

Buy চিত্রসহ তাজবীদ শিক্ষা Online in Bangladesh
লেখক: ড. আয়মান রুশদী সুওয়াইদ
- Author: ড. আয়মান রুশদী সুওয়াইদ
- Publisher: মাকতাবাতুস সালাফ
- Isbn: 9786057062055
- Number Of Pages: 264
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
বইয়ের সংক্ষিপ্ত বিবরণ- বিশিষ্ঠ তাজবীদ বিশারদ ড. আয়মান রুশদী সুওয়াইদ সংকলিত 'আত-তাজবীদুল মুসাওওয়ার' এর বাংলা অনুবাদ এটি।নিম্নে বইয়ের কিছু বৈশিষ্ঠ উল্লেখ করা হলো। ২২ টি ভাষায় অনূদিত ও বহুল প্রচলিত আধুনিককালে তাজবীদের উপর লিখিত অপ্রতিদ্বন্দ্বী একটি বই হলো ‘আত-তাজবীদুল মুসাওওয়ার’ অর্থাৎ চিত্রসহ তাজবীদ শিক্ষা বইটিতে সহজ পদ্ধতিতে আরবী হরফসমূহের উচ্চারণস্থল তথা মাখরাজ ও সিফাতের উচ্চারণস্থল ও উচ্চারণপদ্ধতি ভিডিও ও ছবি আকারে দেওয়া আছে। পাশাপাশি বইয়ের সবগুলো কুরআনী উদাহরণের অডিও উচ্চারণ দেওয়া থাকছে এতে ছক আকারে ও চিত্রের সাহায্যে তাজবীদের পূর্ণাঙ্গ নিয়ম কানুন রয়েছে অডিও-ভিডিও এর QR Code যুক্ত করা হয়েছে। এতে খুব সহজেই মোবাইল ফোন দিয়েই স্ক্যান করে ভিডিও দেখে মুখের অঙ্গভঙ্গি আয়ত্ব করা যাবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
What a great book

বইটি প্রথম দেখেই পছন্দ হয়েছিলো।এবং বইটি অতি প্রয়োজনীয়ও বটে।অবশেষে আজকে অর্ডার করলাম।
আসসালামু আলাইকুম বইটার প্রশংসা না করে থাকতে পারলাম না আমার জানামতে আমি যত বই দেখেছি তার মধ্যে সবচেয়ে বেস্ট বই এটি যিনি বইটির মূল লেখক তিনি হচ্ছেন পৃথিবীর অন্যতম খাদিমুল কোরআনের অন্তর্ভুক্ত । আলহামদুলিল্লাহ বইটি পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি আলহামদুলিল্লাহ । সবাইকে এই বইটি কিনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মহান আল্লাহ যেন এই বইটি কিনার প্রত্যেকের তৌফিক দান করেন আমীন সুম্মা আমীন 💝 জাঝাকুমুল্লাহু খয়রান 💝

আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ বইটি ক্রয় করার পর আমি খুবই উপকৃত হয়েছি লেখক এবং বাংলায় অনুবাদকের কাজের প্রশংসা না করে পারলাম না, বইয়ের গুণগত মান এবং বইয়ের পেজের কালার খুবই ভালো।
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটির প্রকাশকাল কবে?
প্রিয় গ্রাহক, বইটির প্রকাশকাল ২০২৪।
পৃষ্ঠা কি ধরনের এবং চিত্র গুলা কি স্পষ্ট?
প্রিয় গ্রাহক, পৃষ্ঠা কালারিং এবং চিত্রগুলো স্পষ্ট।
চিত্রসহ তাযবিদ শিক্ষা বইএর ভিতরে কি video দেওয়া আছে
প্রিয় গ্রাহক, জি, ভিডিও এর কিউআর কোড দেওয়া আছে। স্ক্যান করলে দেখা যাবে।
বইটির পৃষ্ঠা সংখ্যা কত??
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ২৬৪। ধন্যবাদ।























