

Buy শান্তিবাহিনী : গেরিলা জীবন Online in Bangladesh
লেখক: গোলাম মোর্তোজা
- Author: গোলাম মোর্তোজা
- Publisher: সময় প্রকাশন
- Isbn: 9844581990
- Number Of Pages: 200
- Language: বাংলা
- Edition: 3rd Printed, 2010
পণ্য সারসংক্ষেপ (Summary)
"শান্তিবাহিনী : গেরিলা জীবন" বইটির শেষের ফ্ল্যাপ এর লেখাঃ অস্ত্র হাতে যে পাহাড়ি যুবক যুদ্ধে গিয়েছিল সে ফিরে এসেছে। গেরিলা জীবন কেড়ে নিয়েছে তার যৌবন। পার্বত্য চট্টগ্রাম চুক্তি’ তাকে যুদ্ধ বিরতির নিশ্চয়তা দিয়েছে। তবে দিতে পারে নি স্বাভাবিক জীবন যাপনের | নিশ্চয়তা। কেউ হতাশ, কেউ ক্ষুব্ধ। বইটির লেখক সাংবাদিক গােলাম মাের্তোজা। গিয়েছিলেন পার্বত্য চট্টগ্রামে, শান্তিচুক্তির প্রায় দুই বছর পর ঘুরেছেন পার্বত্য চট্টগ্রামের আনাচে-কানাচে। কথা বলেছেন সন্তু লারমাসহ শান্তিবাহিনীর গেরিলা কমান্ডারদের সঙ্গে। গেরিলা কমান্ডাররা বলেছেন তাদের অপারেশনের অপ্রকাশিত নেপথ্য ঘটনা। ব্যাখ্যা করেছেন তাদের যুক্তিতে এই যুদ্ধের ইতিবৃত্ত। যুদ্ধ শেষে জঙ্গলের সেই অসীম সাহসী যােদ্ধা এখন কর্মহীন, বেকার। অথচ তার চোখে স্বপ্ন আছে, বুকে আছে সাহস, নেই বাস্তবায়নের সঠিক কাঠামাে। হাতের অস্ত্র জমা দিয়ে সে দেখেছিল যে নতুন জীবনের স্বপ্ন, তা থেকে যাচ্ছে কল্পনাতেই। বিদ্রোহী জীবনের পর এই স্বাভাবিক সমাজ জীবনে কেমন কাটছে গেরিলাদের দিন, কেমন ছিল যুদ্ধ জীবন, হাতে কী অস্ত্র ছিল, কীভাবে আসত সেই অস্ত্র- এসব অপ্রকাশিত নেপথ্য কাহিনী নিয়েই এই বই।
রিভিউ ও রেটিং (Review & Rating)
অস্থির একটা বই, সঠিক তথ্য তুলে ধরার জন্য লেখককে ধ্যবাদ. সবকিছুর মূলে যে কারণ থাকে এবং আজ আমাদের দেশের দুর্নীতির সম্মুখীন এর শুরুটাও স্পষ্টভাবে তুলে ধরেছেন 😇😇

পার্বত্য চট্টগ্রামের সঠিক তথ্য তুলে ধরার জন্য লেখককে ধন্যবাদ।
এই বইের মাধ্যমে জানা য়ার আদিবাসী জনগণের সংগ্রামের কথা। যাদেরকে যদি বা বলা হয় সন্ত্রাসী বলা হয় কিন্তু তারা কেন হাতে অস্ত্র তুলে নিল তার কারণ জানার কেউ চিন্তা করে না। সংহিতার জন্য হাতে অস্ত্র তুলে নেন নি বরং তাদের বিরুদ্ধে শাসক গোষ্ঠী যে সকল অপতৎপরতা শুরু করে যখন সব ধরণের নিয়মতান্ত্রিক সংগ্রামের পদ বন্ধ হয়ে যায় তখন তারা সশস্ত্র সংগ্রাম শুরু করে।
পার্বত্য সন্ত্রাসীদের জীবন,,,,
পার্বত্য চট্টগ্রামকে জানার জন্য একটা ভাল বই।























