Buy সিপাহি যুদ্ধের ইতিহাস Online in Bangladesh
লেখক: আহমদ ছফা
- Author: আহমদ ছফা
- Publisher: খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি
- Isbn: 9844081173
- Number Of Pages: 218
- Language: বাংলা
পণ্য সারসংক্ষেপ (Summary)
"সিপাহি যুদ্ধের ইতিহাস" বইয়ের সূচিঃ এক. বিদ্রোহের কারণ বীজ-----১৯ দুই. ঘটনা পরম্পরা-----48 তিন. এই যে দিল্লি-এই সে নগরী-----৬৬ চার. কানপুর : ধাবমান দাবানল-----১০৪ পাচ. অযােধ্যা : গজল কাননের অগ্নি গােধূলি-----১৩৪ ছয়. বিহার : ওহাবি সিপাহি যুগল সম্মিলন-----১৬৬ সাত. মেরে ঝাসি নেহি দেওঙ্গি-----১৭৫ আট. অবনমিত রােহিলা ঝাণ্ডা-----১৮৫ গ্রন্থপঞ্জি-----২০৩-২০৫ নির্ঘণ্ট-----২০৬
রিভিউ ও রেটিং (Review & Rating)
nice book
*****

.

সিপাহী যুদ্ধ কি শুধু স্বার্থ হতে বঞ্চিত তৎকালীন সামন্ত প্রভুদের বিদ্রোহ ছিলো নাকি নিছক বন্দুকের টোটায় গরু-শুকরের চর্বি থাকার জন্য সাধারণ সৈনিকদের বিক্ষোভের ফসল ছিলো? নাকি এই বিদ্রোহ ছিলো ভারতীয় জাতীয়তাবাদের উত্থানের ঊষালগ্ন? কেমন ছিলো সেই সময়ের ভারতীয় উপমহাদেশের ভু-রাজনীতি, আন্দোলন ও ব্রিটিশ রাজত্ব নিইয়ে কেমন চিন্তাধারা ছিলো তৎকালীন ভারতবাসীদের? বিদ্রোহের প্রতিটা উল্লেখযোগ্য ঘটনা, প্রতিটা খন্ডযুদ্ধে সিপাহীদের বা ব্রিটিশ সৈনিকদের ভুল সিদ্ধান্ত বা সঠিক সিদ্ধান্ত , এবং উপরিক্ত সকল প্রশ্নাদির উত্তর দিয়েছেন আহমেদ ছফা, তার সুনিপুণ চিন্তাধারা ও ক্ষুরধার বিশ্লেষণী ক্ষমতা সমস্ত বই জুড়ে প্রতিফলিত হয়েছে। বাংলা ভাষায় সিপাহী বিদ্রোহের পূর্নাঙ্গ ইতিহাস তুলে এনেছেন আহমেদ ছফা। ভারতীয় উপমহাদেশের সকল বাসিন্দার জন্য একটি আবশ্যক পাঠ্য এই বইটি।

"বন্দুকের টোটায় নিষিদ্ধ চর্বি ব্যবহারই ছিলো সিপাহী বিদ্রোহের মূল কারণ" -স্কুল, কলেজে সিপাহী বিদ্রোহকে এককথায় এভাবেই বর্ণনা করা হয়। আসলেই কী ইংরেজ সরকার হিন্দু,মুসলিম সেনানীদের ধর্মনাশ করতে নিষিদ্ধ চর্বি ব্যবহার করেছিলো? নাকি এটি মিথ? সিপাহী বিদ্রোহ কী শুধুই সিপাহীর বিপ্লব ছিলো নাকি জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো এই বিপ্লবে? দেশীয় সেনানীদের সাহায্য না করে কেন এদেশীয় অনেক রাজন্যবর্গ ইংরেজদের সাহায্য করেছিলো? সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়া এ বিপ্লবের এমন রক্তস্নাত সমাপ্তি কেন ঘটল? বাহাদুর শাহ জাফরের পরাজয়ের মূল কারণ কী? অনেকগুলো প্রশ্ন দাড় করেছি। যার উত্তর আহমদ ছফা দুশো পৃষ্ঠার এই বইতে দিয়েছেন। ছফা বেশ ভালো ভাবেই বিশ্লেষণ করেছেন এ বিদ্রোহকে। কিন্ত তিনি ঘটনা একনাগাড়ে লিখে গিয়েছেন শুধু। লেখায় গতি আনতে পারেন নি। তাই পড়তে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে। ওভারঅল,বেশ তথ্যবহুল বই। সিপাহী বিদ্রোহের ঘটনার পেছনের ঘটনাকে তুলে ধরাটা বেশ লেগেছে।























