

Buy মহাজ্ঞানী চাণক্যের শ্লোক ও জ্ঞানতত্ত্বের বিশ্লেষণ Online in Bangladesh
লেখক: মোস্তাক আহ্মাদ
- Author: মোস্তাক আহ্মাদ
- Publisher: সমাচার
- Isbn: 9847018201545
- Number Of Pages: 240
- Language: বাংলা
- Edition: 1st Published, 2013
পণ্য সারসংক্ষেপ (Summary)
"মহাজ্ঞানী চাণক্যের শ্লোক ও জ্ঞানতত্ত্বের বিশ্লেষণ"বইটির ১ম ফ্লাপের কিছু কথা: প্রাচীন ভারতের জ্ঞানতাপস, সুপণ্ডিত, বিদ্যাগুরু, খ্যাতিমান কূটনীতিজ্ঞ, রাজনীতিবিদ ও শাস্ত্রভজ্ঞ পণ্ডিত গােষ্ঠীর মধ্যে মহাজ্ঞানী চাণক্যের নাম সবিশেষ উল্লেখযােগ্য। মানব জীবনের নানাদিক ও ব্যবহারিক নীতিশিক্ষা সম্পর্কে আলােকপাত করতে গেলে সর্বাগ্রে প্রায়শই চাণক্যের নীতিবাক্যই এসে যায়। বিদ্যাগুরু, জ্ঞানতাপস চাণক্য মানবজীবনের গতি, প্রকৃতি, উত্থান-পতনের নানা দিক সম্পর্কে দীর্ঘ গবেষণার পর যে নীতিশাস্ত্রের অবতারণা করেছেন তার নাম চাণক্যসূত্রম্ । তাঁর রচিত এ গ্রন্থে রয়েছে। জ্ঞানতত্ত্বের ওপর নানামুখি শ্লোক যা মানবজীবনের সর্বদিক সম্পর্কে সুবিস্তৃত ও সুবিন্যস্ত জ্ঞানগর্ব তত্ত্বালােচনায় পরিপূর্ণ। এ গ্রন্থে আমি মূলত চাণক্য-সূত্রমের ১০৮ শ্লোকের ব্যাখ্যা-বিশ্লেষণ করে নিজ মতামতের সাথে সম্পৃক্ত মানব জীবনের নানা দিক সম্পর্কে আলােচনা করেছি এবং নিজের মতামতকে প্রকাশের পাশাপাশি চাণক্যের জ্ঞানতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির প্রকাশ করেছি। যার মাধ্যমে পাঠক-ভক্তগণ নিজের জীবনের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গির সাহায্যে উন্নতির শীর্ষে আরােহণ করতে সক্ষম হবেন।























