সেইভ আওয়ার সিস্টার্স
বই কালেকশন

Buy সেইভ আওয়ার সিস্টার্স Online in Bangladesh

লেখক: সাদ আমির

4.65
(12 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সাদ আমির
  • Publisher: দারুল ইলম
  • Number Of Pages: 136
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 159৳ 26039% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

দেশের মাটি ও মানুষের সাথে প্রতারণা করে তাদের জীবন ও সম্পদ নিয়ে ছিনিমিনি খেলছে একটা গোষ্ঠি। ধারাবাহিকভাবে একের পর এক পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে সে-সব মর্মন্তুদ সংবাদ। দেখার কি কেউ নেই?প্রতারণা, বিয়ে এবং ধর্মান্তরের একপর্যায়ে মুসলিম বোনদের ভারতে পাচার করছে একটা শ্রেণি। প্রতি মাসে যার সংখ্যা অন্তত চারশজন! মাজলুম বোনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে আকাশ-বাতাস। মুহাম্মাদ বিন কাসিমের উত্তরাধিকাররা কি চুপচাপ শুধু দেখতেই থাকবে?কিয়ামতের দিন নবীজি যখন জিজ্ঞেস করবেন—আমি তো তোমাদের বলেছিলাম : আলা কুল্লুকুম রাউন, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়্যিআতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেককেই নিজ দায়িত্বের জবাবদিহিতা করতে হবে..?আজ আমার উম্মতের মেয়েদের এমন অবস্থা কেন? এর দায়ভার কে নেবে? কী জবাব দেব আমরা?

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.65
(12 টি কাস্টমার রিভিউ)
5
75%
4
8%
3
8%
2
8%
1
0%
Toibur
Toibur ভেরিফাইড
05 May 2026

#বুক_রিভিউ পূর্বকথা: ইউএনওডিসি (জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা) এর প্রকাশ করা একটি সমীক্ষায় দেখা যায়- দশ বছরে ১২ থেকে ৩০ বছর বয়সী প্রায় তিন লাখ বাংলাদেশি নারী ও শিশু ভারতে পাচার হয়েছে"। প্রতি মাসে নারী পাচারের সংখ্যা অন্তত ৪০০ জন। *** বইয়ের বিষয়বস্তু ও পজিটিভ দিক: ''সেইভ আওয়ার সিস্টার্স'' বইয়ের আলোচনার বিষয়স্তু হলো- উগ্র হি ন্দু ত্ব বাদী সংগঠন এর ‌'ভাগওয়া লাভ ট্র্যা প' সম্পর্কে সচেতনতা তৈরি করা। বাংলাদেশ ও ভারতে মুসলিমদের অস্তিত্ত্ব মুছে দিয়ে 'অখণ্ড ভারত' প্রতিষ্ঠার জন্য কাজ করছে । আর তাদের কার্যক্রমের একটি প্রধান অংশ হলো মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে তাদের সতীত্ত্ব নষ্ট করা, ধর্মান্তরিত করা আর সুযোগ বুঝে ভারতে পাচার করে অর্থের বিনিময়ে নিষিদ্ধ পল্লিতে বিক্রি করে দেয়া। বইটি পড়ার আগে মিডিয়া ও ফেসবুকে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদগুলোকে নিছক বিচ্ছিন্ন ঘটনা হিসেবে মনে করতাম। কিন্তু বইয়ে উল্লেখিত রেফারেন্সগুলো দেখার পর আমার ভূল ভাঙ্গে। উগ্রবাদী সংগঠন RSS (এর বাংলাদেশি শাখা 'ই স ক ন') মুসলিম মেয়েদের ধর্মান্তরিত করতে পারলে লক্ষ লক্ষ টাকা, চাকরি আর বাসস্থান সুবিধার ঘোষণা দিয়েছে। সংগঠনের প্রোগ্রামে হিন্দু যুবকদের উৎসাহিত করা হচ্ছে মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধ র্ষ ণ করতে। মাসব্যাপী প্রশিক্ষণ দিয়ে শেখানো হচ্ছে হিন্দু পরিচয় গোপন করে কিভাবে মুসলিম মেয়েদেরকে ফাঁদে ফেলতে হবে। বইয়ের শুরুতে সত্য ঘটনা অবলম্বনেএকটা গল্প রয়েছে। এই গল্পটি পড়লে 'ভাগওয়া লাভ ট্র্যা প' সম্পর্কে খুব ভালো ধারণা পাওয়া যাবে। পুরো বইকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম ভাগে তথ্য-উপাত্ত দিয়ে বিষয়বস্তুর গভীরতা বোঝানো হয়েছে। দ্বিতীয় ভাগে এর থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় আলোচনা করা হয়েছে। একদম শেষের দিকে কুরআনের আয়াত ও প্রাসঙ্গিক হাদীসও তুলে ধরা হয়েছে। *** নেগেটিভ দিক: বইয়ের প্রথম অর্ধাংশের গল্প ও আলোচনার সাহিত্যমান বেশ ভালো। কিন্তু ২য় অর্ধাংশে বানান ও সম্পাদনায় বেশ কয়েকটি জায়গায় ত্রুটি রয়েছে। এ অংশটিতে সম্পাদনার প্রয়োজন আছে। এছাড়া বইয়ের প্রচ্ছদসহ বাকী কাজ ভালো লেগেছে। *** বইটি কাদের জন্য? বইটি মূলত মুসলিম মেয়েদের জন্য লিখা। তবে সর্বসাধারণের সতর্কতার প্রয়োজনে যেকোনো পাঠক এই বই থেকে উপকৃত হবেন। এছাড়া যারা 'ভাগওয়া লাভ ট্যা প' ও হি ন্দু ত্ব বাদী আগ্রাসন প্রতিরোধে কাজ করতে আগ্রহী, তাদের জন্য বইটি হাইলি রিকমেন্টেড। *** নাম: সেইভ আওয়ার সিস্টার্স লেখক: সাদ আমির প্রকাশক: দারুল ইলম প্রকাশনী পৃষ্ঠা: ১৩৬ মুদ্রিত মূল্য: ২৬০/- ব্যক্তিগত রেটিং: ৪/৫

sah****com
sah****com ভেরিফাইড
16 Feb 2026

ঘোর অমানিশা চারিদিকে আজ । আকাশ- বাতাস ভারি হয়ে উঠেছে মাজলুমদের আহাজারিতে। আড়ালে-আবডালে প্রতারণা করে ছিনিমিনি খেলছে একটা গোষ্ঠী। লক্ষ্য তাদের একটাই, পৃথিবীর বুক থেকে একটি জাতি ও তাদের ইতিহাস সম্পূর্ণরূপে মুছে ফেলা। . ‘সেইভ আওয়ার সিস্টার্স’ — বইটি বিশেষ সর্তকবার্তা বোনদের জন্য। যাদের ঘিরে ঘটে চলেছে একের পর এক দূর্ঘটনা। এসব দূর্ঘটনা ঘটানোর মূল হোতা কারা, তাদের উদ্দেশ্য কী এসব জানার জন্য পর্যাপ্ত তথ্যের সমাহার এই বইটি। মোট ছয়টি অধ্যায়ে রেফারেন্সসহ আলোচনা করা হয়েছে। শুরুর দিকে যে কারোরই মনে হবে এসব হয়ত কাল্পনিক গল্পকাহিনি। কিন্তু, ঘটনার গভীরে প্রবেশ করার পর শিউরে উঠবে । এসব ঘটনা বাস্তবে মুসলিম বোনদের সাথেই ঘটেছে । . ‘ঘরের শত্রু বিভীষণ’ এটা আসলেই সত্য। শত্রু কখনও অপরিচিত হয় না। এরা চেনা-জানা আপন, একই ঘরের, একই দেশের লোকই হয়ে থাকে। বইটিতে বিভীষণদের পরিচয় উল্লেখ করা হয়েছে। এরা এমনই এক গোষ্ঠী যারা নিজের দেশের মাটি ও মানুষের সাথে ছলনা করছে লোভনীয় অফারে আটকে গিয়ে প্রতিনিয়ত। শর্ত খুব সহজ, সাথে লোভনীয় অফার । শর্ত মোতাবেক কাজটি সম্পন্ন করতে পারলে বিনিময়ে বিনা পরিশ্রমে পেয়ে যাবে ফ্ল্যাট, বড় অঙ্কের টাকা সহ নানান সুবিধা। কে চাইবে এমন অফার হাতছাড়া করতে! তাইতো লোভাতুর হয়ে তারা মুসলিম নারীদের ফাঁদে ফেলছে। অগণিত নারী - শিশু পাচার করছে। মুসলিম নারীদের টার্গেট করে তারা তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করছে, মুসলিম উম্মাহকে একেবারে নিধন করার পাঁয়তারা করছে। . বইটিতে উল্লিখিত হয়েছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ঘটনার পেছনের ও ঘটনা থাকে তা না পড়লে বুঝার উপায় নেই। প্রোপাগাণ্ডা ছড়িয়ে তাদের মূল লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। মুখোশের আড়ালে থেকে তারা অখন্ড ভারত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এসব নেপথ্যের কারিগরদের পরিচয়, তাদের চালানো আগ্রাসন, কুকীর্তি, উপমহাদেশের প্রকৃত উত্তরাধিকার নিয়ে বইটিতে আলোচনা করা হয়েছে। সবশেষে আমাদের করণীয়, সংস্কৃতি ও অপসংস্কৃতি সম্পর্কে সতর্কবাতা, বোনদের ধর্মীয় নির্দেশনা সহ আরো অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে আলোচনা সমাপ্ত হয়েছে। . বইটি পড়া শেষে মন-মেজাজ ঠিক রাখা সম্ভব হয়নি। পড়া শেষে মনে হলো, কোথায় হারিয়ে গেছে মুসলিম নারীদের বীরত্বের ইতিহাস! কেন চুপচাপ মুহাম্মদ বিন কাসিমের উত্তরাধিকারীরা? মুসলিম নারীদের চারপাশে কেন সুরক্ষার প্রাচীর নেই? শত্রু ঘরে ঢুকে পড়েছে, অথচ এখনও কোনো প্রস্তুতি নেয়া হয়নি প্রতিরূদ্ধ করার! আজ মুসলিম নারীরা কেন ভুলতে বসেছে ইসলামে তাদের মর্যাদা কেমন? কেন তারা সস্তায়, এত সহজে ফাঁদে পা দিচ্ছে? এতটাই কি সহজ মুসলিম জাতিকে পুরোপুরি শেষ করে ফেলা আল্লাহর জমিনে ? . পড়া শেষ হলে কিন্তু দায়িত্ব শেষ হয় না । শেলফে তোলে রাখার মতো না বইটা। কেন জানেন? বিপদ জেনে আপনি নিশ্চিয় বসে থাকবেন না। বিপদ সম্পর্কে সর্তক করতে সবাইকে জানাবেন। আশেপাশে সবাইকে বইটা পড়তে দিয়ে সচেতনতা সৃষ্টি করা জরুরি। অবুঝ দ্বীন-হীন বোন থেকে শুরু করে দ্বীনি বোনেরা পর্যন্ত তাদের পাতানো ফাঁদে পা দিচ্ছে অজান্তে। তাই আজ, এখন, এই মূহুর্ত থেকে সচেতন হওয়া দরকার আমাদের সবারই। উম্মতের বোনদের মান-সম্মান, ইজ্জত-আব্রু হিফাজত করার জন্য এই সতর্কবার্তা জানা, বোঝা দরকার। বইটা শুধু নারীরা না, পুরুষদেরও আরো বেশি পড়া ও জানা দরকার যাতে নিজের মা, বোন, স্ত্রী, মেয়েদের ওপর এই কালো মেঘের ছায়া না পড়ে।

880****880
880****880 ভেরিফাইড
30 Jan 2026

আলহামদু লিল্লাহ, হাতে পেলাম। ভালো লাগলো।

880****363
880****363 ভেরিফাইড
10 Feb 2025

অসাধারণ

880****217
880****217 ভেরিফাইড
09 Feb 2025

এভাবেই সবাইকে এগিয়ে আসার আহবান জানাই

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

এর pdf হবে?

উত্তর

প্রিয় গ্রাহক, বর্তমানে বইটির ই-বুক ভার্সন নেই, ধন্যবাদ।

প্রশ্ন

আপনাদের স্ক্যানার কাজ করে না, সেখানে কেনো তথ্য নেই? ওয়েবসাইট গুলোতেও নেই!!!!!

উত্তর

এটা ডিজেবল করে দিয়েছে...

প্রশ্ন

এর pdf হবে?

উত্তর

প্রিয় গ্রাহক, বর্তমানে বইটির ই-বুক ভার্সন নেই, ধন্যবাদ।

প্রশ্ন

আপনাদের স্ক্যানার কাজ করে না, সেখানে কেনো তথ্য নেই? ওয়েবসাইট গুলোতেও নেই!!!!!

উত্তর

এটা ডিজেবল করে দিয়েছে...

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)