সংগঠন ও বাঙালি
বই কালেকশন

Buy সংগঠন ও বাঙালি Online in Bangladesh

লেখক: আবদুল্লাহ আবু সায়ীদ

4.65
(12 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আবদুল্লাহ আবু সায়ীদ
  • Publisher: বিশ্বসাহিত্য কেন্দ্র
  • Isbn: 9841805103
  • Number Of Pages: 94
  • Language: বাংলা
  • Edition: 1st Edition, 2020
৳ 249৳ 28011% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"সংগঠন ও বাঙালি" বইটি সম্পর্কে কিছু কথা:বাঙালির সাংগঠনিক প্রতিভা কেন কম? কেন বাঙালির সংগঠন টেকে না? এই প্রশ্নের উত্তর খুঁজছেন এমন একজন বাঙালি, যিনি নিজে গড়ে তুলেছেন এক অনন্য-উদাহরণ সংগঠন, বিশ্বসাহিত্য কেন্দ্র গড়ে তুলেছেন, টিকিয়ে রেখেছেন বিকাশমান। কিন্তু এ-গ্রন্থ তাঁর সংগঠন গড়ে তােলার অভিজ্ঞতার বয়ান নয়, এ হচ্ছে একজন অভিজ্ঞ ও প্রশ্নশীল, মননশীল, প্রাজ্ঞ মানুষের নিজের ভেতরে জেগে ওঠা সওয়ালের জবাব ঢুঁড়ে ফেরা, ইতিহাসের মধ্যে, সাহিত্যের মধ্যে, সমাজের মধ্যে এবং নিজের জীবন ও নিজের চারপাশের মধ্যে। মৌলিকভাবেই এ-প্রশ্ন তিনি তুলেছেন এবং মৌলিকভাবেই এ-প্রশ্নের উত্তর অন্বেষণ করে গেছেন, ফলে আমরা লাভ করেছি একটা প্রায়-দার্শনিক গ্রন্থ। বেদনা, ভালােবাসা আর প্রজ্ঞার সঙ্গে আবদুল্লাহ আবু সায়ীদ লক্ষ করেছেন, বাঙালির সাংগঠনিক দুর্বলতার কারণ তার আত্মপরতা, অসহায়তা, আত্মঘাত আর উনস্বাস্থ্য। তিনি খুঁজেছেন এই কারণগুলাের বিদ্যমানতার কারণ। লক্ষ করেছেন আমাদের ইতিহাসে সমষ্টির চেয়ে ব্যক্তি কীভাবে প্রধান হয়ে উঠেছে। চিন্তা আর ভাব, প্রশ্ন আর প্রেম, যুক্তি আর শিল্পের সমাহারের অপূর্ব নিদর্শন এই গ্রন্থ, একই সঙ্গে চিন্তা উদ্রেককারী, মনােহর ও প্রসাদগুণময়। আনিসুল হক

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.65
(12 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Mahir
Mahir ভেরিফাইড
20 Jan 2025

নতুন কিছু ব্যাপারে জানতে পারলাম। জরুরি আলাপ আছে।

Asraful Kabir
Asraful Kabir ভেরিফাইড
11 Apr 2024

বইটি থেকে বাঙালি কেন ভালো এবং স্থায়ী সংগঠন করতে বারবার ব্যর্থ হয়, এ থেকে বের হওয়ার উপায় এবং শেষে বেশ কিছু সমাধানের উপায়ও লেখক বলেছেন। ভালো লেগেছে। বইয়ের বাধাই এবং প্রিন্ট কোয়ালিটি ভালো।

Rakibul Kabir
Rakibul Kabir ভেরিফাইড
20 Nov 2022

চমৎকার একটি বই যা আমাদের জাতিকে বুঝতে ও চিনতে সাহায্য করবে। এই বইয়ের প্রতিটি লাইন যেন সুন্দর করে আমাদের জন্যই লেখা হয়েছে। যারা সংগঠন করবে বা ইচ্ছে আছে তাদের এই বইটি অবশ্যই পরা উচিৎ। পাশাপাশি আমি মনে করি কমিউনিকেশন ভাল করতে এই বই পড়া যেতে পারে।

Md. Moniruzzaman Majumder
Md. Moniruzzaman Majumder ভেরিফাইড
03 Apr 2022

সুন্দর বিশ্লেষণের বই তবে আরও বিশ্লেষণ প্রয়োজন ছিল

Shrabon Ahammed
Shrabon Ahammed ভেরিফাইড
10 Dec 2021

সংগঠন কী? সংগঠন কেন প্রয়োজন? সংগঠন দেশের জন্য কতটুকু শক্তি তৈরি করতে পারে এবং সংগঠন কিভাবে টিকে থাকে। বইটির মাধ্যমে আমি ক্ষুদ্র পাঠক জানতে পারলাম। তাই আবদুল্লাহ আবু সায়ীদ স্যার এর প্রতি কৃতজ্ঞ থাকব।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

Art Of Triumph

Art Of Triumph

৳ 3500৳ 3500
3.63(9)
কিনুন