

Buy শেষ বিকেলের রোদ্দুর Online in Bangladesh
লেখক: সিহিন্তা শরীফা
- Author: সিহিন্তা শরীফা
- Publisher: মুহাম্মদ পাবলিকেশন
- Number Of Pages: 192
- Language: বাংলা
- Edition: 1st Published, 2020
পণ্য সারসংক্ষেপ (Summary)
কুরআন কারিমের সৌভাগ্যবান পাঠকমাত্রই অবগত আছেন যে, কোনো দর্শন এবং চিন্তা-চেতনা মানুষের দোরগোড়ায় এবং তাদের হৃদয়ের গভীরে পৌঁছানোর সবচেয়ে সফল ও প্রজ্ঞাপূর্ণ মাধ্যম হলো গল্প। আর সেসব গল্প যখন বিবৃত হয় কুরআন-হাদিসের মিশেলে তখন সেগুলো হয়ে ওঠে আরও অনুসরণীয়, শিক্ষণীয় এবং মহিমান্বিত।‘শেষ বিকেলের রোদ্দুর’ রৌদ্রময়ীদের এমনই একটি জীবনঘনিষ্ঠ গল্পভাষ্য, যেখানে কুরআন-হাদিসের মিশেলে আমাদের জীবনের বাস্তব গল্পগুলোই ঝিলমিলিয়ে ওঠেছে।গল্পগুলোর বুনন এতটা সুঠাম ও বস্তুনিষ্ঠ যে, গল্পের চরিত্র ও জীবনপরিক্রমা যেন আপনি নিজের জীবনে প্রত্যক্ষ করছেন। গল্পগুলোর আরেকটি সৌন্দর্য হলো, সেগুলো বিবৃত হয়েছে নানা আঙ্গিকে, বিভিন্ন নামে ও শিরোনামে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

গল্প শুধুমাত্র কাহিনি কিংবা ইতিহাসের পরিচায়ক নয়। গল্পের মধ্য দিয়েই ব্যক্তি চিন্তার আমুল পরিবর্তন ঘটানো যায়। এই ভাবনা কে সামনে রেখে মুহাম্মাদ পাবলিকেশনের এবারের নিবেদন 'রোদেলা দিনের গল্প'। জীবন ঘনিষ্ঠ এমনই কয়েকটি গল্পের ডালি নিয়ে বইটি সুসজ্জিত হয়েছে। গল্প গুলির মধ্যে দিয়ে ঈমান, আমাল, সবর, শোকর, সালাত, সিয়াম, আত্মশুদ্ধি, পুঁজিবাদ ইত্যাদি বিষয়ক নানা ভাবনা কে পাঠকের সামনে তুলে ধরা হয়েছে। এই মুহুর্তে বাংলাদেশের জনপ্রিয় প্রায় সমস্ত লেখক লেখিকাদের গল্প এই বইয়ে সংকলিত হয়েছে। পাঠক খুব সহজেই গল্পের মধ্য দিয়ে নিজেদের বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে পাবেন।

শেষ বিকেলের রোদ্দুর যেমন ভীষণ মিষ্টি, তেমনি এই বইয়ের চমকপ্রদ গল্পের সংহিতাও অসাধারণ-অতুলনীয়-মিষ্টতায় পরিপূর্ণ। প্রতিটি গল্পই রকমারি স্বাদের। পথভোলা-সদ্য দ্বীনের পথে ফেরা বোনদের জন্য আত্মশুদ্ধি, অনুপ্রেরণামূলক, ভীষণ সুখপাঠ্য একটি বই। প্রত্যেকেই বইটি পড়ে একদিকে যেমন উপকৃত হবেন, তেমনি অন্যদিকে ভীষণ উপভোগও করবেন। গল্পের মাধ্যমে নিজের অজান্তেই কিছু উত্তম আখলাক, ঈমানের মাহাত্ব চরিত্রে ফুটে উঠবে বলে আশা করাই যায়। এককথায় অসাধারণ, সময়োপযোগী, অনন্য একটি বই। মুহাম্মদ পাবলিকেশনের প্রতিটি বইয়েরই পেজ, বাইন্ডিং অসাধারণ - এ আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবং এই বইটিও এর ব্যতিক্রম নয়।

গল্প হলো মানবজীবনের ছোট ছোট প্রতিচ্ছবি। জীবনযাত্রায় ঘটে যাওয়া কিছু আকর্ষণীয় ঘটনাকে সামনে রেখেই গল্পের সৃষ্টি। সব গল্প বাস্তবসম্মত না হলেও বাস্তবতার সাথে গল্পের ঘনিষ্ঠতা থাকেই। জীবন থেকে যেমন আমরা শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করি,তেমনি গল্প থেকেও অভিজ্ঞতা এবং জ্ঞানের আলো গ্রহণ করা সম্ভব। ভালো গল্পগুলো আমাদেরকে সৎপথের সন্ধান দেয়, মুক্তির পথ দেখায়। আর মন্দ গল্পগুলো কেবল অন্যায়ের দিকেই ঠেলে দেয়। "শেষ বিকেলের রোদ্দুর" বইটি দ্বীনের পথে ফিরে আসা কয়েকজন ভাগ্যবতী বোনের লেখা কিছু জীবনঘনিষ্ঠ গল্পের সমাহার। কুরআন, হাদিসের আলোকে রচিত গল্পগুলো পাঠকমনে ইসলামি মোনোভাব তৈরীতে সহায়তা করবে, সৎপথে চলতে উৎসাহিত করবে, রবের দিকে এগিয়ে যাবার প্রেরণা যোগাবে, ইনশা-আল্লাহ!

রোজ পৃথিবীর কত কোণায় কত বোন সম্ভ্রম আর প্রাণ হারাচ্ছে! কেউ ইসলামকে ধারণ করার অপরাধে, তো কেউ ইসলামকে ভুলে কুফরকে আধুনিকতা মনে করার কারণে। যখন ফিতনার লেলিহান শিখা গ্রাস করছে বোনদের মস্তিষ্ককে আর শয়তানী নারীবাদের কাণ্ডারিরা দিচ্ছে ভ্রান্তির পালে হাওয়া। সে সময় কিছু নারী হেঁটেছেন স্রোতের উল্টো পথে হিদায়াতের দিকে। 'শেষ বিকেলের রোদ্দুর' এর গল্পগুলো তেমনই কিছু বোনদের লেখনীর সংকলন। পথহারা এবং নতুন করে আলোর পথের দিশা পাওয়া বোনদের জন্য মুহাম্মদ পাবলিকেশনের বিশেষ উপহার 'শেষ বিকেলের রোদ্দুর'। একঝাঁক দ্বীনি নবীনপ্রাণ বোনদের হাসিকান্না, মমতা জড়ানো প্রাণবন্ত সব গল্পের ঠাসবুননে গড়ে ওঠা এই বইটি যেকোন ইসলামপ্রিয় পাঠকের জন্যই রেকোমেন্ডেড।

Excellent
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটার যেটুকু অংশ দেওয়া আছে সেখানে অসংখ বানানের ও প্রিন্তিং মিসটেক আছে।।হার্ড কপি অডার তে কি এমন থাকবে?
হার্ডকপিতে ঠিকঠাক থাকবে, এমন থাকবে না। একটু পড়ে দেখার অংশে ফ্রন্টগুলি ভেংগে গেছে, খুব দ্রুতই সংশোধন করা হবে।
Abar Kobe restock korben?
অর্ডার করতে পারেন প্রকাশনী থেকে সংগ্রহ করে দেয়া হবে।
বইটার যেটুকু অংশ দেওয়া আছে সেখানে অসংখ বানানের ও প্রিন্তিং মিসটেক আছে।।হার্ড কপি অডার তে কি এমন থাকবে?
হার্ডকপিতে ঠিকঠাক থাকবে, এমন থাকবে না। একটু পড়ে দেখার অংশে ফ্রন্টগুলি ভেংগে গেছে, খুব দ্রুতই সংশোধন করা হবে।
Abar Kobe restock korben?
অর্ডার করতে পারেন প্রকাশনী থেকে সংগ্রহ করে দেয়া হবে।























