সাংবাদিকতা
বই কালেকশন

Buy সাংবাদিকতা Online in Bangladesh

লেখক: আর রাজী

5.00
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আর রাজী
  • Publisher: ভাষাচিত্র
  • Isbn: 9789849087496
  • Number Of Pages: 400
  • Language: বাংলা
  • Edition: 3rd Print, 2025
৳ 719৳ 80010% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"সাংবাদিকতা" বইটির প্রথম ফ্ল্যাপ-এর কথাঃ যুগটা ইলেকট্রনিক সাংবাদিকতার। অনেক কিছুই বদলে গেছে। কিন্তু সব কিছু বদলে যায়নি। যায় না। সাংবাদিকতার মূলত সে ‘না বদলে যাওয়া বিষয়গুলাে' নিয়েই এই বই। যারা ইলেকট্রনিক সাংবাদিকতায় আসতে চান, তাদেরও প্রয়ােজন রয়েছে সাংবাদিকতার সেই 'না বদলে যাওয়া বিষয়গুলাে' ভালাে করে জানার। শুরু থেকে শুরু করাটা সুষ্ঠুভাবে বেড়ে ওঠার জন্য জরুরি। অনেক বড় হতে চাইলে ভিত্তিমূলটা শক্ত হওয়া চাই-ই-চাই। এই বইটি সেই বুনিয়াদ নির্মাণে সাহস যােগাতে পারে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(2 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Mithua Das
Mithua Das ভেরিফাইড
16 Jul 2021

খুব ভালো বই গুলো

Aireen Sultana
Aireen Sultana ভেরিফাইড
12 Oct 2017

B. N. Ahuja তার theory and Practice of journalism বইতে সাংবাদিকতা নিয়ে বলেছেন ‘সাংবাদিকতা সামাজিক ক্রিয়াকলাপের সেই অংশ, যা সমাজে সংবাদ আর মতামত ছড়িয়ে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট।’ বেশ থিওরি টাইপের এমন সংজ্ঞা দিয়ে শুরু হয়েছে 'সাংবাদিকতা' বইটি। নন-ফিকশন ধাঁচের বইগুলো বরাবরই কাঠখোট্টা মনে হয় আমার কাছে। তার ওপর যদি সেটা বেশ স্বাস্থ্যবান বই হয় তাহলেতো কথাই নেই। তবুও কি মনে করে যেন বইয়ের কয়েক পাতা উল্টে দেখি। নাহ ‘কাকে বলে কত প্রকার’ গোছের লেখা নয়, দিব্যি ইতিহাস টেনে এনেছেন লেখক এবং অবশ্যই রেফারেন্সসহ। নিমিষেই সাংবাদিকতা নিয়ে আমার ভুল ধারণাগুলো কেটে যেতে থাকলো। সংবাদ সংগ্রহ থেকে সম্পাদনা সব কিছুতেই কত ইন্টারেস্টিং সব ইতিহাস জড়িয়ে আছে তা জানাই ছিল না। যেমন টেলিগ্রাফের ব্যবহার শুরু হওয়ার পর থেকে অগোছালো ও বিস্তারিত সংবাদ পাঠানো বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছিল। মাঝপথে মেশিন আটকে যেত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটাই পৌছানো যেত না। তখন সাংবাদিকরা নতুন ধরণ তৈরি করলেন। তারা গুরুত্বের ভিত্তিতে খবর সাজানো শুরু করেন। যার নাম দেয়া হল উল্টোপিরামিড। এমন ছোট ছোট ঘটনার প্রেক্ষিতে লেখক আর রাজী খুব সুন্দর করে বুঝিয়েছেন সাংবাদিকদের কি করতে হয় আর কি করতে নেই। শুধু গৎবাধা নিয়ম দেখান নি লেখক বরং অনেক গভীর থেকে সংবাদ আর সাংবাদিকতার শিকড় তুলে এনেছেন। সবশেষে বলবো সাংবাদিকতায় আগ্রহ থাকুক আর নাই থাকুন বইটি পড়তে বাঁধা নেই। বরং অনেকটাই সুখপাঠ্য।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)