

Buy নিকোলা টেসলা Online in Bangladesh
লেখক: আব্দুল্লাহ ইবনে মাহমুদ
- Author: আব্দুল্লাহ ইবনে মাহমুদ
- Publisher: আদর্শ
- Isbn: 9789849634621
- Number Of Pages: 128
- Language: বাংলা
- Edition: 1st published 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
"নিকোলা টেসলা। যার নামে চৌম্বকক্ষেত্রের এককের নাম দেওয়া হয়েছে ‘টেসলা’। যাকে নিয়ে ইন্টারনেটের রঙিন দুনিয়ায় ছড়িয়ে আছে হাজারো কিংবদন্তি, আজকের বিখ্যাত গাড়ি ব্র্যান্ড ‘টেসলা’ তো তারই নামে! শুনে কখনও মনে হবে টেসলা লোকটি ছিলেন অতিমানব, আবার কখনো মনে হবে পাগল বৈজ্ঞানিক। কতটা সত্য এর? বাস্তবে কেমন ছিলেন এই উদ্ভাবক? কিংবদন্তির গভীরে ঢুঁ দিয়ে বাস্তবের নিকোলা টেসলাকে চেনার চেষ্টা এই বই। ইন্টারনেটে ছড়িয়ে থাকা নানা তথ্য, হাজারো কিংবদন্তি বনাম বাস্তবতার বিশ্লেষণের পাশাপাশি এতে থাকছে টেসলার নিজের লেখা আত্মজীবনীর সহজ রূপান্তর। শত বছর আগে উদ্ভাবনী কাণ্ডকারখানা চালিয়ে যাওয়া নিকোলা টেসলাকে নিয়ে সম্যক ধারণা পেয়ে যাবেন এ বই থেকে, এটুকু আশ্বাস দেয়া যায়। "
রিভিউ ও রেটিং (Review & Rating)
অসাধারণ একটি বই। যেখানে টেসলা তার নিজের মুখে অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি পৃথিবীকে কোন দৃষ্টিতে দেখেন আর তার জীবনে কে কি অবদান রেখেছে তার বর্ণনাও তিনি দিয়েছেন।
বইটি পড়ছিলাম গত কয়েক দিন ধরে। তার জীবন আচরন ও উদ্ভাবন সম্পর্কে, একজন মেধাবি উদ্ভাবক ছিলেন তিনি। তিনি তার আবিষ্কারের কৃতিত্ব ও যথাযথ মর্যাদা পায়নি। তার ঘুমানোর বিষয়টা আমার অবাক লাগে। খুবই কম সময় ঘুমাতেন।



এটিকে আমি কোনো বই বলবো না। পড়ার সময় বারবার মনে হচ্ছিলো টেসলা সর্ম্পকে আমি কোনো পেপার কাটিং এর সংগ্রহ পড়ছি। বর্তমান যুগে লেখক হওয়া কতই না সহজ!
বইটিতে নিকোলো টেসলাকে নিয়ে অনেক মিথ এবং ফেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে এবং নিকোলো টেসলার আত্নজীবনির অনুবাদ করা হয়েছে। সর্বপরি বইটি ভালো



Nice translation of Nicola Tesla's Auto biography with some great information about Nicola Tesla's.























