

Buy সহজে শিখি মাইক্রোসফট অফিস Online in Bangladesh
লেখক: মুহম্মদ আনোয়ার হোসেন ফকির
- Author: মুহম্মদ আনোয়ার হোসেন ফকির
- Publisher: অদম্য প্রকাশ
- Isbn: 9789849297840
- Number Of Pages: 416
- Language: বাংলা
- Edition: New Edition, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
Microsoft Office এর অ্যাপলিকেশন গুলো অত্যন্ত সহজভাবে প্রস্তুত করেছে Microsoft Corporation। ফলে একজন নবীন ব্যবহারকারীও অল্প সময়ে এই কাজগুলো রপ্ত করতে পারেন। তবে প্রমবার দেখে নেওয়ার জন্য একজন প্রদর্শক বেশ সহায়ক ভূমিকা রাখে। পরিচিতজন সহপাঠী বা সহকর্মীরা তাদের কাজের প্রয়োজনে আমাদের সহায়তা নিয়ে থাকেন। আমরাও সাগ্রহে সেই সহযোগিতার হাত বাড়িয়ে থাকি। পাশাপাশি আমরা দীর্ঘদিন ধরে সহকর্মীদের প্রশিক্ষণ দিয়ে আসছি। এই সহযোগিতাটুকু আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা, একটি ভালো মানের সহজবোধ্য সহায়ক পুস্তকের প্রয়োজনীয়তা অনুভব করি। ভাষা যেন শিক্ষার পথে বাধা সৃষ্টি করতে না পারে সেই কারণে বাংলা ভাষায় এই সহায়ক পুস্তকটি লেখা হয়েছে। যদিও যথাযথ সমার্থক বাংলা শব্দের অভাবে কিছু কিছু শব্দ ইংরেজিতে রাখতে হয়েছে। আমরা কামনা করছি এই সহায়িকাটি নবীন ব্যবহারকারীদের উপকারে আসবে। আর তা হলেই আমাদের প্রচেষ্টা সার্থক বলে প্রতীয়মান হবে। আপনাদের সুচিন্তিত মতামত এবং সুপরামর্শ ভবিষ্যতে বইটির কলেবর বৃদ্ধিতে সহায়তা করবে বলে আশা করছি। ধন্যবাদ।
রিভিউ ও রেটিং (Review & Rating)

আমি কিনেছিলাম তেমন ভালো লাগে নি। যারা beginner তাদের জন্য এটা নই। যারা কখনো ধরেনি তাঁরা কখনো এটা পারবে না। হুদাই টাকা কতগুলো গেছে। বাংলাগুলো পড়ে কোনটা কি কেউ বুঝতে পারবে না। সবকিছু পড়ে বুঝে না মানুষ।

অনেক উপকারী একটি বই।হাইলি রিকুমেন্ডেড
MS Office শিখতে আবার বই লাগে নাকি? বইটা কেনার পরে দেখি বিশাল ব্যাপার।
ভাল।আমার খুবই ভাল লেগেছে। অনেক কিছু শেখার আছে বইটি থেকে
সম্পূর্ণ ভালো ভাবে বোঝানো হয়েছে
প্রশ্ন ও উত্তর (Q/A)
ভাইয়া এটা কিনলে কি আপনার এক্সসেল এর বই কভার করবে নাকি দুইটাই কিনবো?
মোটামুটি ভালোই হবে ইনশাআল্লাহ্। আপনি লুক ইন্সাইড দেখে নিতে পারেন।
বইটিতে মাইক্রোসফট অফিস কত ব্যবহার করা হয়েছে???
২০১৯ সালের ভার্সন ব্যবহার করা হয়েছে।
বইটিতে কতগুলা পেজ আছে?
Number of Pages 314
কবে নাগাদ আবার পাওয়া যাবে?
দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কতৃক রিপ্রিন্ট করার মাধ্যমে, তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে























