জউন এলিয়ার মতো আধুনিক ও জনপ্রিয় কবিদেরও কবিতা আছে, রাখা হয়েছে একেবারে বর্তমান সময়ে জনপ্রিয়তা পাওয়া কবিদের কবিতাও।কবিতা শুধু ধর্মীয় বিষয় নিয়েই হয়—এমন না। সেখানে আনন্দ থাকে, বেদনা থাকে, বিচ্ছেদ থাকে, আবার ভালোবাসার মানুষকে পাশে পাওয়ার অপার্থিব আনন্দও থাকে। তবে সর্বোচ্চ চেষ্টা করেছি সরাসরি হারামের দিকে আহ্বান করে, কিংবা ইসলামের সাথে সাংঘর্ষিক কিছু আছে—এমন কিছু সামনে না আনার।প্রি-অর্ডাকারী সবাই পাবেন লেখকের অটোগ্রাফ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.88
(5 টি কাস্টমার রিভিউ)
5
80%
4
20%
3
0%
2
0%
1
0%
আবুল বাশার
আবুল বাশার ভেরিফাইড
06 Feb 2026

সব মিলিয়ে অসাধারণ!

Shah Ahmed Jubaer
Shah Ahmed Jubaer ভেরিফাইড
19 Nov 2025

অসাধারণ সব শে'র সংবলিত বই এটি। পড়ার মতো একটা বই।

sah****com
sah****com ভেরিফাইড
28 Sep 2025

‘ সময়ের সীমা পেরিয়ে’ বইটি সময় নিয়ে একটু একটু করে পড়েছি। ইচ্ছে ছিল খুব দ্রুত পড়া শেষ করব। কিন্তু কেন জানিনা একটু স্পিডে পড়তে গেলেই মনে হচ্ছিল নিজেকে যেন শায়রিতে ঠিক ডুবাতে পারছি না। তাই দীর্ঘ সময় নিয়েছি বইটা পড়তে। উর্দু কবিতার একটি অংশ —‘শে'র’, যা সাধারণত দুই বা চার লাইনের হয়। শে'রের সুনির্দিষ্ট ছন্দ থাকে, তা গভীর অর্থ প্রকাশ করে। বলা হয়ে থাকে অল্পকথার ভাঁজে অনুভূতি প্রকাশ করার একটি শক্তিশালী মাধ্যম হচ্ছে ‘শে'র’। এই কারণে উর্দু শে'র অত্যন্ত জনপ্রিয়। বাংলাভাষীদের জন্য উর্দু শে'রের সরোবরে অবগাহন করার চমৎকার সুযোগ ‘সময়ের সীমা পেরিয়ে’ বইটি । বইটির সংকলক ও অনুবাদক শিহাব আহমেদ তুহিন। শে'র পড়ার সময় এক মিশ্র অনুভূতি তৈরি হয়। মনে হয় এই যেন গভীর, ব্যক্তিগত যন্ত্রণার নিঃশব্দ আর্তনাদ। বা কখনও মনে হয় ভালোবাসা, আবেগ, অনুভূতি, অনুরাগ আর অভিযোগের বহিঃপ্রকাশ। মোটকথা, শে'রের গভীরতা অনুধাবন করতে পারলে চমৎকার এক ভিন্ন রকম অনুভূতির স্বাদ পাওয়া যায়। যারা শায়রি পছন্দ করেন উর্দু শে'রের সংকলন ‘সময়ের সীমা পেরিয়ে’ বইটি পড়তে পারেন। দারুণ সময় কাটবে শে'রগুলোর সাথে। আরেকটা বিষয় জানাতে চাই, হারামের দিকে আকৃষ্ট করে, ইসলামের সাথে সাংঘর্ষিক, এমন কোনো কিছুই সংকলক বইটিতে উল্লেখ করেননি। তাই পাঠক বইটা পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করবে । • __________বই বৃত্তান্ত __________ ◉ বইয়ের নাম : সময়ের সীমা পেরিয়ে ◉ সংকলক ও অনুবাদক : শিহাব আহমেদ তুহিন ◉ পৃষ্ঠাসংখ্যা: ২০৮ ◉ প্রকাশক : রাইয়ান প্রকাশন ◉ রেটিং : ৪/৫ রিভিউ : Sahar Rahmeen

MONWAR moon
MONWAR moon ভেরিফাইড
15 Sep 2025

What a book, just wow

S.M. Showaib Ullah
S.M. Showaib Ullah ভেরিফাইড
15 Sep 2025

পারফেক্ট কম্বিনেশন অফ উর্দু শায়েরী

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)