প্রোপাগান্ডা
বই কালেকশন

Buy প্রোপাগান্ডা Online in Bangladesh

লেখক: সাজিদ হাসান

4.20
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সাজিদ হাসান
  • Publisher: সন্দীপন প্রকাশন লিমিটেড
  • Number Of Pages: 328
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2023
৳ 349৳ 45022% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

প্রোপাগান্ডা. আগেকার যুগে রাজারা ঘোড়া হাঁকিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে, যুদ্ধ করে, রক্তপাত ঘটিয়ে রাজ্য দখল করত। তবে সেটা ছিল কেবল ভূমির দখল। বিজিত রাজ্যের মানুষের হৃদয়ের দখল এভাবে পাওয়া যেত না। ভয়ের শাসনে তারা অসহায় আত্মসমর্পণ করত কেবল।সময় বদলেছে। বদলেছে যুদ্ধের ধারণা। বদলে গেছে বিজিত বস্তুও। ভূমির বদলে এখন দখল হয় মানুষের মন-মগজ। কেননা, ভূমির চেয়ে মগজের দখল শতগুণ বেশি কার্যকরী ও স্থায়ী। কোনো রক্তপাত নেই; অস্ত্র কিংবা সৈন্যবাহিনী কিছুরই প্রয়োজন নেই। প্রয়োজন শুধু কিছু সাজানো-গোছানো ও ‘বিশ্বাসযোগ্য’ তথ্যের সমাহার। আর তা প্রচারের মোক্ষম মাধ্যম তথা মিডিয়া। ব্যস, কেল্লাফতে।মিডিয়াসন্ত্রাসের এই যুগে তথ্যই অস্ত্র। আর এই সন্ত্রাসী কার্যকলাপই এককথায় ‘প্রোপাগান্ডা’ নামে পরিচিত। রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তথ্য নামক অস্ত্র ব্যবহার করে যে প্রোপাগান্ডা ছড়ানো হয়, তারই ‘কী-কেন-কীভাবে’-র উত্তর খোঁজা হয়েছে এ বইতে। .

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.20
(1 টি কাস্টমার রিভিউ)
5
0%
4
100%
3
0%
2
0%
1
0%
Fuad Hasan
Fuad Hasan ভেরিফাইড
29 Jul 2023

আমাদের দেশের অনুবাদকদের সমস্যা হচ্ছে যে প্রথমত তারা ভাবানুবাদ করেনা। দ্বিতীয়ত যে লেখকদের বইকে তথ্যসূত্র হিসেবে ব্যবহার করে তাদের বই হতে মূল পয়েন্টগুলো নিয়ে নিজের মতো সাজিয়ে উপস্থাপন করতে পারেনা। তাদের বইয়ের প্রতিটি কথা লাইন বাই লাইন তুলে দিয়েছে যা অপ্রোয়নীয়ই মনে হলো। ২য় অধ্যায়ে লেখক প্রথম বিশ্বযুদ্ধে প্রোপোগান্ডার পদ্ধতি তুলে ধরতে গিয়ে পুরো প্রথম বিশ্বযুদ্ধের উপর রচনা লিখে ফেলল। লেখক প্রথম বিশ্বযুদ্ধের মূল ঘটনার সারাংশ দিয়ে স্রেফ প্রোপোগান্ডার পদ্ধতির কথা তুলে ধরতে পারতেন। আর ৬,৭,৮ অধ্যায় তিনটি একেবারেই অপ্রয়োজনীয়। এখানে স্রেফ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা, ভিয়েতনামের স্বাধীনতা,আফগানিস্তান,ইরাক দখলের ইতিহাস নিয়ে বলা হয়েছে যা বইয়ের বিষয় বস্তুর সঙ্গে প্রাসঙ্গিক না। মানে অন্য বইয়ের কপি করতে গিয়ে কি লিখে দিল, সেটাও লেখক একবারও বিবেচনা করলোনা। তবে এ বইয়ের স্পেশাল দিক হলো অধ্যায় ৯,১০। মূলত এ দুটি চাপ্টারই শুধু ভালো লেগেছে। সর্বশেষে এ বইটার ১,৩,৯,১০ অধ্যায়গুলো পড়ারই রেকমেন্ড করবো। বইটা নিঃসন্দেহে আরো ভালো হতে পারতো।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)