

Buy সবার জন্য আইন Online in Bangladesh
লেখক: এ কে আজাদ উজ্জ্বল
- Author: এ কে আজাদ উজ্জ্বল
- Publisher: অবসর প্রকাশনা সংস্থা
- Isbn: 9789848796412
- Number Of Pages: 192
- Language: বাংলা
- Edition: 1st Published, 2013
পণ্য সারসংক্ষেপ (Summary)
ফ্ল্যাপে লেখা কিছু কথারাষ্ট্র পরিচালনায় দেশের জনগণের মঙ্গলের বিষয়টিকে প্রাধান্য দিয়েই সকল আইনের সৃষ্টি। তাই এসব আইন সম্পর্কে জানালেই একজন মানুষ জানবে দেশের নাগরিক হিসেবে তা জীবন, সম্পত্তিসহ অন্যান্য অধিকার প্রচলিত আইনে কীরূপ সুরক্ষিত ও স্বীকৃত।দৈনন্দিন জীবনে চলতে গিয়ে আর্থিক লেনদেন, স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয়,পেশাগত কর্মকান্ড, আয়কর প্রদান িইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে আমরা সম্পর্কিত। এসব জনগুরুত্বপূর্ণ আইনগুলো খুব সহজ সরল ভাষায় ‘ সবার জন্য আইন’ বইটিতে সংক্ষিপ্তাকারে সাধারণরে বোধগম্য করে উপস্থাপন করা হয়েছে। তাই এটি সকল স্তরের পাঠকের জন্য আইনের ধারণার গ্রন্থ।‘Shabar Jonno Aain' is written for the general people to inform the Laws of Bangladesh along with the concept of Law. Summary of the Laws
রিভিউ ও রেটিং (Review & Rating)

বইটি ভালো এতে সন্দেহ নেই কিন্তু আমি চেয়েছিলাm ফৌজদারি কার্যবিধির কি কি ধারায় আমাকে গ্রেফতার করা যাবে আর আমার কি কি অধিকার থাকবে। ঐভাবে পেলাম না
এ কে আজাদ উজ্জ্বলের সবার জন্য আইন বইটি বাংলাদেশের সাধারণ পাঠকদের জন্য আইনকে সহজ ও বোধগম্য ভাষায় উপস্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। আইন সাধারণত জটিল ও কঠিন বলে অনেকেই মনে করেন, কিন্তু এই বইটি দেখায় যে আইন শুধু পেশাদার আইনজীবীদের জন্য নয়, বরং প্রতিটি সচেতন নাগরিকের জীবনের অংশ। বইটির মূল বৈশিষ্ট্য 1. সহজ ভাষা ও প্রাঞ্জল উপস্থাপন জটিল আইনগত পরিভাষাকে লেখক সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন, যা নতুন পাঠকদের জন্য বোধগম্য ও গ্রহণযোগ্য। 2. প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক বিষয়সমূহ বইটিতে সংবিধান, ফৌজদারি আইন, দেওয়ানি আইন, নারী ও শিশুবিষয়ক আইন, ইসলামী আইন ও ফারায়েজসহ দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছে। এতে ছোটখাটো উদাহরণ ও বাস্তব অভিজ্ঞতা যুক্ত থাকায় পাঠক সহজেই বিষয়গুলো সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন।

good book






















