

Buy স্বপ্নকে সময় দিন Online in Bangladesh
লেখক: জাবিদুল ইসলাম
- Author: জাবিদুল ইসলাম
- Publisher: বইবাজার প্রকাশনী
- Number Of Pages: 160
- Language: বাংলা
- Edition: 1st Published, February 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
ফ্ল্যাপ থেকেঃ আমরা বলি " মানুষ ঠিক ততটুকুই যেতে পারে যতটুকু স্বপ্ন সে দেখতে পারে"। এটি সত্যি নয়, মানুষ ঠিক ততটুকুই যেতে পারে যতটুকু স্বপ্ন সে দেখার " ক্ষমতা" রাখে। এই ধরুন, এই পৃথিবীতে যদি একজন মানুষও চাঁদে পা রেখে থাকে তাহলে আরও ১হাজার বা ১লক্ষ মানুষ চাঁদে পা রাখতে পারবে। তবে সেই পা রাখতে হলে তাকে ততটুকুই ক্ষমতা রাখতে হবে, যতটা সেই প্রথম চাঁদে পা রাখার মানুষটি রেখেছিল। এই বই আপনাকে স্বপ্ন দেখাবে না, এই বই আপনাকে শেখাবে কিভাবে জীবনে স্বপ্ন দেখার ক্ষমতা বৃদ্ধি করতে হয়।
রিভিউ ও রেটিং (Review & Rating)
"স্বপ্নকে সময় দিন" বইটি অনলাইনে দেখে বইয়ের প্রচ্ছদে আমার চোখ আটকে যায়। বর্তমানে মোবাইল এডিকশনের এই যুগে একটা বই টার্গেট নিয়ে ২/৩ দিন,১সপ্তাহ বা ১৫ দিনে শেষ করাটা খুব সহজ ব্যাপার না। সেখানে "স্বপ্নকে সময় দিন" বইটি আমি এক বসায় পড়ে শেষ করেছি আলহামদুলিল্লাহ। লেখক ৩-৪ পৃষ্ঠার একটা ছোট গল্পকে, বা একজন মানুষের অভ্যন্তরীণ ঘটে যাওয়া ঘটনাকে মাত্র ৩-৪ লাইনে উপস্থাপন করেছেন। বড় একটা ঘটনাকে যদি ৩-৪ লাইনে উপস্থাপন করে মানুষকে অনুপ্রাণিত করা যায় তাহলে তো সেটাই শ্রেয়। বইটি পড়ে আমি আবারও বিশ্বাস করতে শুরু করেছি যে "হ্যাঁ, নিজের স্বপ্নকে সময় দিলে স্বপ্ন একদিন বাস্তবে রূপ নিবে ইনশা'আল্লাহ"। এমন আরও সুন্দর সুন্দর লেখা উপহার পাওয়ার অপেক্ষায় থাকবো লেখক। আপনার জন্য অনেক দোয়া ও ভালোবাসা থাকলো। খুব ভালো থাকবেন লেখক! 🤎
জাবিদুল স্যারের লিখা পড়ি অনেক দিন যাবত। উনার বইটা আমার অসম্ভব ভালো লেগেছে। অল্প শব্দে অধিক উপস্থাপনার মত একটা বিষয় আছে বইটির মধ্যে। ১০/১০।
Je bujhbe tar jonna ei boita ekta ekta jibon poriborton korar moto dik nirdeshona deyar boi. ar na bujhle eta tar kache kichui mone hobe na. karon ei boi pore shehsh kora sohoj kintu nijer moddhe ei gothonmulok bepar gulo uplobdhi kore porle onk somoy lagbe.
পড়তে ভালোই লাগলো। আপনার জন্মদিনে কম দামে পেয়েছি, খুশি হয়েছি। দোয়া থাকলো আপনার জন্য। দোয়া করবেন।

ei boi na pora projonmner jnne ekta sundor ar valo boi bole mone hoyeche amr kache. choto sundor likha. ek bosay puro boita pore shesh kora geche. jeta ekhn ar somoyer jnne kora jay na. tobe daam ta komte parle valo hoy. jodio ami writer er page theke order kore kome peyechi.























