

Buy প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে Online in Bangladesh
লেখক: শামসুর রাহমান
- Author: শামসুর রাহমান
- Publisher: বিভাস
- Isbn: 9847034307030
- Number Of Pages: 64
- Language: বাংলা
- Edition: 1st Published, 2016
পণ্য সারসংক্ষেপ (Summary)
"প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ আমাদের কবিতায় শামসুর রাহমানের প্রধান কাজ হলাে- দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বাংলা কবিতায় তিরিশের যে ঘনঘটার সৃষ্টি হয়েছিল, সেটাকে বহুধা বিস্তৃত করা। প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে বইটি শামসুর রাহমান প্রেম ও প্রকৃতিতে মগ্ন হয়ে আবির্ভূত হয়েছেন। তখন পর্যন্ত তার কবিতায় জীবনানন্দ দাশের প্রভাব পরিলক্ষিত হয়। শামসুর রাহমানের কবিতা হয়ে ওঠে গণমানুষের প্রাত্যহিক, রাজনৈতিক বিক্ষোভ এবং মিছিলের অগ্রবর্তী মানুষের আবেগে উদ্বেল। এটা শামসুর রাহমান কীভাবে ঘটিয়েছিলেন, তা আমি এখনাে বিশ্লেষণ করে দেখিনি। তবে তিনি তা ঘটিয়েছিলেন। ‘আসাদের শার্ট’, ‘সফেদ পাঞ্জাবী’, ‘স্বাধীনতা তুমি’- এসব কবিতা সম্পূর্ণ ভিন্ন পরিচিতি শামসুর রাহমানের জন্য তৈরি করে দেয়। এই পরিচিতির পূর্ণতা তার মৃত্যুর মধ্য দিয়ে ঘটে গেছে। তার মতাে কবি সহজে আবির্ভূত হবেন, এমন আশা করা যায় না। কথা হলাে শামসুর রাহমানের কাব্য মানুষের হৃদয়ে বাসা বেঁধেছে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

শামসুর রাহমানের কবিতার জন্য রেট করছি না। করছি এ বইটির প্রকাশনা সংস্থা মাটিগন্ধা/বিভাসের জন্য। তাদের অধিকাংশ বইতে এতো সমস্যা থাকে যে মাঝেমধ্যে বই ডাস্টবিনে ফেলতে ইচ্ছা করে।
good book
তা চলে কী করি? একটি কথার জন্যে ভেবে মরি সারাক্ষণ, অথচ কথার অন্ত নেই বিশাল ত্রিলোকে, প্রাণবন্ত শত কথা -ব্যথার কান্নার জলে ভেজা, অব্যক্ত আনন্দে আভাময়- শুধু কথা ফোটে চিরকাল। এই মাটির সংসারে নিতান্ত যে আটপৌরে লোক, তারও চোখ দীপ্ত হয় কথার অনলে। পথে-ঘাটে গঞ্জে কি বাজারে হাজারে হাজারে তারা ধ্বনিময়। শ্রুতির জানালা খুলে রাখি। কথা, গাছের পাতার মতো সহজ-সবুজ; কথা, রহস্যের মেঘে-ঢাকা কথা, তত্ত্বের ঘোরালো আবর্তের মতো নিষ্ঠুর-কুটিল; কুমারীর কণ্ঠে-জাগা কুহকিনী কথা আছে, আছে অফুরন্ত অর্ধস্ফুট কথা; আর আছে কথা কবির চৈতন্যলোকে সুপ্ত, স্তব্ধ প্রতীক্ষায়। শুধু তাকে বলা যায়-এমন কথার সাড়া নেই অসংখ্য কথার ভিড়ে, হাটে-মাঠে। যেখানেই থাক আসে না সহজে তারা এই অন্তর্লোকে।
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বইয়ের নাম-প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে জনরা-কবিতা কবি-শামসুর রহমান পৃষ্ঠা-৬৮ মূল্য-১৩০ মোট কবিতা- ৩৯ উত্তর সামরিক আধুনিক বাংলা কবিতার নতুন ভূমিরূপ সৃষ্টিতে যে সকল কবি অগ্রনী ভূমিকা পালন করেছেন, শামসুর রহমান তাদের মধ্যে অন্যতম। "প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে" কাব্যগ্রন্থটি শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ। ১৯৬০ সালে প্রকাশিত হয়। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় বাংলার রাষ্ট্রীয় ও ভৌগলিক পটভূমির যে নতুন রূপ হয়েছিলো তাতে সৃষ্টি হয় জটিল অন্মদ্বন্দ্ব ও রক্তক্ষরন। সমাজের এই দ্বৈরথ সময়ে কবিমনও হয়ে উঠে দ্বন্দ্বময়। আর সে সময়ের সংকট পূর্ণ অবস্থায় শামসুর রহমান রচনা করেন তার প্রথম কাব্য "প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে"। সমকালীন জীবনের যন্ত্রণা, ক্রোধ এবং দ্রোহ থেকে মুক্তি লাভের আশায় নিভৃতচারী শিল্পলোকই হয়ে উঠে তার আবাস। সে উত্তাল সময়ের মধ্যবিত্তের অন্তর্জগত তাঁর এ কাব্যের উপজীব্য। এ কাব্য জীবনানন্দ দাশের সুষ্পষ্ট প্রভাব পরিলক্ষিত হলেও নতুন অনুভূতির পরিচিতি পাওয়া যায়। ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী বাংলা কবিতায় তিরিশের যে ঘনঘটা সৃষ্টি হয়েছিলো তা তিনি বিস্তৃত করেছিলেন। "প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে" নাম কবিতা ছাড়াও উল্ল্যেখ যোগ্য কবিতা হলো, "রূপালি স্নান", "১৩৫৭-র একটি দিন", পুরোনো তেলচিত্র, পূর্বরাগ, অ্যাপলোর জন্য, মর্মর প্রসাদ শুধু, তিনশো টাকার আমি, মৃন্ময় কবিতা সহ মোট ৩৯ টি কবিতা নিয়ে এই কাব্য। কবি এই কাব্যে প্রেম ও প্রকৃতিতে মগ্ন হয়ে আবির্ভূত হয়েছিলেন। "এই সেই পৃথিবী অপার মাটি যার এতকাল সুপুষ্ট স্তনের মতো ফল আর ফাল্গুনের ফুল করেছে উৎসর্গ নিত্য সন্তানের শ্রম প্রজ্ঞা প্রেমে পূর্ণ হয়ে দীন হয়ে? এই সেই পৃথিবী সাবেকি?-(প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে) সময়ের স্বভাবের জটিলতা, ক্ষত, অন্তর্দাহ কবির এই কাব্যে প্রকাশিত। "শুয়ে আছে একজন নিরিবিলি ভোরের শয্যায় শীত গোধূলির শীর্ণ শব্দহীন নদীর মতন শিথিল শরীর তার লেগে আছে ফ্যাকাশে চাদরে দেয়ালে আলোর পরী।"-(তার শয্যার পাশে) মধ্যবিত্তের শিল্প চাহিদাও যখন মাত্রা নিরূপণের প্রশ্নে দ্বিধান্বিত হয়ে পড়ে। কবির কবিতাও সমস্বরে হয়ে পরে তার অনুসারী। "অজ্ঞাত, বিরূপ এই রুক্ষ দেশে মৌন বাসনাকে নক্ষত্রের মতো জ্বেলে চাই তাঁকে দুর্নিবার আতঙ্কের মুখোমুখি যেমন যে মৃগ তৃষ্ণিকার নিঃসঙ্গ পথিক চায় পান্থপাদপের মমতাকে।-(পিতা) "আমাকে গ্রহন করো তোমাদের নিকানো উঠোনে, নারী আর শিশুর ছায়ায় আঁকা, রক্ত করবীতে। আমাদের জীবনে নেই তৃপ্তির গৌরব, আর আমি অর্থ খুঁজি চক্রে চক্রে, সমার্পিত মহাশুন্যতায়।-(অপাংক্তেয়) কবির এই সরল আকুতিতেই পরবর্তী উত্তরণের সুত্রসমূহ নিপতিত। শামসুর রহমানের কাব্য সমকালীন সময় বাস্তবতার দলিল রূপে রূপায়িত হয়। বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি তিনি। বিংশ শতাব্দীর দ্বিতীয়ভাগে দুই বাংলায় তাঁর শ্রেষ্ঠত্ব ও জনপ্রিয়তা প্রতিষ্ঠিত। তিনি একজন নাগরিক কবি ছিলেন। https://www.rokomari.com/book/114789/প্রথম-গান,-দ্বিতীয়-মৃত্যুর-আগে























