অতীত ঢাকার আশ্চর্য ইতিহাস
বই কালেকশন

Buy অতীত ঢাকার আশ্চর্য ইতিহাস Online in Bangladesh

লেখক: তারেক আজিজ

4.89
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: তারেক আজিজ
  • Publisher: কথাপ্রকাশ
  • Isbn: 9789849853664
  • Number Of Pages: 112
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 259৳ 30014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

প্রায় ২০০ বছর আগে রমনার এক টিলায় গড়ে উঠেছিল ঢাকার প্রথম কফি হাউস, এ খবর জানতেন? বিরল গাছপালার খোঁজে, মসলিন কাপড়ের বৈভবের টানে কিংবা স্রেফ নিখাদ কৌতূহল থেকে বিজ্ঞানী ডাল্টন হুকারের মতো একাধিক বিশিষ্ট ব্যক্তি দীর্ঘ দুর্গম পথ পাড়ি দিয়ে ঢাকায় এসেছিলেন – সেই সব সফরের খতিয়ান কি মিলবে? ঢাকার রাস্তায় চলা প্রথম কলের গাড়িটি শহরে পৌঁছে দিয়েছিলেন নবাব সলিমুল্লাহর ভিনদেশি গাড়ি ব্যবসায়ী ‘তরুণ বন্ধু', তিনি আদতে কে? দা ভিঞ্চির নয়—আরমানিটোলায় যে এক বিখ্যাত অ্যাংলো-ইন্ডিয়ান শিল্পীর আঁকা 'দ্য লাস্ট সাপার' নামের একটি চিত্রকর্ম সংরক্ষিত আছে, কখনো শুনেছেন? সেকালের ঢাকায় বানানো বজরার কদরই ছিল আলাদা, খোদ রবীন্দ্রনাথেরও ছিল এক ঢাকাই বজরা—সেই শিল্প কোথায় হারাল? ফুলবাড়িয়ার বিলুপ্ত রেলস্টেশনের অসামান্য বইয়ের দোকান ‘হুইলার’ কেন বন্ধ হলো? আধুনিক ঢাকা গড়ে তোলার নেপথ্যে ডাক্তার সিম্পসন ও উদ্যানবিশারদ প্রাউডলক সাহেবের ভূমিকাই বা কী? এ বইয়ে ইতিহাস গবেষক তারেক আজিজ ঢাকার অতীত ইতিহাসের এমনই অজানা ও অশ্রুতপূর্ব এক ডজন আশ্চর্য আখ্যান তুলে এনেছেন।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.89
(3 টি কাস্টমার রিভিউ)
5
67%
4
33%
3
0%
2
0%
1
0%
Ekramul Haque Khan
Ekramul Haque Khan ভেরিফাইড
01 Apr 2026

very good.

Rubayat Chowdhury
Rubayat Chowdhury ভেরিফাইড
18 Mar 2024

বইয়ের নাম: অতীত ঢাকার আশ্চর্য ইতিহাস কফি হাউস থেকে কলের গাড়ি লেখক: তারেক আজিজ প্রকাশক : কথাপ্রকাশ পৃষ্ঠা সংখ্যা :১১২ মুদ্রিত মূল্য: ৩০০৳ ব্যক্তিগত রেটিং :১০/১০ আমাদের সবার প্রিয় ঢাকা শহরের ইতিহাস আমরা অনেকেই জানিনা। এই বইটিতে লেখক ও গবেষক তারেক আজিজ স্যার আমাদের রাজধানীর এমন কিছু অজানা ইতিহাস তুলে ধরেছেন যা ইতিহাসের বইয়ে খুব একটা পাওয়া যায় না। বইটিতে মোট ১২ টি অধ্যায় রয়েছে এবং প্রতিটি অধ্যায়েই আলোচিত বিষয় সম্পর্কে খুব সুন্দর করে সহজ ভাষায় সচিত্র বর্ণনা দেয়া হয়েছে। প্রতিটি অধ্যায়ের শেষে তথ্যসূত্র দেয়া আছে যার মাধ্যমে আগ্রহী পাঠকগণ তথ্য সংগ্রহ করতে পারবেন। আমি ইতিহাস বিষয়ক বই পড়তে খুব একটা পছন্দ করি না।তবে এই বইটিতে খুব সহজ ভাষায় ছোট গল্পের মতো তথ্য দেয়া আছে যার কারণে বইটি পড়তে আমার ভালো লেগেছে। বইটি পড়তে পড়তে আমার চোখে উনিশ শতকের ঢাকার একটি চিত্র ফুটে উঠেছে। মিটফোর্ড হাসপাতাল ও বিস্মৃত ডাক্তার সিম্পসন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ, ঢাকার কফি-কথন,ঢাকায় প্রথম কলের গাড়ি, ফুলবাড়িয়া রেলস্টেশনের হুইলার এই অধ্যায় গুলো আমার অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে। ডাক্তার সিম্পসনের অবদান, ঢাকায় নীলচাষ,ঢাকায় কফির প্রচলন, ঢাকায় কলের গাড়ির প্রচলনের ইতিহাস, রেলস্টেশনের বুকশপ,ঢাকায় সাইনবোর্ডের উদ্ভব এই অজানা জিনিসগুলো জানতে পেরে ভালো লেগেছে। বইটির প্রচ্ছদ আমার অনেক ভালো লেগেছে। বইয়ের প্রচ্ছদ সাধারণ কিন্তু সুন্দর। প্রচ্ছদ থেকে পুরো বইয়ের একটি ধারণা পাওয়া যায়। তবে দু:খের বিষয়, অর্ডার করার বিশ দিন পর বইটির ২য় সংস্করণ পেয়েছি এবং মাঝের ১৭ টি পৃষ্ঠা নেই (পৃষ্ঠা নং :৩৩-৪৮)। প্রতিটি অধ্যায় আলাদা হওয়ায় পড়তে কোনো সমস্যা হয়নি কিন্তু মাঝের ২ টি অধ্যায় পড়তে পারিনি। যারা ইতিহাস বিষয়ক বই পড়তে পছন্দ করেন,তাদের অবশ্যই বইটি সংগ্রহ করা উচিৎ। আমি ইতিহাসের বই পছন্দ না করলেও এই বইটি পড়তে অনেক ভালো লেগেছে কারণ আসলেই অতীত ঢাকার আশ্চর্য কিছু ইতিহাস সম্পর্কে জানতে পেরেছি এই বই থেকে। রুবাইয়াত চৌধুরী ১৮/০৩/২০২৪

Rakib Ahmed
Rakib Ahmed ভেরিফাইড
20 Feb 2024

ব্যস্ত ঢাকার পুরোনো ইতিহাস, পুরোনো স্থাপনা কিংবা ইতিহাস আশ্রিত যেকোনো নির্মাণ আমাকে বেশ টানে। এর পরতে পরতে যে অজানা অচেনা অব্যক্ত ইতিকথা লুকিয়ে আছে তা জানার আগ্রহ আমার সবসময়ই , এই সুবাধে “ অতীত ঢাকার আশ্চর্য ইতিহাস “ বইটি আমার নেয়া। বইটি তে উঠে এসেছে আদি ঢাকার অনেক না বলা কথার কিছু অংশ বিশেষ। ঢাকার সবচেয়ে প্রাচীণ কফি হাউজের উৎপত্তি থেকে রমনার স্মৃতিকথা, পুরোনো দোকানের বিলবোর্ডের ইতিকথা থেকে শুরু করে ঢাকার রাস্তার প্রথম কলের গাড়ি ও ঢাকার ইতিহাসের সাথে জড়িয়ে থাকা বজরার গল্প ও তার নন্দিত ইতিহাস তুলে আনা হয়েছে এই বইটিতে। এক দিক থেকে এই বইটি ঢাকার অতীত ইতিহাস আশ্রিত একটি ভ্রমনকাথা বলা যেতে পারে। বায়ান্ন বাজার তিপ্পান্ন গলির এই শহরে কাজ কিংবা ভ্রমনের নিমিত্তে অনেকেই পা রেখেছেন । তাদের চোখে ঢাকার অনেক অশ্রুতপূর্ব আলোচনা উঠে এসেছে বইটিতে, যেমনঃ মিডফোর্ড হসপিটালের ডক্টর সিম্পসনের আত্মত্যাগ, দীনবন্ধু মিত্রের নীল চাষের ভয়াবহতা নিয়ে নির্মিত নীল দর্পণ নাটকের মঞ্চস্থের সমাচার ও রমনীয় রমনার অতীত ইতিহাসের সাথে ইংরেজ প্রাউডলোকের অজানা অধ্যায়। সবটুকই যেনো অতীত ইতিহাসের খন্ডিত একটি রুপ যা আরো জীবন্ত হয়ে উঠেছে বইটিতে থাকা অনেক আলোকচিত্রের মাধ্যমে। বইটির ভাষা বেশ প্রাঞ্জল ও নির্জলা যার কারনে বইটির সাথে কানেক্টেড থাকা সহজ হয়েছে। প্রতিটি অধ্যায় সংক্ষিপ্ত ও তথ্যবহুল ছিলো যা আরো বেশি ভালো লেগেছে। যদি আমার মতো পুরোনো বই কিংবা পুরোনো কোনো স্থাপনার প্রতি বিশেষ দুর্বলতা থেকে থাকে, তাহলে এই বইটি আপনার ভালো লাগতে পারে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)