কোরআনের পূর্ণাঙ্গ সহজ সরল বাংলা অনুবাদ - ৭
বই কালেকশন

Buy কোরআনের পূর্ণাঙ্গ সহজ সরল বাংলা অনুবাদ - ৭ Online in Bangladesh

লেখক: হাফেজ মুনীর উদ্দীন আহমদ

4.45
(22 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Publisher: আল কোরআন একাডেমী পাবলিকেশন্স
  • Isbn: 9848490248
  • Number Of Pages: 510
  • Language: বাংলা
  • Edition: 7th Printed, 2015
৳ 289৳ 40028% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

সূরা 'আল ক্বামার' মক্কায় অবতীর্ণ কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ তায়ালা এই সূরায় একটি বিশেষ আয়াত চার বার উল্লেখ করেছেন। সে বিশেষ আয়াতটির অর্থ হচ্ছে, 'অবশ্যই আমি শিক্ষা গ্রহণ করার জন্যে কোরআনকে সহজ করে দিয়েছি, অতএব আছে কি তোমাদের মাঝে কেউ এর থেকে শিক্ষা গ্রহণ করার?' বিশ্বব্যাপী লক্ষ লক্ষ কোরআন পাঠকের মতো আমার মনকেও এক সময় এই আয়াতটি দারুণভাবে নাড়া দিয়েছে। বিশেষ করে যখন দেখি আল্লাহ তায়ালার নাযিল করা আলোর এই একমাত্র উৎসটির ভাষান্তর করতে গিয়ে মানুষরা একে সহজ করার বদলে দিন দিন কঠিন ও দুর্বোধ্য করে ফেলছে। যে 'আলো' একজন পথিককে আঁধারে পথ দেখাবে তা যদি নিজেই স্বচ্ছ না হয় তাহলে 'আলো' সামনে থাকা সত্ত্বেও পথিক তো আঁধারেই হোঁচট খেতে থাকবে। কোরআন লওহে মাহফুযের অধিপতি আল্লাহ তায়ালার কালাম, এর ভাষাশৈলী, এর শিল্প সৌন্দর্য সবই আল্লাহ তায়ালার একান্ত নিজস্ব। এ কারণেই বিশ্বের সব কোরআন গবেষকই মনে করেন, এই মহান গ্রন্থের যথার্থ ভাষান্তর কিংবা এর পূর্ণাংগ অনুবাদ কোনোটাই মানব সন্তানের পক্ষে সম্ভব নয়। যাঁর কাছে এই বিস্ময়কর গ্রন্থটি নাযিল করা হয়েছিলো তাঁকে আল্লাহ তায়ালা স্বয়ং এর অন্তর্নিহিত বক্তব্য বুঝিয়ে দিয়েছিলেন বলেই তাঁর পক্ষে এই কিতাবের মর্মোদ্ধার করা সম্ভবপর হয়েছিলো। এমনকি কোরআন যাদের সর্বপ্রথম সম্বোধন করেছিলো রসূল (স.)-এর সে সাহাবীরাও কোরআনের কোনো বক্তব্য অনুধাবনের ব্যাপারে মতামত দেয়ার আগে রসূল (স.)-কে জিজ্ঞাসা করে নিতেন। যদিও তারা নিজেরা সে ভাষায়ই কথা বলতেন, যে ভাষায় কোরআন নাযিল হয়েছিলো। সম্ভবত এ কারণেই সাহাবায়ে কেরামদের বিদায়ের বহুকাল পরও ভিন্ন ভাষাভাষী কোরআনের আলেমরা কোরআনের অনুবাদ কাজে হাত দিতে সাহস করেননি, কিন্তু দিনে দিনে কোরআনের আলো যখন আরব উপদ্বীপ ছাড়িয়ে অনারব জনপদে ছড়িয়ে পড়লো, তখন কোরআনের প্রয়োজনে তথা ভিন্ন ভাষাভাষীদের সামনে কোরআনের বক্তব্য তুলে ধরার জন্যে স্থানীয় জনগোষ্ঠীর ভাষাকে মাধ্যম হিসেবে ব্যবহার করা ছাড়া তাদের কোনো

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.45
(22 টি কাস্টমার রিভিউ)
5
75%
4
10%
3
10%
2
5%
1
0%
Zh Tonoy
Zh Tonoy ভেরিফাইড
11 May 2026

বাজারে যে কয়েকটি বাংলা অনুবাদ পাওয়া যায় তার মধ্যে এটি অন্যতম।

Saddaztul jumma(Shobuj)
Saddaztul jumma(Shobuj) ভেরিফাইড
17 Apr 2026

আলহামদুলিল্লাহ, আনেক সুন্দর।

Zahedul Islam
Zahedul Islam ভেরিফাইড
31 May 2025

খুব সুন্দর। প্রত্যেক সূরার অনুবাদ এভাবে প্যারাগ্রাফ আকারে না দিয়ে, প্রত্যেক আয়াত আলাদা করে উপস্থাপন করলে আরো ভালো লাগত মনে হয়। এরকম শুধু বাংলা অনুবাদ হার্ডকভার ভার্সন নিয়ে আসুন।

Ahsanul Haque
Ahsanul Haque ভেরিফাইড
09 May 2025

পেপার এবং লাইন ম্যানেজমেন্ট খুব একটি গোছানো নয়। যাস্ট লাইন বাই লাইন অর্থ তুলে দেওয়া হয়েছে। যারা শুধু অর্থ পড়তে চায় তারা নিতে পারে। তবে বইটি প্রানবন্ত মনে হয়নি।

Sarah Islam
Sarah Islam ভেরিফাইড
27 Jul 2024

সব খন্ড একত্রে পাওয়া যাবে এটাতে? আমি একসাথে পুরো কোরআনের অনুবাদ চাচ্ছি।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

Book ta white print ?

উত্তর

জি হোয়াইট প্রিন্টের বই।

প্রশ্ন

এটা কি অপসেট সাদা পেপার নাকি হালকা কালো পেপার বলবেন?

উত্তর

সাদা পেপার।

প্রশ্ন

Ei 1ta book er vitor ki pura 30 parar onubad ache?

উত্তর

প্রিয় গ্রাহক, জি, বইটিতে সম্পূর্ণ ৩০ পারার অনুবাদ আছে। ধন্যবাদ।

প্রশ্ন

এটা কি শুধু বাংলা অনুবাদ

উত্তর

প্রিয় গ্রাহক, জি!

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)