পাগলী, তোমার সঙ্গে (৪৩টি কবিতা)
বই কালেকশন

Buy পাগলী, তোমার সঙ্গে (৪৩টি কবিতা) Online in Bangladesh

লেখক: জয় গোস্বামী

4.33
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: জয় গোস্বামী
  • Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
  • Isbn: 9788177561487
  • Number Of Pages: 107
  • Language: বাংলা
  • Edition: 2nd Edition, 2001
৳ 489৳ 70030% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

“পাগলী, তোমার সঙ্গে (৪৩টি কবিতা)” বইয়ের ভূমিকা: কবিতাই একজন সৎ কবির মাথা তোলবার, বেঁচে ওঠাবার, ভালবাসার অনন্য অবলম্বন। কবিতাই কবির ব্যাপ্ত, বিশাল জীবনকাহিনী। এ-যুগের তরুণ কবিদের মধ্যে সব থেকে শক্তিমান জয় গোস্বামীর কবিতার সঙ্গে যাঁরা পরিচিত তাঁরাই জানেন, আধুনিক বাংলা কবিতায় তিনি অগ্রপথিক। সৃষ্টি-বৈচিত্র্যে, স্বতন্ত্রস্বাদ রচনায় এবং ছন্দো-ছন্দোহীনতায় তিনি বিশিষ্টতম। তাঁর ‘পাগলী, তোমার সঙ্গে’ কাব্যগ্রন্থের শরীরে ধরা আছে এইসব অনুভবী বৈশিষ্ট্য। এই গ্রন্থে আছে “মৃত্যুটি রচনা করি, নামের দীর্ঘ কবিতা। তার চেয়ে, কী দরকার ঘরে বসে লেখো তো মৃত্যুর/একটি রচনা, যার চতুর্দশ পদে পদে ভয়৷/সহস্ৰ জাতির থেকে ফোঁটা ফোঁটা জাতি রক্ত হয়/ সে রক্ত একটি পাত্রে ধরো তুমি, ঠেলে দাও দূর/দূর ভবিষ্যৎ কালে...।” এই কবিতার ছন্দ তুলেছিল বিতর্কের ঝড়। তেমনই আর একটি দীর্ঘ কবিতা ‘পাঁচালি: দম্পতিকথা” ছান্দসিকদের জড়িয়ে নিয়েছিল বিসংবাদে। যে-কবি এখানে উচ্চারণ করেছেন মৰ্মমূল থেকে ছিঁড়ে আনা শব্দবন্ধ ‘পাগলী, তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাব/পাগলী, তোমার সঙ্গে ধুলোবালি জীবন কাটাব”—তিনি গেয়ে উঠেছেন এক নিভৃত নিশ্চুপ সামগাথা: “ওই মেয়েটির কাছে/সন্ধ্যাতারা আছে।” এই কাব্যগ্রন্থ এক সৎ কবির নিবিড় আত্ম-আবিষ্কার। সূচি পত্ৰ:* মা আর মেয়েটি* দুখানি হাতের সরোবরে* শুকনো পাতার ডালে* স্পর্শ* কলঙ্ক, আমি কাজলের* মাসিপিসি* পথ* ঘুমন্ত দেবতা* কুকুরছানাদের গল্প* কে জন্মায়, হে বৈশাখ* র‌্যাগিং* হাঁস* মৃত্যুটি রচনা করি* ঋণ* এসেছি, কুসুম* দোল: শান্তিনিকেতন* গীতিসূর্য: প্ৰেমসংখ্যা* ঋষি ও রাঙা মেঘ* ভোজসভা* তেজ* জাতিস্মর* ও আকাশপার* আকাশতীরের বন্ধু* গুপ্তচর* ঢেউ গুচ্ছ* যশোগীতি* এক লাইন, দু লাইন* দিকভ্ৰম* রানীকুঠি* একফোঁটা* পাঁচালি: দম্পতিকথা* প্রাক্তন* বন্ধু* জ্বলো* জলহাওয়ার লেখা* সূর্যঢেউ, দূর্বাদল* সবচেয়ে উচু তারাকে আমি বলি* সূৰ্য* রূপকথা* বয়ঃসন্ধি* মৃত্যু সব লেখাপড়া* “চোখ পালটায়ে কয়’* লোকজন

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.33
(3 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Saiful Islam
Saiful Islam ভেরিফাইড
28 Feb 2022

very good

Ahsan ANik
Ahsan ANik ভেরিফাইড
04 Mar 2020

“পাগলী তোমার সঙ্গে” প্রথমে ভেবেছিলাম বইটির দাম এতোটাকা কেনো? রকমারি থেকে অর্ডার করে বইটি পড়লাম! তারপর যে মনে হয়েছে না, দাম দিয়ে এই সব বই কেনা যায় না! আমার পড়া কবিতার বই গুলোর মাঝে সেরা একটি!! প্রতিটি কবিতাই আমার ভালো লেগেছে ... বিশেষ করে পাগলী তোমার সঙ্গে ! আফসোসের বিষয় হলো বইটি বাংলাদেশে Available না! বাট রকমারিতে পেয়েছিলাম! সে জন্য রকমারিকে ধন্যবাদ! আর আজকাল যে ইচ্ছে সে কবিতার বই ছাপাচ্ছে ... অথচ এতো ভালো কবিতার বই এর খবর আমরা অনেকেই জানি না! কোন মানে হয়? যারা কবিতা প্রেমিক তাদের এই বইটা পড়েফেলা উচিত! অবশ্য বইটা কিনতে গেলে হয়ত বেগ পেতে হবে! রকমারিতে রিকুয়েস্টে হয়ত হাতে পেতেও পারেন! সো বইটি কিনে ফেলতে পারেন... আপনার ভালো লাগবে!!

Shakil
Shakil ভেরিফাইড
27 Jan 2016

boita onnorokom. Porte shuru korle nesha nesha lage.

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)