

Buy প্রাকটিক্যাল তাজবীদ কুরআন Online in Bangladesh
লেখক: উস্তাজ সিদ্দিকুর রহমান
- Publisher: কুরআন ক্যাম্পাস
- Number Of Pages: 88
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
প্রাকটিক্যাল তাজবিদ কুরআন বইটি বাংলা ভাষায় বিশুদ্ধভাবে তাজবিদসহ কুরআন শিক্ষার অন্যতম একটি প্রামাণ্য গ্রন্থ, যার প্রতিটা লেসন খুবই অত্যন্ত সহজ অথেন্টিক এবং কার্যকারী, যেটা বাংলা এবং ইংরেজি শিক্ষিত মানুষকে সহজেই বিশুদ্ধভাবে কুরআন শিখতে কার্যকারী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ! এই কিতাবটির প্রতিটি শব্দ কুরআন থেকে নেওয়া এবং প্রত্যেক লেসনের শেষে শব্দার্থ সহ বলে দেওয়া আছে যে এই শব্দটি আপনি কুরআনে কতবার পাবেন।তাই যে কেউ সহজেই প্রতিটা লেসন এর উচ্চারণ সঠিকভাবে অনলাইন থেকে ভিডিও দেখে এবং বই থেকে প্র্যাকটিস করে শিখে ফেলতে পারবেন ইনশাআল্লাহ।
রিভিউ ও রেটিং (Review & Rating)
আলহামদুলিল্লাহ, কুরআন শিক্ষার উপর প্রাকটিক্যাল তাজবীদ কুরআন বইটি হাতে পেয়েছি, বইটির প্রিন্ট কোয়ালিটি ও বাধাই খুবই ভালো, প্রতিটা লেসন খুবই গোছালো, বাংলা ভাষাভাষাদের জন্য সাবলীল বাংলায় লেখা। আমার সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হলো প্রতিটা লেসনের প্রতিটি শব্দ কুরআন থেকে নেওয়া এবং শব্দটি কুরআনে কতবার আছে সেটাও দেওয়া আছে। আর আমি প্রতিটি লেসনের পড়া সরাসরি Quran Campus ওয়েবসাইটে অনলাইনে কোর্সের মাধ্যমে প্রতিটি লেসনের পড়া উস্তাদকে শুনিয়ে শুদ্ধ করিয়ে নিতে পারছি যেটা আমার খুবই উপকার হচ্ছে। আলহামদুলিল্লাহ।
মনের গহীন থেকে অসংখ্য ধন্যবাদ কুরানক্যাম্পাস. কম এর সিও উস্তাদ মোঃ সিদ্দিকুর রহমান কে। আমাদের জন্য এমন একটি বই উপহার দেওয়ার জন্য।বইয়ের রঙিন প্রিন্ট ও মোটা কাগজের, কভার ডিজাইন টাও খুব সুন্দর হয়েছে। আল্লাহ তায়ালা আপনাকে ও আপনার টিম কে উত্তম প্রতিদান দিক। আমিন

Boi pele o video access nai

আলহামদুলিল্লাহ তাজবীদ বইটি হাতে পেয়েছি, বইটির প্রিন্ট কোয়ালিটি ও বাধাই খুবই ভালো, প্রতিটা লেসন খুবই গোছালো, আমার সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হলো: প্রতিটা লেসনের প্রতিটি শব্দ কুরআন থেকে নেওয়া এবং শব্দটি কুরআনে কতবার আছে সেটাও দেওয়া আছে (অর্থ সহ) মাশাল্লাহ আর আমি প্রতিটি লেসনের পড়া সরাসরি অনলাইন কোর্সের মাধ্যমে উস্তাজকে শুনাইতে পারছি এই সিস্টেমটা আমার খুবই উপকার হচ্ছে , তাই আমার মনে হচ্ছে এবার আমি কুরআন শিখবই ইনশাল্লাহ
মাশাল্লাহ, কুরআন শিক্ষার উপর প্রাকটিকাল তাজবিদ বইটি বাংলা ও ইংরেজি শিক্ষতদের জন্য খুবই সহায়ক হবে বলে আমি আশা করি। একটা বিষয় খুবই ভালো লাগছে যে, এই বইয়ের উপরে Quran Campus ওয়েবসাইটে অনলাইনে খুবই কোয়ালিটিফুল কোর্স রয়েছে। এই অনলাইন কোর্সের মাধ্যমে প্রতিটি লেসনের পড়া উস্তাদকে শুনিয়ে শুদ্ধ করিয়ে নিতে পারছি যেটা আমার জন্য অনেক বড় পাওয়া আলহামদুলিল্লাহ।























