শিয়া মতবাদ : ধারণা ও বাস্তবতা
বই কালেকশন

Buy শিয়া মতবাদ : ধারণা ও বাস্তবতা Online in Bangladesh

লেখক: ড. রাগিব সারজানি

4.56
(14 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. রাগিব সারজানি
  • Publisher: রাহনুমা প্রকাশনী
  • Isbn: 9789849385578
  • Number Of Pages: 152
  • Language: বাংলা
  • Edition: New Edition, 2021
৳ 144৳ 24040% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

“শিয়া মতবাদ : ধারণা ও বাস্তবতা" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ উসূলবিদ আলেমগণ বলেন, কোনাে বিষয়ে কারও প্রদত্ত সিদ্ধান্ত, সে বিষয়ে তার ভাবনারই অংশ। অর্থাৎ, কোনাে বিষয়ে আমি ঠিক তখনই সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হব, যখন সে বিষয়ে আমার পর্যাপ্ত জানাশােনা থাকবে এবং সেটি আদ্যোপান্ত আমার আয়ত্তে আসবে। এজন্য শিয়া মতাদর্শ সম্পর্কে না জেনে কিছু বলে ফেলা, শিয়া ও সুন্নীদের নীতি ও প্রকৃতি সম্পর্কে অবগত না হয়ে তুলনামূলক বিশ্লেষণে নেমে পড়া অনর্থক, মূল্যহীন। সুতরাং, আপনি যদি শিয়াদের প্রকৃত বাস্তবতা, ভালাে-মন্দের অবস্থা এবং মুসলিম উম্মাহর নীতি ও আদর্শ-বহির্ভূত কাজের সাথে তাদের সম্পৃক্ততার বিষয়ে অবগত না হন, তাহলে এ বিষয়ে আপনার কোনাে আলােচনা বা সমালােচনা গ্রহণ কিংবা বর্জনের প্রশ্নই উঠবে না। শিয়া মতাদর্শের পক্ষে বা বিপক্ষে অবস্থান গ্রহণের পূর্বে আমরা খুব সংক্ষিপ্তভাবে কয়েকটি প্রশ্নের উত্তর জেনে নিতে চেষ্টা করব; সেগুলাে হলাে : শিয়া কারা? কী তাদের ভিত্তিমূল? তাদের আকীদাগত এবং ফিকহ-সংক্রান্ত প্রেক্ষাপটই-বা কী? কী তাদের ইতিহাস, ঐতিহ্য এবং বাস্তবতা? কী তাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং আকাক্ষা? উল্লিখিত প্রশ্নগুলাের উত্তর যখন আমাদের জানা থাকবে তখন আমরা সুদৃঢ় ও সুস্পষ্টভাবে আমাদের মতামত ব্যক্ত করতে পারব। এমন কতজনই তাে আছেন, যাদের কাছে সঠিক তথ্য ও বিশুদ্ধ চেতনা পৌঁছামাত্রই তা সাদরে গ্রহণ করে নেন, পূর্ব-সিদ্ধান্ত থেকে সরে আসেন নিঃসংকোচে।br বলে রাখা ভালাে, বক্ষ্যমাণ গ্রন্থে প্রসঙ্গত এমন কিছু বিষয় আলােচনায় উঠে আসবে, যেসব বিষয় এড়িয়ে যাওয়া আমার পক্ষে চাইলেও সম্ভব ছিল না। যেমন: ‘লেবাননের হিযবুল্লাহ, ইরানের শাসনব্যবস্থা, ইরানআমেরিকা বাদানুবাদ, ইয়েমেনের হুথি সম্প্রদায় ইত্যাদি। সংবাদপত্র খুললেই এসব বিষয়ে নানান খবরাখবর আমাদের চোখে পড়ে; কিন্তু শিয়া মতাদর্শ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাবে বিষয়গুলাে কীভাবে দেখা দরকার, তা হয়তাে বুঝে উঠতে পারি না। তাই এ প্রসঙ্গে রচিত আমার কিছু প্রবন্ধ ছােট্ট এ গ্রন্থে মলাটবন্ধ করতে চেয়েছি; এই কামনায় যে, পাঠক এক নিমিষেই এ বিষয়ে আমার পর্যবেক্ষণ জেনে ফেলতে পারেন।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.56
(14 টি কাস্টমার রিভিউ)
5
79%
4
14%
3
0%
2
0%
1
7%
 Nowshad Nayeem Arnob
Nowshad Nayeem Arnob ভেরিফাইড
25 May 2026

শিয়াদের ক্ষেত্রে প্রত্যেকটা বইয়ের মতই এ বইতেও কিছু অতিরঞ্জিত বিষয়ে রয়েছে। আমাদের একটা জিনিস বুঝতে হবে অতীতের শিয়া আর বর্তমান শিয়া এক না। সুলতান সালাউদ্দিন আইয়ুবী সুন্নি ছিলেন আমরাও হিসাবে সুন্নি। আমি আর সালাউদ্দিন আইয়ুবী কি একই রকম? এই বিষয়টা যারা বুঝতে পারবে তারাই সাকসেস। অর্থাৎ বইয়ের শিয়া এবং বর্তমানে ইরানের শিয়ারা কোনভাবেই এক নয়। তবে অতীতের শিয়াদের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো বর্তমান আরব বিশ্বের শাসকদের মধ্যে বিদ্যমান। হয়তো বইয়ের রিভিউ হলো না। বাস্তবতা বললাম।

md. murad chowdhury
md. murad chowdhury ভেরিফাইড
28 Apr 2026

শিয়া সম্পর্কে মোটামুটিভাবে ধারণা পাওয়ার জন্য এই বইটি পড়া উচিত।

Josim Uddin
Josim Uddin ভেরিফাইড
17 Jul 2025

বইটি প্রতিটি মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে মুসলিম বিশ্বের রাজনীতি এবং অতীতের ইতিহাসে শিয়াদের বাস্তবতা এই বইয়ে ফুটে উঠেছে।

Mahim
Mahim ভেরিফাইড
06 Jul 2025

khubi sundor ar gochalo akti boi❤️

Review Upload 1
Review Upload 2
Hafsa Akter
Hafsa Akter ভেরিফাইড
20 Sep 2023

এই বইটি আমি মূলত নিয়েছিলাম আমার এসাইনমেন্ট তৈরি করার জন্য। কিন্তু বইটি পড়ে আমি শিয়াদের সম্পর্কে এমন অনেক তথ্য জানতে পেরেছি যা মুসলিম জাতির জন্য অনেক বিপদজনক। আল্লাহ তায়ালা লেখককে হায়াতে তইয়্যিবাহ দান করুন। শিয়াদের চক্রান্ত থেকে আমাদের সবাইকে বেচে থাকতে হবে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)