

Buy নিস্তব্ধ অনুরণন Online in Bangladesh
লেখক: মোহাম্মদ বশির আহমেদ
- Author: মোহাম্মদ বশির আহমেদ
- Publisher: আলোঘর প্রকাশনা
- Isbn: 9789849853510
- Number Of Pages: 63
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
“নিস্তব্ধ অনুরণন” গ্রন্থটিতে লেখক- প্রেম, প্রকৃতি ও প্রতিবাদ- এই তিনটি বিষয়কে উপজীব্য করে অলংকৃত করেছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ, জীবজন্তু ও প্রকৃতির প্রতি নিখাঁদ প্রেম ভালবাসা ব্যতিরেকে সুস্থ ও সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা অসম্ভব। সাম্রাজ্যবাদী শক্তির সদিচ্ছার অভাব ও গোপন স্বার্থ হাসিলের অভিপ্রায়ে নানাবিধ জটিলতায় বিশ্বশান্তি আজ চরমভাবে বিঘ্নিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের লাগাতার অস্থিরতা সারা বিশ্বের শান্তি ও অর্থনীতিতে টালমাটাল অবস্থা বিরাজমান। প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়েই তাই এই অসংগতিগুলো নিজেরই অজান্তে প্রতিনিয়ত অনুরণিত হচ্ছে। কেউ সাহসের সাথে প্রতিবাদ করছেন আবার অনেকেই তা না পেরে অন্তরজ্বালায় দগ্ধ হচ্ছেন। এই বইয়ে একটি ইংরেজি অনুবাদসহ মোট উনচল্লিশটি কবিতায় এই অসংগতি গুলোকেই ব্যক্ত করার চেষ্টা করা হয়েছে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

"নিস্তব্ধ অনুরণন" একটি জরুরী কাব্যগ্রন্থ। এই সংকলনে প্রেম ও প্রকৃতির স্নিগ্ধতার পাশাপাশি সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ধ্বনিত হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার মতো বিশ্ব-অসংগতিগুলো কবির হৃদয়ে যে 'অনুরণন' সৃষ্টি করেছে, তা প্রতিটি বিবেকবান পাঠকের চাপা প্রতিবাদের ভাষাকে মুক্তি দেবে। সমাজ সচেতন এবং সংবেদনশীল পাঠকের জন্য এটি অবশ্যপাঠ্য।
The book is undoubtedly very good also will inspire the new generation to embrace their leadership through writting. i am waiting for next one.
স্যার, আপনার বইটা যতটা পড়তে পেরেছি এক কথায় অসাধারণ এবং বাস্তব কেন্দ্র্রীক। Printing & Packaging Ltd.
স্যারের আগের সব গুলো বই পড়েছি অনেক বাস্তবসম্মত এটা পড়ার ইচ্ছা আছে। অনুভূতি নির্ভর করে বই এর ধরণের উপর। নিস্তব্ধ অনুরণন এধরণের বই গুলো মনের খোরাক জোগায়। কিছু সময়ের জন্য হারিয়ে যাই অন্য কোন দুনিয়ায়। নিজেকে বই এর বিভিন্ন চরিত্রে কল্পনা করি। কিংবা স্থান, কালভেদে মানুষ এর জীবনযাত্রার বৈচিত্র্য অনুধাবনের চেষ্টা করি। যেমন: সমরেশ মজুমদারের বই পড়ে নিজেকে কলকাতার কোন এক লেইনের বাসিন্দা হলে আমার জীবন কেমন হতো সেটা ভেবে দেখি। কিংবা জীবনানন্দের কবিতার ছন্দে কিছুক্ষণের জন্য যান্ত্রিকতা থেকে নিজেকে মুক্তি দেই। আর ধরণের বই নিজেকে উন্নয়নের জন্য পড়ি। জীবন সম্পর্কে লেখকের দৃষ্টিভংগী নিজের জীবনের সাথে মেলানোর চেষ্টা করি। পড়া শেষে নিজেকে আরেকটু ভালোভাবে চিনতে পারি। কঠিন বাস্তবতাকে সামাল দেয়ার নতুন উপায়ের সন্ধান করি। দিন শেষে ঘুমটাও বেশ ভালো হয়। এই আর কি!























