

Buy কুরআনুল কারীম (১ম-৫ম খণ্ড একত্রে) Online in Bangladesh
লেখক: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
- Author: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
- Publisher: সবুজ উদ্যোগ প্রকাশনী
- Number Of Pages: 6260
- Language: বাংলা
- Edition: 3rd Edition, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
রিভিউ ও রেটিং (Review & Rating)
ভালো, সকল উচ্চমানের আলেমদের লেখা সহিহ তাফসীর গ্রন্থ থেকে নেওয়া, তাই নির্ভরযোগ্য সহিহ তাফসীর হয়েছে। অনেক তাফসীরে গ্রন্থ এর জ্ঞান এক মলাটে হয়েছে।
আমি তাফসীরের কিছু স্যাম্পল পড়ে যা বুঝেছি, তাফসীর আবূ বাকর যাকারিয়া অত্যন্ত উপযোগী। তুলনা করা খুবই প্রয়োজন! আমার কথা বিশ্বাস নাই হতে পারে। ক্লাসিকাল তাফসীরগুলোর পপুলারিটির কারনে আমার অনেক মুরুব্বি ভাইই মনে করেন সেগুলা পড়ে অনেক লাভবান হওয়া যায়। আমাদের অবশ্যই বড় পণ্ডিত মুফাসসির হওয়া উদ্দেশ্য না। এই তাফসীরে প্রথমত ভেজাল, দুর্বল বর্ণনার হাদীস নেই বা থাকলেও সেটার পরিমাণ তুচ্ছ। দ্বিতীয়ত, অযথা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েও ভরা না, যেমনটা আমার-আপনার জন্য প্রয়োজনীয়। কুরআনের ব্যাখ্যা অবশ্যই কুরআন এবং গ্রহণযোগ্য বর্ণনার হাদীস দিয়েই করা উচিত। এটাই এখানে করা হয়েছে। যেসব হাদীসকে উল্লেখ করা হয়েছে, সেখানে স্পষ্টভাবে আয়াতের সাথে সম্পর্ক উল্লেখিত। আয়াতের অপব্যাখ্যা করে কোনো হাদীসকে "এই আয়াতের ব্যাপারে" বলা হয়নি। সমস্ত প্রশংসা আল্লাহর। তাফসীরটির মাঝখানে মাঝখানে অনেক সময় পড়েছিলাম। এখন নিয়াত আছে প্রথমে "আল হামদুলিল্লাহি রব্বিল 'আলামীন" থেকে "মিনাল জিন্নাতি ওয়ান নাস" পর্যন্ত শুধু অনুবাদ পড়ে শেষ করার।
বাংলাদেশে যে কয়েকটি তাফসির আমি পড়েছি তার মধ্যে এটি বেস্ট মনে হয়েছে আলহামদুলিল্লাহ। বইটির মূল বৈশিষ্ঠ্য যেটা আমার মনে হয়েছে তা হচ্ছে - বইটি পৃথিবীর যতগুলো সহীহ তাফসির আছে তাদের সারাংশ। শায়েখকে আল্লাহ জাযাখায়ের দান করুন।

অসম্ভব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে তাফসীরগুলো।আহলে সুন্নাত ওয়াল জামাতের জ্ঞানগর্ভ আলেমদের স্বীকৃত তাফসীর গ্রন্থগুলো থেকে আয়াতভিত্তিক সবচে গ্রহণযোগ্য ব্যাখ্যাগুলো নকল করেছেন,যা তাফসীর বইটিকে বিশেষ গ্রহণযোগ্যতা দিয়েছে।

মাশাআল্লাহ, খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, উপকৃত হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতকে উত্তম প্রতিদান দান করুক। আমিন।
প্রশ্ন ও উত্তর (Q/A)
Ek khondo er 1785 naki 3 khondo er dam 1785?
৩ খন্ডের মূল্য একত্রে ১৭৮৫ টাকা মাত্র
TOTAL PAGE NUMBER KOTO
Number of Pages 6260.
শুধু ১ম খন্ড নেওয়া যাবে,, নাকি ৩টি একসাথে নিতে হবে?
৩টি একসাথে নিতে হবে।
need this book urgent
দুঃখিত, বইটা বর্তমানে ছাপা নেই। প্রকাশনীতে নতুন করে ছাপানো হলে তখন থেকে পাওয়া যাবে। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
















-Hakimul_ummat_Maolana_Ashraf_Ali_Thanvi_-7cc34-85211.jpg)






