

Buy কথায় ও ছবিতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র Online in Bangladesh
লেখক: সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- Author: সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- Publisher: তপোবন প্রকাশন (ভারত)
- Number Of Pages: 52
- Language: বাংলা
- Edition: 7th Edition, 2019
পণ্য সারসংক্ষেপ (Summary)
কথায় ও ছবিতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র (কিছু অংশ)দিব্যানুভূতি ও ভাবসমাধি‘নাম’ই ছিল অনুকূলচন্দ্রের চেতনার চিরস্পন্দন। ছোটবেলা থেকেই শয়নের পূর্বে আকাশ না দেখলে তাঁর ঘুম আসতো না। তন্দ্রা অবস্থায় তিনি দেখতেন যে তিনি যেন তারার বিছানায়, তারার বালিশে শুয়ে আছেন। আর তাই দেখতে দেখতে তিনি ঘুমিয়ে পড়তেন। অতি বাল্যকাল থেকেই প্রায়শই জ্ঞান হারাতেন, বিভিন্ন জ্যোতি ও নানা দেবদেবীর মূর্তি তাঁর দর্শন হতো। তাঁর অঙ্গ স্পর্শে বৃক্ষপল্লবে অপূর্ব শিহরণ দেখা দিত, শরীরের উত্তাপ কর্মশক্তি বিপুল পরিমাণে বৃদ্ধি পেত। মাতা মনোমোহিনী দেবী পুত্রের এইরূপ বৃত্তান্ত গাজীপুরের গুরুদেবের নিকট পত্রযোগে জানিয়েছিলেন। তার উত্তরে গুরুদেব সরকার সাহেব তাঁকে জানিয়েছিলেন— “তোমার পুত্রের অবস্থাদি বর্ণনা করিয়া তুমি যাহা যাহা লিখিয়াছ, তাহা যদি সত্য হয়, তবে মনে করিতে হইবে, তুমি পরম ভাগ্যবতী। কারণ, ঐ সমুদয় মোটেই মস্তিষ্কবিকৃতি বা অন্য কিছুর লক্ষণ নয়, পরন্তু তাহা আধ্যাত্মিক রাজ্যের অত্যুচ্চ স্তরের গভীর অনুভূতির পরিচায়ক। সুতরাং তোমার শঙ্কিত হওয়ার কোনই কারণ নাই। তোমার ছেলের অবস্থা আস্তে আস্তে অবশ্যই স্বাভাবিক হইয়া আসিবে। তবে একটি বিশেষ প্রয়োজনীয় কথা এই যে, তোমার পুত্র যদি এখনও সৎ-নামে দীক্ষিত না হইয়া থাকে তাহা হইলে তুমি তাহাকে অবিলম্বে সৎ-দীক্ষা দান করিবে।”























