

Buy সেরা সাত মিসির আলি Online in Bangladesh
লেখক: হুমায়ূন আহমেদ
- Author: হুমায়ূন আহমেদ
- Publisher: অবসর প্রকাশনা সংস্থা
- Isbn: 9789848797969
- Number Of Pages: 592
- Language: বাংলা
- Edition: 1st Published, 2017
পণ্য সারসংক্ষেপ (Summary)
মিসির আলিকে নিয়ে যখন কিছু লিখি তখন কি কোনো চেহারা আমার মনে ভাসে? সচেতনভাবে কিছু ভাসে না। অবচেতন মনে নিশ্চয়ই ছবি আঁকা থাকে। সেই ছবি সাধারণ মানুষের ছবি। অর্ন্তমুখী একজন মানুষ, যিনি বই পড়তে ভালবাসেন। অর্ন্তমুখী মানুষরা অন্যদের সঙ্গে কথা বলতে পছন্দ করেন না, কিন্তু মিসির আলি পছন্দ করেন। প্রায়ই দেখা যায়-আগ্রহ নিয়ে তিনি অনেককে অনেক কিছু জিজ্ঞেস করবে না। এই মানুষটির প্রধান গুণ কী? আমার মতে, কৌতূহল এবং বিস্ময়বোধ করার অসাধারণ ক্ষমতা। কৌতূহল আমাদের সবারই আছে, কিন্তু কৌতূহল মেটানোর জন্যে প্রয়োজনীয় পরিশ্রমটি আমরা করি না। করতে চাই না। অর্ন্তমুখী মানুষ হয়েও মিসির আলি কিন্তু এই পরিশ্রমটা করেন। মিসির আলি মানুষটা দেকতে কেমন? আমি ঠিক জানি না। জানলে বইয়ে তাঁর চেহারার বর্ণনা থাকত। তেমন কোনো বর্ণনা নেই। চশমা পরেন এটা বলা হয়েছে। চশমা তো আর চেহারার বর্ণনা হবে না। চশমা অনেকেই পরেন। বলা হয়েছে, তীক্ষ্ম চোখে তিনি তাকান। সেই তীক্ষ্ম চোখও তো কারোর বোঝার উপায় নেই কারণ চোখ ঢাকা থাকে চশমার মোটা কাচের আড়ালে। মানুষটার কি মাথাভর্তি চুল? নাকি টাক-মাথা? চুলের কথা কোনো উপন্যাসে বলিনি, তবে চুল আছে। চুল যে আছে তা বুঝলাম মিসির আলিকে নিয়ে প্রচারিত দুটি টিভি নাটকে। টেকো মিসির আলিকে দেখে চমকে উঠলাম। চেঁচিয়ে বলতে ইচ্ছা করল, না না, মিসির আলির মাথায় টাক নেই। তাঁর মাথাভর্তি ঘন চুল। এখন বললে তো হবে না, বইয়ে কিছু বলিনি।
রিভিউ ও রেটিং (Review & Rating)

2 din por paisi. R Humayun Ahmed sir er boi to kharap hoar to kuno prohosnoi ase nah. ❤️


‘সেরা সাত মিসির আলী’ বইটি বিংশ শতাব্দীর বাঙালী জনপ্রিয় কথা সাহিত্যিকদের মাঝে অন্যতম হুমায়ূন আহমেদ এর লেখা তার সৃষ্ট বিখ্যাত চরিত্র মিসির আলীকে নিয়ে লেখা সাতটি উপন্যাস একত্রিত করে সম্পাদন করা একটি বই । লেখক হুমায়ূন আহমেদ বাংলাদেশের লেখক দের মাঝে সবচেয়ে জনপ্রিয় লেখক । তিনি কিছু বিখ্যাত উপন্যাস চরিত্রের স্রষ্টা । তার সৃষ্ট চরিত্র হিমু, মিসির আলী, শুভ্র ইত্যাদি পাঠক দের মাঝে অত্যান্ত জনপ্রিয় । লেখক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলায় জন্মগ্রহন করেন । তিনি একাধারে একজন লেখক , নাট্যকার গীতিকার ছোটগল্পকার । তিনি তার কর্মক্ষেত্রের সবখানেই তার প্রতিভার ছাপ রেখে গেছেন । তিনি তার জীবনে তিন শতাধিক বই লিখেছেন । তার অনেক গ্রন্থই অন্য ভাষায় ছাপা হয়েছে । তার সকল গ্রন্থেই তার প্রতিভা বোঝা যায় । তার লেখা উপন্যাস গুলো বিশেষ করে আমাদের দেশের যুবসমাজ কে গভীরভাবে উদ্বেলিত করেছে । সেরা সাত মিসির আলী বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের জানুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় অবসর প্রকাশনী থেকে । এর প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ । মিসির আলী হুমায়ুন আহমেদ এর তৈরী করা অসাধারন একটি চরিত্র । তিনি কাজ করেন লজিক ব্যবহার করে । তিনি তার বুদ্ধির জোরে অনেক সমস্যার সমাধান করেন । অসাধারন এ চরিত্র নিয়ে তিনি রচনা করেছেন অসাধারন কিছু উপন্যাস । দেবী , নিশীথিনী , বৃহন্নলা , আমি ও আমরা , মিসির আলী আপনি কোথায়? , মিসির আলী অনসলভড ও পুফি এর মতো জনপ্রিয় সাতটি গল্পে সাজানো হয়েছে এই বইটি যা ইতিমধ্যেই পাঠকের নিকট পাঠকপ্রিয় হয়েছে । অসাধারন উপন্যাস গুলোর স্বাদ পাঠকের নিকট একসাথে পৌছে দিতে সক্ষম এ বইটি সকলেরই ভালো লাগবে ।
প্রশ্ন ও উত্তর (Q/A)
এইখানে কোন কোন উপন্যাস আছে?
প্রিয় গ্রাহক, বইটিতে নিম্নোক্ত উপন্যাসগুলো সংকলিত আছে। দেবী নিশীথিনী বৃহন্নলা আমি ও আমরা মিসির আলি! আপনি কোথায়? মিসির আলি unsolved পুফি
এইখানে কোন কোন উপন্যাস আছে?
প্রিয় গ্রাহক, বইটিতে নিম্নোক্ত উপন্যাসগুলো সংকলিত আছে। দেবী নিশীথিনী বৃহন্নলা আমি ও আমরা মিসির আলি! আপনি কোথায়? মিসির আলি unsolved পুফি






















