

Buy সিরাতে মুস্তাকিম Online in Bangladesh
লেখক: ইমাম ইবনে রজব আল-হাম্বলী (রাহিমাহুল্লাহ)
- Author: ইমাম ইবনে রজব আল-হাম্বলী (রাহিমাহুল্লাহ)
- Publisher: পেনফিল্ড পাবলিকেশন
- Number Of Pages: 48
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
সিরাতে মুস্তাকিম হলো, ‘সরল ও সঠিক পথ’। আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের পথ। কুরআনুল কারিমে এ-পথ অনুসরণের জোরালো নির্দেশনা দিয়েছেন আল্লাহ ﷻ । কুরআনের শুরুতেই এ-পথের দিশা চেয়ে প্রার্থনা করতে শিখিয়েছেন তিনি। এ-পথকেই ‘সাবিলুল্লাহ’ তথা ‘আল্লাহর পথ’ বলে উল্লেখ করেছেন নবীজি ﷺ। হাদিসের মাধ্যমে জানিয়েছেন এ-পথের বৈশিষ্ট্য।আল্লাহর পথ অনুসরণ করতে, সে-পথনির্দেশিকার আলোকে জীবন গঠন করতে, পরকালীন সাফল্য অর্জন করতে—সে-পথের পরিচয়, তাৎপর্য ও বিশ্লেষণ জানা প্রত্যেক মুসলিমের জন্যই একান্ত জরুরি। আর এ জরুরি বিষয় সম্পর্কে জানতে সহায়তা করবে এ ছোট্ট পুস্তিকাটি।
রিভিউ ও রেটিং (Review & Rating)

সিরাতে মুস্তাকিম” বইটি নবীজির ﷺ জীবন ও শিক্ষার সঙ্গে বাস্তব জীবনের মিল খুঁজে পাওয়া, দ্বীনি জ্ঞানচর্চা এবং আত্মিক উন্নয়নের জন্য একটি অমূল্য রেফারেন্স।

আমরা প্রতি রাকাত সালাতে সূরা ফাতিহা পড়ি। আল্লাহ আযযা ওয়াজাল্লার নিকট সিরাতে মুস্তাকিমে পথে চলার তাওফিক প্রার্থনা করি। সরল পথে চলতে গিয়েও কেন আমরা বারংবার খেই হারিয়ে ফেলি তা কী আমরা ভেবেছি কখনো? ইমাম আহমাদ, ইমাম নাসায়ী ও ইমাম তিরমিযী রহিমাহুমুল্লাহ নিজ-নিজ কিতাবে নাওয়াস ইবনু সামআন রদিয়াল্লাহু আনহুর সূত্রে উল্লেখ করেন, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- "আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিম তথা সরল পথের উদাহরণ দিয়েছেন। (উদাহরণটি এমন—) সরল পথের দু'ধারে দুটি প্রাচীর। দুই প্রাচীরের গায়ে কতগুলো খোলা দরজা। দরজাগুলোতে পর্দা ঝুলছে। আর সেই সিরাতে মুস্তাকিম—পথটির দরজায় দাঁড়িয়ে একজন আহ্বানকারী আহ্বান করে বলছে, 'হে লোকসকল! তোমরা সবাই সরল পথে এসো, বাঁকা পথে যেয়ো না।' আরেকজন আহ্বানকারী পথের মধ্যখানে দাঁড়িয়ে ডাকছে। এরপরও কেউ যখন সেসব দরজা দিয়ে ঢুকতে চায় তখন সে আহ্বানকারী ডেকে বলেন, 'দূর হও! দরজা খুলো না। কারণ, খুললেই তো তুমি তাতে প্রবেশ করবে।' • মুসনাদু আহমাদ: ১৭৬৩৪; সুনানুত তিরমিযী ২৮৫৯; নাসায়ী, আস-সুনানুল কুবরা: ১১১৬৯। উল্লিখিত হাদিসটির ব্যাখ্যায় নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন— 'সরল পথটি হলো ইসলাম; প্রাচীরদ্বয় হলো (হালাল-হারামের) সীমারেখা; খোলা দরজাগুলো হচ্ছে আল্লাহর নিষেধকৃত হারামসমূহ। পথের মুখে ওই যে আহ্বানকারী, সে হচ্ছে কিতাবুল্লাহ। এ ছাড়াও পথের ওপর যে-আহ্বানকারী, তা হলো আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক মুসলিমের হৃদয়ে নিযুক্ত একজন উপদেশদাতা।' সিরাতে মুস্তাকিম বইটি মূলত এই হাদিসকে কেন্দ্র করে রচিত হয়েছে। বইটি পড়লে আমরা জানতে পারব; — সিরাতে মুস্তাকিম কাকে বলে? — কারা এই পথে চলার তাওফিক পান? — আল্লাহর আদেশ যারা পালন করে না তারা তো শয়তানের অনুসরণকারী। — আল্লাহর নির্ধারিত সীমা বলতে উল্লিখিত হাদিসে কী বোঝানো হয়েছে? — আল্লাহর আমানাত সম্পর্কে ধারণা — সরল পথের বিপত্তি, কুপ্রবৃত্তি। — পুলসিরাত আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা "সিরাতে মুস্তাকিম" বইটির সাথে সংশ্লিষ্ট সবাইকে উত্তম জাযায়ে খায়ের দান করুন, আমীন। রিভিউ ও ছবি : মোঃ আবদুল মোতালেব।

























