Buy সাধনা এবং ধ্যান Online in Bangladesh
লেখক: এস. এম. জাকির হুসাইন
- Author: এস. এম. জাকির হুসাইন
- Publisher: জ্ঞানকোষ প্রকাশনী
- Isbn: 9789849426127
- Number Of Pages: 50
- Language: বাংলা
- Edition: 1st Published, 2019
পণ্য সারসংক্ষেপ (Summary)
রিভিউ ও রেটিং (Review & Rating)

লেখকের অনেক বই পড়েছি । আমার ধারণা উনি বর্তমান পৃথিবীর খুবই উচ্চমাপের এমন একজন ইসলামী দার্শনিক ও চিন্তাবিদ যার সম্পর্কে মানুষের কোন ধারণাই নেই। আচ্ছা, মানুষের কথা থাক।আমার কথাই লিখি ।' সাধনা ও ধ্যান' নামটি পড়ে আমি যে জ্ঞানতৃষ্ণা অনুভব করে বইটি পড়া শুরু করেছিলাম তা শেষ অবধি রয়েই গেলো। সাধনা ও ধ্যান বলতে আমরা যা বুঝি , সে সম্পর্কে এদেশের পাঠক আজো অনেক কিছুই জানেন না। তাই, সেসব নিয়ে অনেক কিছু লিখা উচিত । কিন্তু খুবই ক্ষুদ্র পরিসরে প্রায় কিছুই উল্লেখ না করে লেখক সাধনা ও ধ্যানের মতো পরীক্ষিত ও সারা বিশ্বের সকল ধর্মে স্বীকৃত পদ্ধতিগুলোকে(পদ্ধতিগুলোর সম্পর্কেও কোন বর্ণনা নেই)।একটি খোলস উল্লেখ করে শুধু সালাত আদায় করাকে একমাত্র সাধনা ও ধ্যান উল্লেখ করে কয়েক পাতার বইয়ের সমাপ্তি টেনেছেন। তবে হ্যা, আমি উপকৃত হয়েছি। সঠিকভাবে সালাত আদায়ও যে একপ্রকার সাধনা ও ধ্যান এটা জানতে পেরে আমি এখন সালাত আদায়ের বিষয়ে আরো বেশি আগ্রহ বোধ করছি।























