

Buy পাগলের মাথা খারাপ Online in Bangladesh
লেখক: রশীদ জামীল
- Author: রশীদ জামীল
- Publisher: কালান্তর প্রকাশনী (সিলেট)
- Isbn: 978-984-96950-7-3
- Number Of Pages: 128
- Language: বাংলা
- Edition: 3rd Published, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
কেউ যদি বিজ্ঞান নিয়ে একটা বই লিখে আর বইয়ের নাম দেয় ‘ভূতের বাচ্চা আইনস্টাইন’! কেউ যদি দর্শন নিয়ে বই লিখে আর নাম দেয় ‘হনুমানের বাচ্চা সক্রেটিস’! অবশ্যই সেটা এক্সেপ্টেবল না। কারণ, নামগুলো স্ব স্ব ক্ষেত্রে একেকটি ব্র্যান্ড হয়ে গেছে। কোনো পণ্ডিত যদি রাজনীতি নিয়ে বই লিখে বইয়ের নাম দিয়ে দেয় ‘...র বাচ্চা জিয়া’, তাহলে ভাঙ্গা কোমর নিয়ে হামাগুড়ি দিয়ে হলেও বিএনপির লোকজন রাস্থায় বেরিয়ে আসতে চেষ্টা করবে। আর কোনো কারণে এবং অকারণেই ‘...র বাচ্চা শেখ মুজিব’ নাম দিলে তো আর হয়েছেই। লেখকের চৌদ্দগোষ্ঠীর খবর হয়ে যাবে। নামে কিছুই যায় আসে না আবার অনেক কিছুই যায় আসে। তাই, যে যুক্তিতে ভূতের বাচ্চা আইনস্টাইন/সক্রেটিস/জিয়া/মুজিব বলা অমার্জনীয় ধৃষ্টতা হবে, সেই যুক্তিতে; বরং তারচে’ও শক্তিশালী যুক্তিতে ‘ভূতের বাচ্চা সোলায়মান’ বলাটাও অমার্জনীয় ধৃষ্টতার শামিল... ‘পাগলের মাথা খারাপ’ বইটি এই প্রেক্ষাপটেই রচিত।
রিভিউ ও রেটিং (Review & Rating)
এটি একটি সমালোচনাধর্মী লেখা বই। লেখক বিভিন্ন গল্পে বিভিন্ন ক্যাটাগরির মানুষের সমালোচনা করেছেন যৌক্তিকভাবে। এবং সেগুলোর সমাধানও দিয়েছেন। বইটি বেশ আগের লেখা। ২০১৭ সালে বইটি প্রথম প্রকাশিত হয়েছে। বর্তমানে ২০২৬ সালে বইয়ের কিছু ঘটনার সাথে হয়তো রিলেট করা যাবে না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ বিষয়ের সাথেই পুরো বইকে রিলেট করা যাবে। বইয়ের শুরুতেই সমালোচনা এসেছে বাংলাদেশে তথাকথিত সুশীলদের নিয়ে। এ সুশীলরা কীভাবে ইসলামের বিরুদ্ধে কাজ করে, সেটা খোলাসা করা হয়েছে। বিশেষ করে জাফর ইকবাল যে, নিজেই কাইন্ড অফ রাজাকার হয়ে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতো, যৌক্তিকভাবে সেটার সমালোচনা করা হয়েছে। এভাবে বিভিন্ন ঘটনাকে ইস্যু করে তিনি দেখিয়েছেন কীভাবে সুশীলরা সব জায়গাতেই ইসলামের বিরোধিতা করে। পরবর্তী অংশে লেখক সমালোচনা করেছেন বাংলাদেশের সকল ঘরানার মানুষদের। বাংলাদেশের মানুষ নিজেদের স্বার্থ রক্ষায় কাজ করলেও দেশের স্বার্থে তেমন কেউই কাজ করে না। দেশকে যে আসলে অধিকাংশ মানুষই ভালোবাসে না, সেটা তিনি বোঝানোর চেষ্টা করেছেন। বিশেষ করে আলেম-ওলামাদেরকেও তিনি ভদ্র ভাষায় সমালোচনা করেছেন যে, তারা ইসলামের কোনো বিষয়ে সরব থাকলেও অনেক ক্ষেত্রে দেখা যায় দেশীয় বিষয়ে তারা নীরবতার ভূমিকাই পালন করেন। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, লেখক কেবল সবার সমালোচনাই করেননি, বরং তিনি নিজের মতো করে সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সরকারের কী ভূমিকা রাখা উচিত? সাধারণ জনগণের কী ভূমিকা রাখা উচিত? ক্ষমতাসেন দলীয় নেতাদের কী ভূমিকা রাখা উচিত? আলেম-ওলামাদের কী ধরনের ভূমিকা রাখা উচিত? এসব বিষয়ে উনি আলোচনা করেছেন। বইয়ের শেষ দিকে লেখক লেখালেখির গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। বাংলাদেশী সুশীলরা ইসলামের বিরুদ্ধে লেখালেখি দিয়েই মূলত কাজ করে থাকে। তাদের এসব সুশীলতার জবাবে আমাদের তাদের ফাঁসি চেয়ে রাস্তায় না নেমে, বরং লেখা দিয়েই সেসব সুশীলতার জবাব দেওয়া উচিত। সেটাই তিনি বোঝানোর চেষ্টা করেছেন এবং এ সম্পর্কে আনুষঙ্গিক আলোচনা করেছেন। এতক্ষণ ধরে যে বইটির কথা বলছিলাম, সে বইটির নাম শুনলে হয়তো একটু আনকমন লাগতে পারে। কিন্তু কেন তিনি এ-নাম রেখেছেন সেটার ব্যাখ্যা বইয়ের শুরুতেই তিনি দিয়েছেন। তাই বইয়ের নাম নিয়ে আমি আর কথা বলছি না, আশা করছি বইটা পড়েই আপনারা জেনে যাবেন। বইয়ের- নাম: 'পাগলের মাথা খারাপ' লেখক: রশীদ জামীল প্রকাশনী: কালান্তর প্রথম প্রকাশ: ২০১৭ পৃষ্ঠাসংখ্যা: ১১৮


বইটির প্রথম দিকের পুরো টপিক জাফর ইকবালকে নিয়ে লেখা যা পুরোটাই হাসির। এ পার্ট পড়লে হাসতে হাসতে শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। সূচিপত্র দেখলেও তা বোঝা যায়। সূচিপত্রে রয়েছে বইটির নামকরণ, জাফরনামা, সেক্টর কমান্ডার (শূন্য) পদে নিয়োগ, স্যারের কাছে জিজ্ঞাসা সহ নানা পার্ট। এখানে যৌক্তিকভাবে স্যারের সমালোচনা করলেও তিনি যে পুরোপুরি নাস্তিক না বরং ইসলাম বিদ্বেষী তা দেখিয়েছেন।
পাগলের মাথা খারাপ~ গল্পের আলোকে আলোচনা-সমালোচনা করার চেষ্টায় রচিত হয়েছে এই বইটি। বইটির শুরুতেই আছে জাফর ইকবালের একটি বাজে কথার উপযুক্তভাবে জবাব। সেখানে কিছুটা হাস্যকর মনে হলেও মাঝের দিকে এসে শক্ত জবাবের আয়োজন করা হয়েছে৷ এছাড়াও রয়েছে আমাদের দেশের বিভিন্ন সমস্যা নিয়ে বিশদ আলোচনা। বইটি পাঠকপদের বিরক্ত তো করবেই না উলটো পড়তে শুরু করলে ভালো লাগা শুরু করবে বলে আশা করছি।

পাগলের মাথা খারাপ আবার কেমনে হয়? দুইটাই এক নাকি ভিন্ন? পাগলটাই বা কে? মাথা খারাপ হলোই বা কেন? জানতে হলে পড়তে হবে এই বইটি... বইটি মূলত কপিপেস্ট স্যারের লেখা একটি বইয়ের প্রতিবাদে লেখা।

গুণী লেখক রশিদ জামীলের বইয়ের নামগুলো একটু অদ্ভুত হয়, আলাদা নজর কাড়ে। তার অনেক বইয়ের মাঝে ‘পাগলের মাথা খারাপ’ অন্যতম। পৃষ্ঠা সংখ্যার বিচারে খুব বড়ো না। তবে লেখকের সমালোচক চিন্তার বিভিন্ন মতামত প্রকাশ পেয়েছে এই ছোট্ট বইয়ে৷ বইটির শুরুটা বিতর্কিত এক বইকে নিয়ে হলেও ক্রমাগত নানান প্রসঙ্গ এনেছেন লেখক। যা অনেকের কাছে বিদ্রোহাত্মাক লাগলেও বাস্তবতা সত্যি তিক্ত। ছোট্ট ছোট্ট আলোচনায় নিজ ঘরানা সহ দেশ সমাজ এবং মানুষের মানসিকতা লেখেছেন রশিদ জামীল।























