Buy স্কুলের বিজ্ঞান খেলা Online in Bangladesh
লেখক: শেখ আনোয়ার
- Author: শেখ আনোয়ার
- Publisher: আলেয়া বুক ডিপো
- Isbn: 9789848934098
- Number Of Pages: 80
- Language: বাংলা
- Edition: 1st Published, 2017
পণ্য সারসংক্ষেপ (Summary)
ফ্ল্যাপে লেখা কিছু কথা এই বই পড়ে সবেমাত্র বিজ্ঞানের পাঠ নেয়া শিশু-কিশোর সহজে পাওয়া যায়, এমন পরিচিতি জিনিস দিয়ে যখন-তখন বিজ্ঞানের বেশ কিছু সহজ, সাধারণ কাজ করতে পারবে। এসবের জন্যে বিজ্ঞান গবেষণাগার দরকার হবে না। এই বইয়ের প্রজেক্ট ছোটদের খেলার নির্মল আনন্দ দেবার পাশাপাশি বিজ্ঞান নামক জটিল বিষয়ের সঙ্গে ঘনিষ্টতা বাড়াবে। সোজা কথায়-ছোটরা মনে প্রাণে বিজ্ঞানের সঙ্গে ভালোভাবে মিশে যেতে পারবে। আর সাধারণ পাঠক বর্ণিত খেলার বৈজ্ঞানিক মূলনীতির মধ্যে উপভোগ করার মতো অদ্ভুত সৌন্দর্য আবিষ্কার করে অভিভূত হবেন।
রিভিউ ও রেটিং (Review & Rating)

বিজ্ঞান সহজ হয় হাতে কলমে শেখার মাধ্যমে। শিশু-কিশোরদের জন্য বিজ্ঞানকে আরো সহজ করার জন্য এই বইটি হতে পারে দারুণ পছন্দ। বিজ্ঞানের মজার মজার প্রজেক্ট হাতে কলমে শিখতে কাজে লাগবে। বিজ্ঞানকে যত কঠিন বলে মনে হয় এই বইটিতে বিজ্ঞানের প্রজেক্ট গুলোকে ততটাই সহজ করে সাজানো হয়েছে। চমৎকার এই বইটি স্কুল পড়ুয়া সকল বাচ্চাদেরকে দেয়া যেতে পারে। শিশু-কিশোরদের বইটি হাতে তুলে দিলে নিশ্চয়ই তারা বিজ্ঞানের পরীক্ষাগুলো করে মজা পাবে এবং নতুন কিছু শেখার আনন্দ লাভ করবে।






















