আল ফাওয়াইদ
বই কালেকশন

Buy আল ফাওয়াইদ Online in Bangladesh

লেখক: ইমাম ইবনু কায়্যিমিল জাওযিয়্যাহ (রহ.)

5.00
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ইমাম ইবনু কায়্যিমিল জাওযিয়্যাহ (রহ.)
  • Publisher: দারুল ফালাহ
  • Number Of Pages: 416
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 469৳ 60022% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

আল-ফাওয়াইদ” গ্রন্থ ইমাম ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহর এক সুপরিচিত রচনা। গ্রন্থটি সাধারণ অন্যান্য বইয়ের মতো অধ্যায়, শিরোনাম ও বিষয়বস্তুর ভিত্তিতে সাজানো নয়; বরং এক মূল্যবান ও জ্ঞানগর্ভ আলোচনার সংকলন, যা সময়ের পরতে পরতে তাঁর অন্তর থেকে ঝরে পড়েছিল। এটি সেই উন্নত চিন্তাভাবনার সমষ্টি, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা দান করেন।.যখনই তাঁর অন্তরে কোনো জ্ঞান ও প্রজ্ঞার মুক্তো ঝরতো, তিনি সঙ্গে সঙ্গেই তা লিপিবদ্ধ করে রাখতেন। যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় তাঁর ভাবনায় হাজির হতো, কিংবা জীবন থেকে কোনো শিক্ষা গ্রহণ করতেন, তিনি তা কাগজের পাতায় কলমের কালি দিয়ে সংরক্ষণ করতেন। এভাবে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা, তাদাব্বুর এবং আত্মিক উপলব্ধি মিলিয়ে গড়ে উঠেছে এই অনন্যসাধারণ গ্রন্থ। এক বা দুই সপ্তাহে কিংবা কোন পরিকল্পনা করে বসে লেখা হয়নি এই বইটি; বরং এর রচনাধারা দীর্ঘ সময় ধরে বিকশিত হয়েছে।.ফলে গ্রন্থটি হয়ে উঠেছে বহুমাত্রিক বিষয়বস্তু ও নানারকম সারগর্ভ আলোচনার সমাহার। আকীদা ও তাওহীদ, ঈমান ও কুফর, কুরআন ও তাফসির, হাদীস ও শিক্ষা, অন্তরের প্রকার, গুনাহের কারণ ও প্রভাব, আত্মশুদ্ধি, চিন্তাশীলতা, আল্লাহর দিকে মনোযোগী হওয়া, সালিহ তথা পূণ্যবান ব্যক্তিদের জীবন থেকে শিক্ষা, হৃদয়স্পর্শী কথামালা, বিচিত্র বিষয়ে প্রজ্ঞাময় আলোচনা— সব মিলেমিশে যেন একাকার হয়েছে এখানে।.গ্রন্থের ভাঁজে ভাঁজে উপস্থাপিত হৃদয়গ্রাহী নসিহত, সূক্ষ্ম ব্যাখ্যা-বিশ্লেষণ, গুরুগম্ভীর উপদেশমালা এবং কুরআন-হাদীস ও সালাফের বাণীতে নিহিত দিকনির্দেশনা হৃদয়কে জাগ্রত করবে, অন্তরকে করবে আলোকিত, চিন্তায় আনবে গভীরতা এবং অশান্ত আত্মায় ছড়িয়ে দিবে প্রশান্তির সমীরণ

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(3 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Sinthiya Akter
Sinthiya Akter ভেরিফাইড
01 May 2026

ibnul qayyim zaoziya Ra er boi manei ontor ke proshanto korar oshudh

Anwar Hussain
Anwar Hussain ভেরিফাইড
15 Feb 2026

৪৫০ টাকা মূল্যের এই বইটিতে ইমাম ইবনুল কাইয়্যিম (র.)-র এমন কিছু উপদেশ বাণী রয়েছে, যা কোটি টাকার চেয়েও দামী।

Review Upload 1
Review Upload 2
Abrar Fahim Supan
Abrar Fahim Supan ভেরিফাইড
07 Feb 2026

মাশাআল্লাহ, খুব ভালোভাবে প্রস্তুতকৃত ও অনূদিত একটি বই.... তবে এটি সহজপাঠ্য নয়। ইবনুল কাইয়্যিম (রহি.) কী বোঝাতে চাচ্ছেন তা বুঝতে হলে অনেক সময় একটি অনুচ্ছেদ বারবার পড়তে হতে পারে। অবশ্যই সংগ্রহে রাখার মতো একটি বই।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)