পদ্মা সেতু
বই কালেকশন

Buy পদ্মা সেতু Online in Bangladesh

লেখক: মোঃ এনায়েত চৌধুরী

4.48
(46 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মোঃ এনায়েত চৌধুরী
  • Publisher: দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড(ইউ পি এল)
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2020
৳ 192৳ 24020% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

পদ্মা বহুমূখী সেতু প্রকল্প বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক হতে চলেছে এ কথা বলার আর অপেক্ষা রাখে না। বাংলাদেশি প্রকৌশলীদের দীর্ঘদিনের আক্ষেপ যে বড় ও জটিল পুরকৌশলীয় কাজগুলোতে এদেশের প্রকৌশলীরা যথাযথ সুযোগ পান না। আক্ষেপটি হয়তো ঘুচতে চলেছে এ সেতু নির্মাণের মাধ্যমে যেখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি প্রকৌশলীরা কাজ করছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলা সহ পুরো বাংলাদেশেরই অর্থনৈতিক অবস্থা পালটে দেবে এ সেতু- এ কথা নিঃসন্দেহে আশা করা যায়। বইটিতে মূলত পদ্মা সেতুর নির্মাণকাজের কাঠামোগত দিক বিশ্লেষণের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সেতু সংশ্লিষ্ট পুরকৌশলীয় বিভিন্ন ধারণাকে সহজ ভাষায় ও বোধগম্য উদাহরণের সাহায্যে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। শুধুমাত্র সেতু নির্মাণকালীন সময়কে কেন্দ্র করে নয়, বরং তার পূর্ববর্তী পরিকল্পনা, সংশ্লিষ্ট বৈজ্ঞানিক অধ্যয়ন ও সাধারণ জ্ঞানমূলক বিশেষ তথ্যাদিকে পৃথকভাবে উপস্থাপন করা হয়েছে। পদ্মা সেতু সম্পর্কে জানতে আগ্রহী যেকোনো উৎসুক মানুষের জ্ঞানপিপাসা মেটানোই হবে বইটির সার্থকতা।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.48
(46 টি কাস্টমার রিভিউ)
5
85%
4
15%
3
0%
2
0%
1
0%
Tahmid Ahmed
Tahmid Ahmed ভেরিফাইড
11 Sep 2022

অনেক তথ্য বহুল ও সহজ ভাষায় লেখা

ABM Siam
ABM Siam ভেরিফাইড
31 Aug 2022

পদ্মা সেতু নিয়ে জানতে ইচ্ছুক পাঠকদের আশা পূরণ করবে। বিশেষত যাদের কারিগরি দিকটা নিয়ে জানার আগ্রহ। এছাড়াও যারা সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার নিয়ে জানতে বা পড়তে ইচ্ছুক তাদেরও কাজে দিবে। তবে লেখক বইটিকে সুখপাঠ্য হিসেবে রাখতে চেয়েছেন তাই প্রকৌশলের একাডেমিক কচকচানি বিশেষ রাখেননি। বরং সেগুলোকে অল্প কথায় সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন।

Sadia Afrin Aurthy
Sadia Afrin Aurthy ভেরিফাইড
20 Aug 2022

An informative book very nice

Turjo Sarker Prince
Turjo Sarker Prince ভেরিফাইড
07 Aug 2022

An excellent book to learn deeply about Padma Bridge.

সিব্বীর রহমান
সিব্বীর রহমান ভেরিফাইড
02 Aug 2022

এই বইটা না পড়লে পদ্মা সেতু সম্পর্কে অনেক কিছু অজানা থেকে যেত..............

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)