সেইসব দার্শনিক
বই কালেকশন

Buy সেইসব দার্শনিক Online in Bangladesh

লেখক: সরদার ফজলুল করিম

4.63
(7 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সরদার ফজলুল করিম
  • Publisher: কথাপ্রকাশ
  • Isbn: 9847012001066
  • Number Of Pages: 142
  • Language: বাংলা
  • Edition: ১০ম মুদ্রণ, ২০২৫
৳ 309৳ 35012% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

”সেইসব দার্শনিক” বইয়ের ফ্ল্যাপের লেখা‘সেইসব দার্শনিক’ মূলত বিশ্বসেরা দার্শনিকদের জীবন ও কর্ম সম্পর্কিত বই। দার্শনিকগণ জগৎ ও জীবনের কারণ নিয়ে নির্মোহ অনুসন্ধান করেছেন এবং মানুষের পৃথিবীকে জ্ঞানের আলোয় প্রষ্ফুটিত করে গেছেন। দার্শনিক এপিক্যুরাস থেকে ভি আই লেনিন পর্যন্ত কী ধরণের দর্শনতত্ত্ব ছিল তা-ই বইটর মূল বিষয়। খুব সাবলীলভাবে দার্শনিকদের গভীর দর্শন ও মৌকিক চিন্তা উপস্থাপনের মাধ্যমে বইটি সবার পড়ার উপযোগী করে তুলেছেন লেখক। যেমন সক্রেটিসের ক্ষেত্রে এক কথায়ই অনেক বলা হয়ে যায় লেখরে ভাষ্য অনুযায়ী : ‘প্রশ্নোত্তরের এ দ্বান্দ্বিক পদ্ধতি ছিল সক্রেটিসের জ্ঞান আলোচনার প্রধান পদ্ধতি।’ এভাবে অন্যান্য দার্শনিকের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে বইটিতে। দার্শনিক এপিক্যুরাস সম্পর্কে বলা হয়েছে-‘জ্ঞানার্জনের উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনযাপনে এমন নীতি স্থির করা যে নীতিতে মানুষ সত্যিকার শান্তিলাভে সক্ষম হবে।’ এসব দার্শনিকদের চিন্তা একটি সূত্রে বেঁধে ফেলার সর্বাত্মক ও চুড়ান্ত প্রচেষ্টা-‘সেইসব দার্শনিক’ শীর্ষক গ্রন্থ। বইটি পাঠকদেরকে চিন্তার বিকাশে আরো এক প্রস্থ এগিয়ে নিয়ে যাবে; নিয়ে যাবে তাদের ভাবনার সুদূরে।সূচীপত্র*এপিক্যুরাস*সক্রেটেস*প্লেটো*এরিস্টটল*নিকোলো ম্যাকিয়াভেলি*টমাস হবস*রেনে দেকার্ত*জন লক*বারুচ দ্য স্পিনোজা*জ্যাঁ জ্যাক রুশো*ইমানুয়েল কান্ট*হেগেল*কার্ল মার্কস*ফ্রেডারিক এঙ্গেলস*ভি আই লেনিন বিশ্বের শ্রেষ্ঠ কয়েকজন দার্শনিকের জীবন ও দর্শনচিন্তা সম্পর্কিত বই ‘সেইসব দার্শনিক’। দার্শনিকরা জগৎ ও জীবনের কারণ নিয়ে নির্মোহ অনুসন্ধান করেছেন এবং মানুষের পৃথিবীকে জ্ঞানের আলোয় প্রস্ফুটিত করে গেছেন। আর দার্শনিক এপিক্যুরাস থেকে ভি আই লেনিন পর্যন্ত কী ধরনের দর্শনতত্ত্ব ছিল তা-ই বইটির মূল বিষয়। খুব সাবলীলভাবে দার্শনিকদের গভীর দর্শন ও মৌলিক চিন্তা উপস্থাপনের মাধ্যমে বইটি সবার পড়ার উপযোগী করে তুলেছেন লেখক। এসব দার্শনিকের চিন্তা একটি সূত্রে বেঁধে ফেলার আন্তরিক প্রয়াস লক্ষ্যযোগ্য হয়ে উঠেছে ‘সেইসব দার্শনিক’ শীর্ষক এই বইটি।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.63
(7 টি কাস্টমার রিভিউ)
5
86%
4
14%
3
0%
2
0%
1
0%
880****131
880****131 ভেরিফাইড
25 May 2026

অসাধারণ একটি বই। বাংলাদেশে দার্শনিক উপকরণ অনেক সীমিত, সেইখানে সরদার ফজলুল করিম স্যার একজন বিশিষ্ট ব্যক্তি যিনি দর্শন প্রেমিদের আকাঙ্ক্ষা পূরণ করছে। এই বইটিতে কিছু দার্শনিক (এপিকুরাস, প্লাটো, এরিস্টটলের, রুশো, মার্ক্স) কে নিয়ে তুলনামূলক দীর্ঘ আলোচনা হয়েছে। তবে দর্শন পরিচয়ের জন্য অনন্য দৃষ্টান্ত এটি। প্রত্যেক দার্শনিককে নিয়ে লেখার পূর্বে সুন্দর করে ছবিসহ সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হয়েছে যা আমার অনেক ভালো লেগেছে।

Review Upload 1
Review Upload 2
Review Upload 3
Review Upload 4
Review Upload 5
Review Upload 6
আজিজুর রহমান
আজিজুর রহমান ভেরিফাইড
15 Sep 2025

সরদার ফজলুল করিমের “সেইসব দার্শনিক” বইটি দর্শনের জগতে প্রবেশ করতে আগ্রহী পাঠকদের জন্য এক অসাধারণ সহায়ক গ্রন্থ। এতে প্রাচীন গ্রীসের সক্রেটিস, প্লেটো, এরিস্টটল থেকে শুরু করে আধুনিক কালের দেকার্ত, কান্ট, হেগেল, মার্কসসহ বহু দার্শনিকের চিন্তাধারা সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে। জটিল দার্শনিক ধারণাগুলোকে তিনি সাধারণ পাঠকের উপযোগী করে ব্যাখ্যা করেছেন, যাতে পাঠক সহজেই দর্শনের মূল প্রবণতা, প্রশ্ন ও উত্তরগুলো বুঝতে পারেন। সংক্ষেপে, এটি দর্শনের ইতিহাস ও প্রবাহ জানতে আগ্রহী নতুন পাঠকদের জন্য অত্যন্ত উপযোগী এবং পাঠযোগ্য একটি বই।

Mohammad Kamruzzaman, Advocate
Mohammad Kamruzzaman, Advocate ভেরিফাইড
16 Jun 2021

Good book

রাতুল
রাতুল ভেরিফাইড
27 Dec 2020

A very good book for the beginners in philosophy. It is well-written, concise and easy to read.

Pie
Pie ভেরিফাইড
19 Oct 2019

বইঃ সেইসব দার্শনিক লেখকঃ সরদার ফজলুল করিম এপিক্যুরাস, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, ম্যাকিয়াভেলি, হবস, দেকার্ত, লক, স্পিনোজা, রুশো, কান্ট, হেগেল, মার্কস, এঙ্গেলস এবং লেনিন। ভাবছেন শুধু শুধু এতগুলো মানুষের নাম কেন লিখলাম। তাহলে খুলেই বলি, একটা প্রশ্ন করার জন্য। প্রশ্নটা হলো আপনি কি এদের নাম শুনেছেন? উত্তরটাও আমি দিচ্ছি, আমি নিশ্চিত আপনাদের অধিকাংশই এখানকার অধিকাংশের নাম জানেন, তাদের জীবন ও কর্ম সম্পর্কে তেমন বিস্তারিত কিছু না জানলেও। আসলে সত্যি বলতে কি, এদের নাম কমবেশি পৃথিবীর সকল পড়াশোনা করা মানুষই জানেন। কিন্তু কেন? তারা কি এমন করেছিলেন যার জন্য তাঁদের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে? সেই প্রশ্নটার উত্তর দিতেই সরদার সাহেব লিখেছেন এই বইটি। উত্তরটা খুব বেশি কঠিন না আর তা হলো তাঁদের চিন্তা ও কর্ম। আরও নির্দিষ্টভাবে বলতে গেলে, ' জীবন ও জগতের কারণ নিয়ে তাঁদের নির্মোহ অনুসন্ধান ও মানুষের পৃথিবীকে জ্ঞানের আলোয় প্রস্ফুটিত করার সাধনা '। এপিক্যুরাস থেকে লেনিন পর্যন্ত এই দুহাজার বছরে মানুষের জীবন ও জগৎ সম্পর্কে কি ধারণা করতেন তাই স্পষ্ট হয়েছে বইটিতে। খুব সাবলীলভাবে তিনি তাঁদের গভীর দর্শন ও মৌলিক চিন্তাগুলোকে উপস্থাপন করেছেন যা দর্শনের প্রাথমিক পাঠ হিসেবে অসাধারণ বলেই আমার মনে হয়েছে। তাঁরা কোন প্রেক্ষাপটে তাঁদের চিন্তাগুলো করেছেন, অগ্রজদের থেকে কিভাবে তারা ভিন্ন ছিলেন তাও স্পষ্ট হয়েছে বইটিতে। তবে বইটার যেদিকটা আমার তেমন ভালো লাগে নি তা হলো লেখকের একধরনের পক্ষপাত। সেটা কি? সেটা হলো 'সেইসব দার্শনিক' লিখতে গিয়ে লেখক অনেকটাই যেন ' আমার প্রিয় দার্শনিক ' লিখে ফেলেছেন এবং অন্যদের ( বিশেষত ভাববাদী দার্শনিকদের ) তুমুল সমালোচনা করেছেন যা তাঁর নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলেই আমার মনে হয়েছে। নিজের পছন্দেন এপিক্যুরাস, রুশো আর মার্কস সম্পর্কে বিশদ আলোচনা করলেও তেমন গুরুত্ব পান নি ম্যাকিয়াভেলি, হবস, দেকার্তেরা। ( লেনিনও তাঁদের চেয়ে বেশি আলোচিত হয়েছে যেখানে আমরা তাঁকে কম দার্শনিক বেশি রাষ্ট্রনায়ক হিসেবে জানি।) আবার বইয়ের সম্পাদনায়ও কিছুটা ভুল আছে বলে মনে হয়েছে। জীবনকালের ভিত্তিতে সব আলোচিত হলেও তুলনামূলক পরের মানুষ এপিক্যুরাস স্থান পেয়েছেন সবার আগে। এছাড়া প্লেটো আর রুশোর উপর আলোচনা মনে হয়েছে লেখকের অনুবাদের ফিরিস্তি। ( তিনি প্লেটোর রিপাবলিক এবং রুশোর বেশ কয়েকটা বই অনুবাদ করেছেন)। তবুও বইটা যে বিশ্বসেরা দার্শনিকদের জীবন ও কর্ম সম্পর্কে জানান দিয়েছে সেটাই বা কম কিসে! তো আসুন ঘুরে আসি দুহাজার বছরব্যাপি চলা চিন্তার স্রোতের সাথে!

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)