ছোটদের বিজ্ঞান এলিয়েন
বই কালেকশন

Buy ছোটদের বিজ্ঞান এলিয়েন Online in Bangladesh

লেখক: দীপু মাহমুদ

5.00
(0 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: দীপু মাহমুদ
  • Publisher: জয়তী
  • Isbn: 9789849174653
  • Number Of Pages: 32
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2017
৳ 139৳ 1507% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

বিকেলবেলার সূর্যের আলো এসে পড়েছে নদীর পানিতে। নদীতে ভীষণ স্রোত। বর্ষাকালে নদীতে স্রোত হয়। গাল্লুমিয়া নদীর স্রোতের দিকে তাকিয়ে বসে আছে। তার ইচ্ছে করছে সাঁতরে নদীর ওপারে চলে যেতে। তারপর চলে যাবে অনেক দূরে। গাল্লুমিয়া যেতে পারছে না। কারণ সে সাঁতার জানে না। তার বয়স ১০ বছর। সে মহিষখোঁচা ইশকুলে চতুর্থ শ্রেণিতে পড়ে। ইশকুলের খাতায় তার একটা ভালো নাম আছে। সেই নামে কেউ ডাকে না। সবাই তাকে গাল্লুমিয়া বলে ডাকে। কেন সবাই তাকে গাল্লুমিয়া বলে ডাকে সেই কথা সে জানে না। গাল্লুমিয়ার মন খারাপ। তার কান্না পাচ্ছে। কিন্তু সে ঠিক করেছে কাঁদবে না। মা তাকে বকেছেন। ওদের পাশের বাড়িতে জয়ীরা থাকে। জয়ীর বাবা বাজার থেকে মরু গি নে এনে উঠোনে বেঁধে রেখেছিলেন। গাল্লুমিয়া গিয়ে তার বাঁধন খুলে দিয়েছে। সেই মুরগি খুঁজে পাওয়া যাচ্ছে না। পাড়ার সবাই বলে গাল্লুমিয়া ভীষণ চঞ্চল। সে একমুহূর্ত স্থির থাকে না। সবসময় লাফিয়ে চলে। আর লাফিয়ে চলতে গিয়ে নানান অঘটন ঘটে। তখন সকলে তাকে বকা দেয়। গাল্লুমিয়ার একদম ছোট থাকতে ইচ্ছে করে না। এক লাফে বড় হয়ে যেতে মন চায়। বড় হয়ে গেলে কেউ আর তাকে বকবে না। তখন যা ইচ্ছে তাই করতে পারবে। নদীর স্রোতের দিকে তাকিয়ে গাল্লুমিয়ার রাগ হলো। মনে মনে ভাবল নদীতে পানি না থাকলে ভালো হতো। তাহলে হেঁটে নদী পার হয়ে যাওয়া যেত। তখন নদীর পানিতে ভুঁস করে এক ডলফিন ভেসে উঠল। গাল্লু মিয়া বইতে ডলফিনের ছবি দেখেছে। তারা হয় ছাই রঙের। এর গায়ের রঙ শ্যাওলা সবুজ। চোখের সামনে ডলফিন দেখে গাল্লুমিয়া অবাক হয়েছে। এই নদীতে ডলফিন থাকার কথা না। থাকলে সে আরও আগেই দেখতে পেত। স্রোত কেটে ডলফিন সামনে চলে এলো। গাল্লুমিয়াকে চমকে দিয়ে বলল, ‘কী হয়েছে তোমার?’ অবাক হয়ে গাল্লুমিয়া বলল, ‘কে তুমি?’ ‘আমার নাম জলনৃ।’ ‘কোথায় থাকো?’ ‘পানির নিচে। সমুদ্রে আর নদীতে।’ ‘তুমি আমাদের ভাষায় কথা বলছ কেমন করে?’ ‘আমরা অনেক কিছুপারি। তুমি মন খারাপ করেছ। পা নির নিচ থেকে সেই শব্দ শুনে বুঝতে পেরেছি।’ ‘তোমরা কেমন করে বোঝ?’ ‘আমাদের অনেক বুদ্ধি। পৃথিবীতে মানুষ এসেছে মাত্র ৫ কোটি বছর আগে ...

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(0 টি কাস্টমার রিভিউ)
5
0%
4
0%
3
0%
2
0%
1
0%
এই পণ্যটির জন্য এখনো কোনো রিভিউ দেওয়া হয়নি।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)