

Buy কুরআনের আলোকে হাদীছের অপরিহার্যতা Online in Bangladesh
লেখক: আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক
- Author: আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক
- Publisher: মাকতাবাতুস সালাফ
- Isbn: 9789849907848
- Number Of Pages: 80
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
আপনার আশেপাশে কারো কি হাদীছ নিয়ে সংশয়ে আছে? আপনি কি হাদীছের প্রামাণিকতায় শুধু কুরআন থেকে দলীল পেশ করতে চান? হাদীছ-কেন্দ্রিক সংশয়বাদীদের সকল উত্তর কুরআন থেকে দিতে চান? তাহলে এই বইটি আপনার জন্য। এই বই থেকে আপনি জানতে পারবেন, কুরআনের বাইরেও আল্লাহর নবী (ছা)-এর নিকট অহী আসত। নবীদের অনুসরণ মূলত তাদের হাদীছের অনুসরণ। নবী (ছা)-কে মিথ্যা প্রতিপন্ন করাই মূলত ধ্বংসের কারণ। হাদীছ বাদ দেওয়ার অর্থ হচ্ছে, মুহাম্মাদ (ছা)-এর ২৩ বছর জীবনীকে বাদ দেওয়া আর মুহাম্মাদ (ছা)-এর ২৩ বছর জীবনীকে বাদ দেওয়ার অর্থ হচ্ছে, কুরআন অবতীর্ণ হওয়ার সকল পরিবেশ ও প্রেক্ষাপটকে বাদ দেওয়া এবং কুরআনকে শিকড়বিহীন করে দেওয়া। কুরআনকে Everybody's business বানিয়ে দেওয়া। অথচ কুরআনের একমাত্র সঠিক ব্যাখ্যা মুহাম্মাদ (ছা)-ই করতে পারেন।
রিভিউ ও রেটিং (Review & Rating)
মুনকিরুল হাদিস তথা হাদিস অস্বীকারকারীদের অধিকাংশই না**স্তিকদের গোপন এজেন্ট। তারা প্রথমে মানুষকে আলেমবিদ্বেষী বানায়,তারপর হাদিস বিদ্বেষী। তারপর একজন মানুষ হাদিস,ফিকহ,ইজমা,কিয়াস বাদ দিয়ে যখন শুধু কুরআন মানার পথে আসে, তখন সে দেখে যে, আরে এ কি! এই ধর্মে তো দেখি কোনো কিছুই বিস্তারিত বলা নেই! এদের আল্লাহ বলতেছে সালাত আদায় করো, কিন্তু কিভাবে সালাত আদায় করবো সেটা বিস্তারিত নাই এই কিতাবে! এদের আল্লাহ বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা সিয়াম পালন করো, কিন্তু ঠিক কখন সিয়াম শুরু করবো ঠিক কখন সিয়াম শেষ করবো এইসব কোনো বর্ণনা এই কিতাবে নেই!!! এই কিতাবে বলা আছে হারাম মাস ৪ টি যেখানে যুদ্ধ করা মহাপাপ(তউবা আয়াত ৩৬) অথচ এই ৪ মাস কোন ৪ মাস তা এই কিতাবে লেখা নেই!😀 এই ধর্ম নাকি একমাত্র মনোনীত ধর্ম? অথচ এই কুরআনে বিবাহ কিভাবে করবো সেই বর্ননা নেই!!! মরার পর জানাযা কিভাবে করবো সেইটাও নেই!!! ইত্য্য্য্যাদি এরকম আরো হাজারো প্রশ্ন যখন একজন মানুষের মাথাায় আসে,,, তখন এইইইই মুনকিরুল হাদিস নামক জাহেলের বা*চ্চারা বলে যে, ভাই এত ব্যাখ্যা ট্যাখ্যা আমরা দিতে পারবোনা, আপনি বিবেক দিয়ে বুঝে নেন।।।। তখন এইইই ব্যক্তি চলে যায় নাস্তিকতার পথে😎 ব্যাস, এইইইটাই হাদিস অস্বীকারকারীদের মূল উদ্দেশ্য ✅✅✅ এইইই সমস্ত ফিতনা থেকে বাঁচতে ইল্ম অর্জনের কোনো বিকল্প নেই। এবং এই ইল্ম অর্জনে আব্দুল্লাহ ভাইয়ের এই বইটি হতে পারে সুন্দর একটি উপকরণ ❤️ অসাধারণ বই।জাযাকাল্লাহ খায়রান।























