রেশমি রুমাল আন্দোলন
বই কালেকশন

Buy রেশমি রুমাল আন্দোলন Online in Bangladesh

লেখক: মাওলানা আবদুর রহমান

4.67
(14 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মাওলানা আবদুর রহমান , আল্লামা সাইয়্যিদ হুসাইন আহমাদ মাদানী রহ.
  • Publisher: কালান্তর প্রকাশনী (সিলেট)
  • Isbn: 9789849671220
  • Number Of Pages: 168
  • Language: বাংলা
  • Edition: ২য়, এপ্রিল ২০২৩
৳ 210৳ 30030% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

মোগল বাদশাহদের দীনবিমুখতা আর ভোগবিলাসের কারণে উপমহাদেশের স্বাধীনতা চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। শুরু থেকেই আলিমরা এ বিষয়ে শাসকশ্রেণিকে সতর্ক করলেও তাঁরা আলিমদের কথা আমলে নেননি। তারপরও আলিমরা হাল ছেড়ে না দিয়ে চালিয়ে যেতে থাকেন স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য সশস্ত্র জিহাদসহ নানামুখী প্রয়াস। সেই প্রয়াস আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস; ভবিষ্যতের পাথেয়; চেতনার স্মারক; মুক্তি ও আজাদির মাইলস্টোন। স্বাধীনতার সেই গৌরবোজ্জ্বল ইতিহাসের অন্যতম অধ্যায় হচ্ছে ‘রেশমি রুমাল আন্দোলন’। আলোচ্য গ্রন্থে উঠে এসেছে সেই সোনালি আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনের অজানা ও বিস্ময়কর অনেক তথ্য, যা ভবিষ্যতের যেকোনো মুক্তি-আন্দোলনের জন্য হতে পারে শিক্ষার উপাদান। এ গ্রন্থের মাধ্যমে জানা যাবে ইংরেজদের লুটপাট, ভারতবর্ষের তখনকার অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থা এবং স্বাধীনতা-আন্দোলনে আলিমদের প্রকৃত অবস্থান। ইতিহাসের স্বচ্ছ দর্পণে দেখা যাবে উসমানি খিলাফতের তখনকার অবস্থা, ভারতের স্বাধীনতা-আন্দোলনে হিজাজের গভর্নর ও আফগান শাসকের ভূমিকা, ব্রিটিশের কূটচাল , জার্মানি, রাশিয়া, চীন, ফ্রান্স, জাপানসহ উল্লেখযোগ্য দেশসমূহের অবস্থানচিত্র। জানা যাবে এত সূক্ষ্ম ও নিখুঁত পরিকল্পনা থাকার পরও আন্দোলন ব্যর্থ হওয়ার কারণ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.67
(14 টি কাস্টমার রিভিউ)
5
93%
4
7%
3
0%
2
0%
1
0%
Earid Ahmed
Earid Ahmed ভেরিফাইড
20 Oct 2025

জাযাকাল্লাহু খায়রান جَزَاكَ ٱللَّٰهُ خَيْرًا

Shihab Uddin
Shihab Uddin ভেরিফাইড
27 Nov 2023

রেশমি রুমাল আন্দোলন: স্বাধীনতা প্রয়াসের গৌরবোজ্জ্বল ইতিহাসের একটি হচ্ছে রেশমি রুমাল আন্দোলন।

Fahim Al Didar
Fahim Al Didar ভেরিফাইড
20 Nov 2023

নিজের মাতৃভূমির উপর যখনই কোন শত্রুর আক্রমণ হয়েছে তখনই মাতৃভূমিকে বাঁচানোর জন্য সেই দেশের আলেম সমাজ শত্রুর উপর ঝাঁপিয়ে পরেছেন। রেশমি রুমাল আন্দোলন বইটি যেন চেপে রাখা ইতিহাস। ধন্যবাদ কালান্তর প্রকাশনীকে।

Md. Mahfuj Alam
Md. Mahfuj Alam ভেরিফাইড
20 Nov 2023

রেশমি রুমাল আন্দোলন~ যখনই হক্বপন্থিদের কোনো আন্দোলনের সূচনা হয়েছে তখনই সেখানে দেখা গিয়েছে আলেমওলামার কাফেলার উল্লেখযোগ্য সংখ্যক অবস্থান। তাঁরা যুদ্ধ করে নসীহাহ দিয়ে জাগ্রত করেছেন আমাদের ঈমানকে। তেমনই একটি আন্দোলন ছিলো রেশমি রুমাল আন্দোলন। যে সময়ে শাসকরা হয়ে উঠেছিলো ধর্মবিমুখ, শরীরে এসে গিয়েছিলো আলস্যতা সে সময়ে আলেমরা শক্ত প্রতিরোধ গড়ে তুলে আন্দোলন করেন। এই বইতে আলেমদের এই রেশমি রুমাল আন্দোলন সহ আরো বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় ও আন্দোলন সম্পর্কে আলোচনা করা হয়েছে। পাঠক একবার পড়তে শুরু করলে শেষ না করে উঠতে পারবেন না বলেই আশা রাখি।

Nayeem
Nayeem ভেরিফাইড
19 Nov 2023

ভারতবর্ষের ইতিহাসটা অন্যরকম হতে পারতো যদি ব্রিটিশ বেনিয়াদের আরো আগেই এদেশ থেকে তাড়ানো যেতো। সেই উদ্দেশ্যেই আমাদের আকাবিররা চেষ্টার ত্রুটি রাখেননি। এমন এক আন্দোলনের কথা পাঠক জানতে পারবে এই বই থেকে যা প্রায় হারিয়ে যেতে বসেছিল।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)