

Buy সহজ হাফেজী কুরআন ওয়াক্বফ ইবতিদা চিহ্নিত - আয়াতে মুতাশাবিহাত উল্লেখিত আর্ট পেপার Online in Bangladesh
লেখক: শায়েখ হাফেজ ক্বারী আব্দুল হক
- Publisher: One Publication
- Number Of Pages: 627
- Language: Arabic
- Edition: 1st Published, 2019
পণ্য সারসংক্ষেপ (Summary)
“সহজ হাফেজী কুরআন" আরো উন্নতমানের হার্ডবোর্ড কভার বাইন্ডিং সহ উন্নমানের কাগজে চার কালার ছাপা বাংলাদেশের প্রথম “কালার কোডেড “ ওয়াকফ ইবাতিদা ও আয়াতে মুতাশাবিহাত সহ “সহজ হাফেজী কুরআন" (আর্ট পেপার ও অফসেট উভয় কাগজে পাওয়া যাচ্ছে) এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে: (১) হাফেজি কুরআনের ফন্ট ব্যবহার করা হয়েছে এবং প্রতিটি অক্ষর বোল্ড করে দেয়া হয়েছে, যেন ছোট বড় সবার পড়তে সুবিধা হয়। এছাড়া গ্লোসি আর্ট পেপার। (২) যাদের দম ছোট, তাদের জন্য বিশেষভাবে কোথায় থামতে হবে সেখানে লাল চিহ্ন দেয়া। আবার থামার পর আবার কোন জায়গা থেকে সেখানে সবুজ চিহ্ন দেয়া হয়েছে। (৩) আয়াতে মুতাশাবিহাত বা মুশাব্বার আয়াতগুলোর নিচে তীর চিহ্ন দিয়ে পৃষ্ঠার পাশে নম্বর দিয়ে কালার কোড করে উল্লেখ করে দেয়া হয়েছে। যেন পাঠক সহজে বুঝতে পারে এই একই রকম আয়াত আর কোন কোন পারার কত নাম্বার পৃষ্ঠায় আছে। (৪) বিষয়ভিত্তিক সূচিপত্র ও বিষয়ভিত্তিক আয়াত বিশেষভাবে চিহ্নিত করা আছে; যেখানে আল্লাহর হুকুম আহকাম, কুরআনের বিভিন্ন ঘটনাবলি, নবি রাসূলদের কাহিনী ইত্যাদির বর্ণনা রয়েছে। (৫) হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহতারাম শায়েখ হাফেজ কারী আব্দুল হক সাহেবের সত্যায়িত ও নযরে ছানিতে প্রকাশিত। সহজ হাফেজী কুরআন প্রকাশনী: ওয়ান পাবলিকেশন
রিভিউ ও রেটিং (Review & Rating)

valor
কুরআন মাজীদ টা ভালো লেগেছে কিন্তু এখানে ছবিতে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে বাস্তবে সেটার সাথে মিল নাই। ছবিতে পাতাগুলির কালার বাস্তবের চেয়ে একটু হোয়াট টাইপের যার কারনে লেখাগুলি খুবই স্পষ্টভাবে ফুটে উঠেছে। বাস্তবে ছবির মত লেখাটা অতটা স্পষ্ট বোঝা যায় না একটু ঘোলাটে টাইপের লাগে এবং আয়াতের মাঝখানে যেখানে থামতে হবে সেখানে ছবিতে দেখা যাচ্ছে একদম লাল কালারের চিহ্ন ব্যবহার করা হয়েছে এবং যেখান থেকে শুরু করতে হবে সেখানে একদম সবুজ কালারের চিহ্ন ব্যবহার করা হয়েছে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যেখানে থামতে হবে সেখানে গোলাপী কালার এবং যেখান থেকে শুরু করতে হবে সেখানে হালকা নীল কালার ব্যবহার করা হয়েছে। বিষয়টা আমার কাছে অত্যন্ত দুঃখজনক মনে হয়েছে। কারণ এত বড় একটা ধর্মীয় গ্রন্থ সেটা বিক্রি করার জন্য এভাবে এডিটিং করে উপস্থাপনা করাটা কাম্য নয়।
কুরআন টা হাতে পেয়েছি।খুব সহজে পড়া যায়।ডেলিভারী ও খুব তাড়াতাড়ি পেয়েছি।সবকিছুর জন্য জাজাকাল্লা্হ

Good
ক্বোরআন মাজীদ অস্বাধারণ হয়েছে
প্রশ্ন ও উত্তর (Q/A)
এই কোরআন টি এখন পাওয়া যাবে? হাদীয়া কত আপসেট পেপার?
দুঃখিত, বইটা বর্তমানে ছাপা নেই। প্রকাশনীতে নতুন করে ছাপানো হলে তখন থেকে পাওয়া যাবে। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
কালার পছন্দ করবো কিভাবে ?
প্রিয় গ্রাহক, দুঃখিত, রং নির্বাচনের কোনো সুযোগ নেই। ধন্যবাদ।
কোরআন টির সাইজ দৈর্ঘ্য এবং প্রস্থ কত ইঞ্চি
প্রিয় গ্রাহক, এই কোরআন মাজীদের সাইজ দৈর্ঘ্য ৮.৫ ইঞ্চি এবং প্রস্থ ৫.৫ ইঞ্চি। ধন্যবাদ।
এই কোরআন টি এখন পাওয়া যাবে? হাদীয়া কত আপসেট পেপার?
দুঃখিত, বইটা বর্তমানে ছাপা নেই। প্রকাশনীতে নতুন করে ছাপানো হলে তখন থেকে পাওয়া যাবে। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।









![আল-কুরআনুল কারীম [হাফেজী, ডিমাই সাইজ]](https://rokbucket.rokomari.io/ProductNew20190903/130X186/Al_Quranul_Karim-Sobujpatro_Publications_Sompadona-4364f-232388.jpg)













