মিসির আলি অমনিবাস-৩
বই কালেকশন

Buy মিসির আলি অমনিবাস-৩ Online in Bangladesh

লেখক: হুমায়ূন আহমেদ

4.85
(8 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: হুমায়ূন আহমেদ
  • Publisher: প্রতীক প্রকাশনা সংস্থা
  • Isbn: 9789848794197
  • Number Of Pages: 408
  • Language: বাংলা
  • Edition: 2nd Printed, 2016
৳ 499৳ 5509% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

“মিসির আলি অমনিবাস-৩” বইয়ের ভূমিকা মিসির আলি আমাদের কেন আকর্ষণ করে? জবাবটা জিভের ডগায় এসেও আটকে যায় সহজ মনে হলেও এক কথায় চট করে বল। যায় না। মিসির আলির শুরু ১৯৮৫ সালে। "দেবী' থেকে "যখন নামিবে আধার"। সাতাশ বছরের পথপরিক্রমা মনে হচ্ছে এই তো সেদিনের ঘটনা মাত্র। এ সময়ের মধ্যে প্যারানরমাল সাইকোলজির এই শিক্ষক মানুষটিকে বিচিত্র সব ঘটনার মধ্য দিয়ে জীবনযাপন করতে হয়েছে। মনোজগতের জটিল ক্রিয়াকে সরল করে তুলে ধরেছেন, ব্যাখ্যার অতীত বিষয়বস্তুকেও ব্যাখ্যার মাধ্যমে স্পষ্ট করার চেষ্টা করেছেন। কখনো কখনো তাকে বিচরণ করতে হয়েছে সমান্তরাল জীবন (Parallel life)-এর মধ্যে দিয়েও। অতি সাধারণ একজন মানুষের মতো জীবনযাপন করেও তিনি ছিলেন অনন্যসাধারণ আলোর মধ্যে থেকেও আলো-আঁধারে ঘেরা, দেখা যায় তো যায়। না, চেনাও যায় না পুরোপুরি; অনেকটা নিজেকে যেন আড়াল করে। রাখা। তবুও আমরা তার জন্য অনুভব করি—এই সংসারেরই একজন তিনি। মিসির আলির পথপরিক্রমা যেন জীবনানন্দের কবিতা- হাজার বছর ধরে আমি পথ হটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে সাতাশ বছরে মিসির আলি আমাদের মনোজগতের অলিগলিতে যাতায়াত করেছেন অনেকবার। কখনো কখনো আবার রহস্যের ঘোলাজলে হারিয়েও গেছেন। মিসির আলির কাহিনীগুলো কোন ধারার? রহস্য, ডিটেকটিভ না ফ্যান্টাসি? মিসির আলির ভিন্ন মাত্রার অভিযাত্রাকে সম্ভবত ‘মিসির আলি ধারা’ নামকরণ করা যায়। যে গভীর মমতায়, মানবিক গুণাবলির সঙ্গে রহস্যময়তাকে মিশেল দেয়া হয়েছে তা বাংলা সাহিত্যে অদ্বিতীয়। এরকম ঘটে নি আর ঘটবেও না। বিদায় মিসির আলি। মিসির আলি যেন 'ক্লান্ত প্ৰাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন… ফুরায় এ জীবনের লেনদেন...।’ মিসির আলি দীর্ঘজীবী হোক। “মিসির আলি অমনিবাস-৩” বইয়ের সূচিপত্র:* হরতন ইশকাপন* মিসির আলির চশমা* মিসির আলি! আপনি কোথায়? * মিসির আলি UNSOLVED* পুফি* যখন নামিবে আঁধার

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.85
(8 টি কাস্টমার রিভিউ)
5
88%
4
0%
3
13%
2
0%
1
0%
Jahid Ahmed Tushar
Jahid Ahmed Tushar ভেরিফাইড
22 Aug 2023

মিসির আলি, হুমায়ূন আহমেদ এর অন্যতম সৃষ্ট চরিত্র। আমার মতো যারা হুমায়ুন ভক্ত বা যারা ভক্ত নন তাদের প্রায় সকলকেই এই চরিত্র টা আকর্ষন করে। কেন...? এই প্রশ্নের উত্তরে হুট করে বা খুব সহজেই বলে দেওয়া সম্ভব নয়। হুমায়ুন আহমেদ এর অসংখ্য চরিত্রের মধ্য মিসির আলী ও হিমু ব্যতিক্রম। দুটোই বিপরীত ধর্মী কিন্তু মিলও আছে। দুজনেই ছন্নছাড়া প্রকৃতির, সংসারী নন আবার সংসার বিরোধীও নন। মিসির আলী চলেন যুক্তির সুতোও বাধা ঘুড়ি গুটাতে গুটাতে আর হিমু বরাবর উড়ন্ত ভোকাট্টা ঘুড়ির মতো।লেখক মিসির আলি চরিত্রটি ১ম মাথায় আনেন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটার ফার্গো শহরে, স্ত্রীর সাথে গাড়িতে ভ্রমণের সময়। তবে ধারণা চলে এলেও, অনেক দিন পর ১৯৮৫ সালে মিসির আলি চরিত্রের প্রথম উপন্যাস "দেবী" লিখে আমাদের সামনে আনেন ।মিসির আলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের "মনোবিজ্ঞান" বিভাগের একজন সহযোগী অধ্যাপক। বয়স ৪০-৫০-এর মধ্যে। মুখ লম্বা মতন আর সেখানে এলোমেলো দাড়ি। মাথায় লম্বা উসখো-খুসকো কাঁচা পাকা চুল। প্রথম দেখায় কেউ তাকে ভদ্রলোক না বলে, ভবঘুরেই বলবে। তিনি আত্মভোলাও বটে। তবে হাসিবেশ সুন্দর, বাচ্চাদের মতো নির্মল। তার স্মৃতিশক্তি কিছু ক্ষেত্রে খুব ভালো।মিসির আলি এমন একজন মানুষ, যিনি দেখার চেষ্টা করেন চোখ বন্ধ করে। যে পৃথিবীতে চোখ খুলেই কেউ দেখে না, সেখানে চোখ বন্ধ করে দেখার এক আশ্চর্য ফলবতী চেষ্টা! [লেখকের মন্তব্য]মিসির আলি ধূমপান করেন। তবে প্রায়ই তার চেষ্টা থাকে এটা ছেড়ে দেবার, কিন্তু সুযোগ হয় না। । অসম্ভব রোগাক্রান্ত লোকটার শরীর , নানারকম রোগে জর্জরিত। ফলে প্রায়ই তাঁকে হাসপাতালে থাকতে হয় এবং শেষ পর্যন্ত তিনি সুস্থ হয়ে ফিরে আসেন।মিসির আলি যুক্তিনির্ভর বলেই অসম সাহসী এমন কি অশরীরী বা ভূতের অস্তিত্ব আছে জেনেও এমন স্থানেও তিনি রাত কাটাতে ভয় পান না। তার মতে সেখান থেকে প্রকৃতির রহস্য জানতে পারবেন বলে আশা করেন। তিনি প্রকৃতির রহস্যময়তায় বিষ্মিত হয়েও প্রচন্ড যুক্তির বলে বিশ্বাস করেন না। তিনি সন্দেহবাদী বটে, তবে তিনি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী।মিসির আলি মূলত নিঃসঙ্গ একজন মানুষ, মোটামুটি সব উপন্যাসে তাঁকে এভাবেই র‌ূপায়িত করা হয়।মাঝে মাঝে তার সঙ্গী হিসেবে কোন পরিচারিকা বা পরিচারক থাকেন। মিসির আলীর উপন্যাস গুলো রহস্যময়তায় ভরপুর। কিন্তু এটা না কোন গোয়েন্দা কাহিনী না কোন থ্রিলার। ব্যক্তি জীবনের মানসিক ও জাগতিক বিজ্ঞান ভিত্তিক যুক্তি নির্ভর রহস্য দ্বারা আবৃত। "দেবী" থেকে "যখন নামিবে আধার" পর্যন্ত ২৭ বছরের পথ চলা। এই সময়ের মধ্যে প্যারানরমাল সাইকোলজির এই শিক্ষক মানুষটিকে বিচিত্র সব ঘটনার মধ্যে জীবন যাপন করতে হয়েছে। মনোজগতের জটিল ক্রিয়াকে সরল করে তুলে ধরেছেন। ব্যাখ্যার অতীত তবুও তিনি তার ব্যাখ্যা দেখিয়েছেন। লেখককে অনেকে প্রশ্ন করেছেন এই চরিত্র টা আদৌ বাস্তবে আছে কিনা..? তিনি নৈতিক উত্তর করেছেন। আমার মতো অনেক পাঠক মিসির আলীকে লেখক এর সাদৃশ্য ভাবতে শুরু করায়, তিনি জানান, " আমি মিসির আলী নই, মিসির আলীর মতো করে আমি যুক্তির রেখা টানতে পারি না। " মিসির আলী অমানিবাস -৩ এতে যে কয়েকটা উপন্যাস বর্নিত তা হলো- ১ হরতন ইশকাপন। ২.মিসির আলীর চশমা ৩. মিসির আলী! আপনি কোথায়? ৫.মিসির আলী UNSOLVED ৪.পুফি ৫.যখন নামিবে আধার সব গুলো গল্পেই মিসির আলীর রহস্য বিদ্যমান।হরতন ইশকাপন গল্পে, রেবা ও ম্যাজেসিয়ান এর রহস্য। মিসির আলী! আপনি কোথায়? গল্পে, ফারুকের শ্বশুর ও ফারুক এর স্ত্রী আয়নার রহস্য। পুফি গল্পে, জোয়র্দার ও পোষা বিড়াল পুফির রহস্য। মিসির আলী চশমা গল্পে, ডাক্তার হারুন এর রহস্য, একের পর মোহনীয় বেড়াজাল থেকে তিনি পাঠক কে মুক্তি দিয়েছেন শেষ পর্যন্ত। কিন্তু মিসির আলী unsolved এর খাতায় শুধু মাত্র মিসির আলীর ভেদ না করতে পারা রহস্য গুলো বর্নিত। লেখক এর কথায়, "মিসির আলী আনসলভ এ মিসির আলীর কিছু গৌরব পরাজয় এর কথা বলা হয়েছে আর তা লিখে আমি বেশ আনন্দ পেয়েছি।" কিন্তু আমি পেয়েছি মগজ ভরা চিন্তা!হুমায়ুন মূলত আমার ব্রেইন ওয়াশ এর কাজে লাগে সব সময়। কিছু একটা নিয়ে বোর হওয়া সময়টাই যদি, হুমায়ূন ছুই, তাহলেই কেল্লাফতে। লেখক এর জীবন বৃত্তান্ত এর পরেই তার এই সৃষ্ট মধ্য বয়স্ক মিসির আলী চরিত্র আমার বেশ পছন্দের! সে দিক থেকে এই বই টা আমার বেশ পছন্দের। তবে আনসলভ পড়ে মেজাজ চড়ে গিয়েছিলো। কিন্তু কিছু করার নেই। বেশির ভাগ পাঠক ই এই বই গুলো পড়ে ফেলেছেন হয়তো। তবুও আমার পছন্দের জগৎ গুলোর সাথে পরিচয় করিয়ে দিতেই এই বই টা নিয়েই লিখলাম।হুমায়ুন সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তিনি প্রতিটি পাঠক স্বত্বায় বেচে থাকবেন সব সময়। শুধু মাত্রই লেখক দৃষ্টিকোণ থেকেই তিনি পাঠক তৈরিতে অনন্যা এবং অসাধারণ!

Review Upload 1
Review Upload 2
Review Upload 3
Review Upload 4
imran walid
imran walid ভেরিফাইড
17 May 2022

1 bochorba tar bashi somoy age rokomari theke nawa boita , Onek bhalo service diache rokomari , ar sir ar boi ar review likhar shamortho amr nai !

masum
masum ভেরিফাইড
20 Aug 2021

boi er quality valo

Tahzib Sarwar Talha
Tahzib Sarwar Talha ভেরিফাইড
17 May 2021

Probably, I'm the Biggest Fan of Misir Ali

Mirza Fayyaduzzaman
Mirza Fayyaduzzaman ভেরিফাইড
11 Feb 2021

Hmm valo legese.

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

What are the contents of this book? Please give a list.

উত্তর

It's an easy process to rokomari.com . Please click on "LOOK INSIDE " option , you will get your required info .

প্রশ্ন

পৃষ্টা কতটি আছে ?

উত্তর

৪০৮ পেইজের বই।

প্রশ্ন

What are the contents of this book? Please give a list.

উত্তর

It's an easy process to rokomari.com . Please click on "LOOK INSIDE " option , you will get your required info .

প্রশ্ন

পৃষ্টা কতটি আছে ?

উত্তর

৪০৮ পেইজের বই।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)