

Buy নক্সী কাঁথার মাঠ Online in Bangladesh
লেখক: জসীম উদদীন
- Author: জসীম উদদীন
- Publisher: পলাশ প্রকাশনী
- Isbn: 98444600032
- Number Of Pages: 120
- Language: বাংলা
- Edition: 2oth Published, 2013
পণ্য সারসংক্ষেপ (Summary)
"নক্সী কাঁথার মাঠ"বইটির ভূমিকা:নক্সী-কাঁথার মাঠ রচয়িতা শ্রীমান্ জসীমউদ্দীন নতুন লেখক, তাতে আবার গল্পটি একেবারে নেহাই যাকে বলে ছােট্ট এবং সাধারণ পল্লীজীবনের। শহরবাসীদের কাছে এই বইখানি সুন্দর কাঁথার মতাে করে বােনা লেখার কতটা আদর হবে জানি না। আমি এটিকে আদরের চোখে দেখেছি, কেননা এই লেখার মধ্য দিয়ে বাংলার পল্লী-জীবন আমার কাছে চমক্কার একটি মাধুৰ্য্যময় ছবির মতাে দেখা দিয়েছে।এই কারণে আমি এই নক্সী-কাঁথার কবিকে এই বইখানি সাধারণের দরবারে হাজির করে দিতে উৎসাহ দিচ্ছি। জানি না, কিভাবে সাধারণ পাঠক এটিকে গ্রহণ করবে; হয়তাে গেঁয়াে যােগীর মতাে এই লেখার সঙ্গে এর রচয়িতা এবং এই গল্পের ভূমিকা-লেখক আমিও কতকটা প্রত্যাখ্যান পেয়েই বিদায় হব। কিন্তু তাতেও ক্ষতি নেই বলেই আমি মনে করি, কেননা ওটা সব নতুন লেখক এবং তাদের বন্ধুদের অদৃষ্টে চিরদিনই ঘটে আসছে দেখছি।
রিভিউ ও রেটিং (Review & Rating)
Onk iccha silo porar Akn ata Pore valo lager

বইটি ভালো অবস্থায় পেয়েছি। আর বইয়ের ব্যাপারে বলবার মত ধৃষ্টতা দেখাতে পারি না, এক কথায় অসাধারণ।


পল্লীকবি জসীম উদদীনের এক অনবদ্য সৃষ্টি নকশীকাঁথার মাঠ।দুটি গ্রাম ছেলে মেয়ের সাজু ও রপাইয়ের প্রেম - রিরহের কাহিনী নিয়ে ১৪ পর্বের এই কাব্য গ্রন্থটি এক কথায় অসাধারণ। বই শেষ হয়ে যায় কিন্তু এর রেশ ফুরায় না।

Overpriced

আমার পড়া সেরা একটা কাহিনী কাব্য।























