

Buy পদ্মাপুরাণ (মনসামঙ্গল) Online in Bangladesh
লেখক: রাধানাথ রায় চৌধুরী
- Publisher: দেব সাহিত্য কুটীর প্রাইভেট লিমিটেড (ভারত)
- Number Of Pages: 287
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2010
পণ্য সারসংক্ষেপ (Summary)
পদ্মা পুরান ওঁ নমো গণেশায় ! ওঁ পদ্মোঙ্কবা নাগমাতা দুরসা হুংসবাহনা। অনেন ভক্তিমাত্রেণ তুষ্ট। সা বরদাহস্ত মে॥ অথ বন্দনা দশাবতার বন্দনা বন্দি হরি জনার্দন, দুষ্টদৈত্য-নিসূদন, ক্ষত্রিয় নিধন তরে, ভৃগুরামরূপ ধরে, ক্রমাগত দশ অবতার । ঘুচাইল৷ পৃথিবীর ভার ৷৷ মীনরূপে অবতরি, পাতালে প্রবেশ করি, নাশিতে রাক্ষসভার, রামরূপে অবতার, চারিবেদ করিলা উদ্ধার ॥ বলরাম হইলা দ্বাপরে । কূর্ম্মরূপে অবতার, ধরিয়া পৃথিবীভার, বুদ্ধরূপে নারায়ণ, জগদ্বন্ধু জনাৰ্দ্দন, বরাহ হইলা তদন্তর । অহিংসার বাণী দান করে ৷৷ দশনে ধরিয়া হরি, পৃথিবী উদ্ধার করি, কল্কিরূপ ভবিষ্যতে, হবে হরি পৃথিবীতে, নৃসিংহ হইলা অতঃপর ৷৷ দুষ্টগণসংহারকারণে। হিরণ্যে বিদারি নখে, ছলিতে বলিরাজাকে, দ্বিজ রাধানাথে কয়,ওহে হরি দয়াময়, হইলা বামন অবতার । মতি যেন রহে শ্রীচরণে ॥
রিভিউ ও রেটিং (Review & Rating)
পদ্মপুরাণ বা মনসামঙ্গল শুধু ধর্মগ্রন্থ নয় ; এ এক ঐতিহাসিক গ্রন্থ। আনন্দ - দুঃখ ও অজানা অনুভূতিতে সমৃদ্ধ এই গ্রন্থ। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মা মনসার অবস্থান নিয়ে বলাই বাহুল্য। তবে এই গ্রন্থ শুধু হিন্দু ধর্মসংক্রান্ত নয় ; এই গ্রন্থের রয়েছে আলাদা ঐতিহাসিক গুরুত্ব। বরিশালের কবি শ্রী বিজয় গুপ্ত পদ্মপুরাণের অন্যতম কবি ছিলেন; তাঁর হাত ধরেই বাংলা সাহিত্যে শুরু হয় সুনির্দিষ্টভাবে ইংরেজি সনের ব্যবহার।























